আধুনিক Elephant Trap–The Validation Trap
বন্ধুরা…
আজ আমি একটা খুব অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করতে চাই।
আপনি শেষ কবে…
এমন একটা ভালো কাজ করেছিলেন…
যেটা…
কেউ দেখেনি…
কেউ জানেনি…
কেউ আপনাকে বাহবা দেয়নি…
তবুও…
আপনার ভেতরে…
একটা অদ্ভুত শান্তি নেমে এসেছিল?
এমন একটা শান্তি…
যেটা কোনো Like…
কোনো Comment…
কোনো হাততালিও…
আপনাকে দিতে পারে না।
Welcome to another episode of The Legacy Blueprint Web Series.
এই Web Series-এ…
আমরা একে একে Explore করছি…
Modern World-এর সেই সব Elephant Traps…
যেগুলো…
নিঃশব্দে…
আমাদের মন…
সময়…
শক্তি…
এবং Potential-কে দুর্বল করে দিচ্ছে।
আর শুধু Trap-কে চিনব না…
শিখব…
কীভাবে সেই Trap থেকে বেরিয়ে এসে…
আবার নিজের জীবনের Steering…
নিজের হাতেই ফিরিয়ে নেওয়া যায়।
So…
Let’s Explore…
Today’s Modern Elephant Trap…
The Validation Trap.
আমি একটা সময়…
Facebook-এ একটা পোস্ট দিতাম।
তারপর…
প্রতি পাঁচ মিনিট অন্তর…
মোবাইলটা খুলতাম।
কতগুলো Like হলো?
কে Comment করল?
কেউ Share করল?
সত্যি কথা বলতে কী…
আমি পোস্টটা উপভোগ করছিলাম না।
আমি উপভোগ করছিলাম…
লোকের Approval।
লোকের Validation।
লোকের প্রশংসা।
আর যেদিন…
Like কম আসত…
Comment কম আসত…
সেদিন…
কেমন যেন সারাদিন মনটা খারাপ হয়ে থাকত।
তখন প্রথমবার…
আমি নিজের কাছেই একটা প্রশ্ন করেছিলাম…
আমি কি সত্যিই আমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করছি?
নাকি…
মানুষ আমাকে কী বলবে…
কতজন আমাকে পছন্দ করবে…
কতজন আমাকে বাহবা দেবে…
আমার সুখ… আমার আত্মবিশ্বাস… আমার সিদ্ধান্ত…
সবকিছুই কি অন্যের Validation-এর উপর নির্ভর করছে?
সেদিন…
প্রথমবার…
আমি বুঝতে পারলাম…
আমি একটা নতুন Elephant Trap-এ ঢুকে পড়েছি।
The Validation Trap.…
বন্ধুরা…
একটা ছোট্ট বাচ্চাকে দেখবেন…
সে ছবি আঁকে।
তারপর…
দৌড়ে গিয়ে মাকে দেখায়।
কেন?
কারণ…
মানুষ হিসেবে…
স্বীকৃতি পাওয়ার ইচ্ছা…
আমাদের সবার মধ্যেই আছে।
এটা স্বাভাবিক।
এটা খারাপ নয়।
সমস্যা শুরু হয়…
যখন…
স্বীকৃতি…
প্রয়োজন থেকে…
নেশায় পরিণত হয়।
আজ…
আমরা কী খাচ্ছি…
কোথায় ঘুরতে যাচ্ছি…
কী কিনছি…
কী পরছি…
অনেক সময়…
নিজের ভালো লাগার জন্য নয়।
মানুষ কী বলবে…
সেটা ভেবেই।
একটা সময় ছিল…
মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে…
নিজেকে দেখত।
আজ…
আমরা Camera-র সামনে দাঁড়াই…
মানুষ আমাদের কীভাবে দেখছে…
সেটা দেখার জন্য।
বন্ধুরা…
একটা কথা খেয়াল করেছেন?
একটা Notification-এর শব্দ…
মাথার ভেতর কেমন একটা উত্তেজনা তৈরি করে।
কেউ আমাকে Message করেছে?
কেউ Like দিয়েছে?
কেউ Comment করেছে?
মনে হয়…
আমি গুরুত্বপূর্ণ।
কিন্তু…
কয়েক মিনিট পরে…
আবার সেই শূন্যতা।
আবার…
আরেকটা Notification-এর অপেক্ষা।
এভাবেই…
Approval…
ধীরে ধীরে…
একটা Addiction-এ পরিণত হয়।
সবচেয়ে বড় বিপদটা জানেন কোথায়?
একসময়…
আপনি নিজের সিদ্ধান্তও…
নিজের জন্য নেবেন না।
মানুষ কী ভাববে…
সেটা ভেবে নেবেন।
Career…
Relationship…
পোশাক…
কথাবার্তা…
এমনকি…
নিজের স্বপ্নও।
সবকিছুর আগে…
আপনি মানুষের মুখের দিকে তাকাবেন।
আর ঠিক সেখানেই…
আপনি নিজের জীবনের Driver’s Seat থেকে নেমে যান।
স্টিয়ারিংটা…
তুলে দেন…
অন্য মানুষের হাতে।
তারপর…
একজন কিছু বলল…
আপনি ভেঙে পড়লেন।
আরেকজন প্রশংসা করল…
আপনি আকাশে উড়ে গেলেন।
অর্থাৎ…
আপনার সুখ…
আপনার আত্মসম্মান…
আপনার মানসিক শান্তি…
সবকিছুর Remote Control…
চলে গেল…
অন্য মানুষের হাতে।
বন্ধুরা…
যে মানুষ…
সবাইকে খুশি করতে চায়…
সে শেষ পর্যন্ত…
কাউকেই খুশি করতে পারে না।
এমনকি…
নিজেকেও না।
আমার জীবনের একটা ঘটনা বলি।
আমি যখন YouTube-এ প্রথম ভিডিও বানানো শুরু করি…
প্রথম কয়েকটা ভিডিও…
প্রায় কেউ দেখেনি।
কিছু মানুষ…
সমালোচনাও করেছিলেন।
সেদিন যদি…
আমি শুধুই মানুষের Approval খুঁজতাম…
তাহলে…
হয়তো…
আজ আর একটা ভিডিওও বানাতাম না।
সেদিন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম।
সেদিন…
আমি নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করেছিলাম।
আমি হাততালির জন্য কাজ করব না।
আমি কাজ করব…
যাতে…
দিনের শেষে…
আমি নিজেই নিজের দিকে তাকিয়ে বলতে পারি—
“আজ আমি নিজের কাছে সৎ ছিলাম।”
আমি কাজ করব…
যেটা আমাকে ভেতর থেকে আনন্দ দেয়।
যেটা আমাকে শান্তি দেয়।
আর…
যেটা অন্য মানুষের জীবনেও…
একটুও হলেও…
Value যোগ করে।
কারণ…
হাততালি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
কিন্তু…
তোমার কাজ যদি কারও জীবন বদলে দেয়…
সেই Value…
সারাজীবন বেঁচে থাকে।
বন্ধুরা…
মনে রাখবেন…
আপনার Value…
Like-এর সংখ্যায় ঠিক হয় না।
Comment-এর সংখ্যায় ঠিক হয় না।
Follower-এর সংখ্যায়ও ঠিক হয় না।
আপনার Value ঠিক হয়…
আপনার চরিত্রে।
আপনার Skill-এ।
আপনার সততায়।
আপনার কাজে।
যেদিন…
আপনি নিজের চোখে…
নিজেকে সম্মান করতে শিখবেন…
সেদিন…
পৃথিবীর Approval-এর আর তেমন দরকার হবে না।
আজ বাড়ি গিয়ে…
শুধু একটা প্রশ্ন করবেন।
আমি যা করছি…
সেটা কি আমার সত্যিকারের ভালো লাগার জন্য?
নাকি…
মানুষ আমাকে বাহবা দেবে বলে?
এই একটাই প্রশ্ন…
হয়তো…
আপনার জীবনের Steering…
আবার…
আপনার নিজের হাতে ফিরিয়ে দেবে।
বন্ধুরা…
পরের পর্বে…
আমরা কথা বলব…
আরও একটি Modern Elephant Trap নিয়ে…
যেটা…
চোখে দেখা যায় না।
কিন্তু…
নিঃশব্দে…
লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে…
ধীরে ধীরে…
ভিতর থেকে খেয়ে ফেলে।
ততক্ষণ পর্যন্ত…
নিজের মূল্য…
অন্যের হাততালিতে নয়…
নিজের চরিত্রে খুঁজুন।
ধন্যবাদ।
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…