বন্ধুরা… কথা দিয়েছিলাম… আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে। 💫
আজ সেই প্রতীক্ষিত 2nd অধ্যায় নিয়ে আমি আবার হাজির…
✨ একজন মানুষ কীভাবে হীরক রাজা অথবা হীরক রানী হয়ে ওঠে?
📚 গত পর্বে আমরা দেখেছিলাম— কোনো মানুষ জন্মগতভাবে হীরক রাজা বা হীরক রানী হয় না। দীর্ঘদিনের ক্ষমতা, প্রশ্নহীন আনুগত্য, তোষামোদ, চাটুকারিতা এবং Echo Chamber-এর মধ্যে বাস করতে করতে সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে— “আমিই আইন, আমিই নিয়ম, আমিই অপরাজেয়।”
আর ঠিক সেখান থেকেই শুরু হয় হীরক রাজ্যের জন্ম— এবং একই সঙ্গে নীরবে শুরু হয়ে যায় তার ভবিষ্যৎ পতনের কাউন্টডাউন।
কিন্তু আজ আমরা আরও গভীরে যাব।
কারণ একটি প্রশ্ন এখনও উত্তরহীন রয়ে গেছে।
যদি ক্ষমতা, তোষামোদ এবং Echo Chamber একজন মানুষকে হীরক রাজা বা হীরক রানী বানিয়ে দিতে পারে—
তাহলে সবাই কেন হীরক রাজা হয়ে ওঠে না?
কেন একই ক্ষমতা একজন মানুষকে ধ্বংস করে,
আর অন্য একজনকে ইতিহাসের পাতায় মহান করে তোলে?
কেন একই ক্ষমতা কারও মধ্যে অহংকার সৃষ্টি করে,
আবার কারও মধ্যে সৃষ্টি করে দায়িত্ববোধ?
উত্তরটা লুকিয়ে আছে মানুষের ভেতরের এক বিশাল শক্তির মধ্যে।
যে শক্তির কথা আমরা প্রায়ই ভুল বুঝি।
ফ্রয়েড এই শক্তির নাম দিয়েছিলেন—
Libido.
অনেকেই Libido শব্দটি শুনলেই শুধু যৌন আকাঙ্ক্ষার কথা ভাবেন।
কিন্তু বাস্তবতা অনেক বড়।
ফ্রয়েডের কাছে Libido ছিল মানুষের জীবনশক্তি।
সৃষ্টি করার শক্তি।
অর্জন করার শক্তি।
নেতৃত্ব দেওয়ার শক্তি।
পৃথিবীতে বড় কিছু করার শক্তি।
একবার ভাবুন।
একজন শিল্পী কেন রাত জেগে সৃষ্টি করেন?
একজন বিজ্ঞানী কেন বছরের পর বছর গবেষণা করেন?
একজন খেলোয়াড় কেন অসংখ্য কষ্ট সহ্য করে বিশ্বসেরা হওয়ার চেষ্টা করেন?
একজন নেতা কেন লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে তাদের প্রভাবিত করতে চান?
এর পেছনে কাজ করে একই শক্তি।
সেই Libido।
অর্থাৎ—
ক্ষমতা পাওয়ার ইচ্ছা,
স্বীকৃতি পাওয়ার ইচ্ছা,
নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা,
ইতিহাসে নিজের নাম লিখে যাওয়ার ইচ্ছা—
সবকিছুর পেছনেই এই শক্তি কাজ করে।
এখন প্রশ্ন হলো—
যদি Libido এত গুরুত্বপূর্ণ হয়,
তাহলে সমস্যা কোথায়?
সমস্যা Libido-তে নয়।
সমস্যা তার ব্যবহারে।
একই আগুন রান্না করতে পারে।
আবার একই আগুন একটি শহর পুড়িয়েও দিতে পারে।
একই নদী বিদ্যুৎ তৈরি করতে পারে।
আবার একই নদী বন্যাও সৃষ্টি করতে পারে।
ঠিক তেমনই—
একই Libido একজন মানুষকে মহৎ নেতা বানাতে পারে।
আবার একই Libido তাকে হীরক রাজাও বানাতে পারে।
এবং এই দুই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অসাধারণ মানবিক ক্ষমতা।
যার নাম—
Sublimation.
আর সম্ভবত এটাই মানুষ ও পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য।
পশু তার প্রবৃত্তির দাস।
মানুষ তার প্রবৃত্তির পরিচালক হতে পারে।
পশু যা অনুভব করে তাই করে।
মানুষ যা অনুভব করে, তাকে রূপান্তরিত করতে পারে।
রাগকে শক্তিতে।
কষ্টকে সৃষ্টিতে।
আকাঙ্ক্ষাকে অর্জনে।
এবং ক্ষমতার নেশাকে দায়িত্ববোধে।
ফ্রয়েডের ভাষায়—
এটাই Sublimation।
এটাই সভ্যতার অন্যতম ভিত্তি।
এবং এখানেই লুকিয়ে আছে সেই রহস্য—
যা একজন মানুষকে রাষ্ট্রনায়ক বানায়,
আর অন্য একজনকে হীরক রাজা বা হীরক রানী।
To be continue …
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…