ভারতের লুকানো শিক্ষাব্যবস্থা: William Adam-এর চোখে
বন্ধুরা,
এখন আমরা এমন একজন মানুষের কথা বলব…
যিনি হয়তো নিজেও জানতেন না যে তাঁর লেখা রিপোর্ট একদিন ভারতের ইতিহাস নিয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
তাঁর নাম—
উইলিয়াম অ্যাডাম।
একজন স্কটিশ মিশনারি।
প্রথমে তিনি এসেছিলেন ধর্মপ্রচার করতে।
কিন্তু পরে ব্রিটিশ প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করতে শুরু করেন।
Survey.
Observation.
Documentation.
১৮৩০-এর দশকে ব্রিটিশ সরকার তাঁকে বাংলার শিক্ষাব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব দিল।
Lord William Bentinck-এর সরকার তাঁকে বাংলার দেশীয় শিক্ষা ব্যবস্থা সমীক্ষা করার দায়িত্ব দিয়েছিল।
কাজটা ছিল সহজ।
গ্রামে গ্রামে যাও।
দেখো।
নথিভুক্ত করো।
ভারতের মানুষ কীভাবে শিক্ষা পায়, তার রিপোর্ট তৈরি করো।
আর উইলিয়াম অ্যাডাম ঠিক সেটাই করলেন।
তিনি অফিসে বসে রিপোর্ট লেখেননি।
মাঠে নেমেছিলেন।
গ্রামে গিয়েছিলেন।
মানুষের সঙ্গে কথা বলেছিলেন।
স্কুল দেখেছিলেন।
শিক্ষকদের সঙ্গে দেখা করেছিলেন।
১৮৩৫ থেকে ১৮৩৮ সালের মধ্যে William Adam তাঁর তিনটি বিখ্যাত ঐতিহাসিক রিপোর্ট জমা দেন।
আজ যেগুলো পরিচিত—
William Adam’s Survey Reports নামে।
📖 তিনি তৈরি করেছিলেন এক বিশাল রিপোর্ট —
প্রায় ১৭৮০ পাতার রিসার্চ ডকুমেন্টেশন!
সেই রিপোর্টে ছিল:
✅ ভারতের স্কুল শিক্ষার পরিকাঠামো
✅ শিক্ষকের সংখ্যা ও মান
✅ ছাত্রদের উপস্থিতি
✅ পাঠ্যসূচির গঠন
✅ সমাজে শিক্ষার প্রসার
✅ হিন্দু-মুসলিম সকলের শিক্ষায় সমান অংশগ্রহণ
এখন প্রশ্ন হলো…
উইলিয়াম অ্যাডামের রিপোর্টে ঠিক কী কী ছিল,
যা ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে ভারতের গৌরবকে সামনে এনেছিল!
🎙️ বন্ধুরা,
আমরা একটা কথা শুনে এসেছি…
👉 “ভারত আগে ছিল গরীব…”
👉 “ভারত ছিল পিছিয়ে পড়া একটা দেশ…”
👉 “ইংরেজরা না এলে আমরা কখনও শিক্ষিত হতে পারতাম না…” 😔
কিন্তু আজ… আমি আপনাদের শোনাতে চলেছি সেই গবেষণা রিপোর্ট,
যা করেছিলেন উইলিয়াম অ্যাডাম…
📖 ১৮৩০ সালের দিকে উইলিয়াম অ্যাডাম ভারতের শিক্ষা ব্যবস্থার উপর এক ভয়ংকর শক্তিশালী গবেষণা করেন।
এই রিপোর্টে যা লেখা আছে — আজও শুনলে গায়ে কাঁটা দেয়! 😮
📜 তাঁর রিপোর্টে স্পষ্ট লেখা —
👉 যখন ইউরোপ ডুবে ছিল অশিক্ষার অন্ধকারে,
👉 তখন ভারতের প্রতিটি গ্রামে ছিল পাঠশালা!
👉 গণিত, দর্শন, ব্যাকরণ, আয়ুর্বেদ, জ্যোতির্বিজ্ঞান —
এসব ছিল আমাদের দৈনন্দিন শিক্ষার অঙ্গ!
উইলিয়াম অ্যাডাম রিপোর্টে জানালেন — শুধু বাংলাতেই ছিল প্রায় ১ লক্ষের বেশি প্রাথমিক স্কুল!
মোট গ্রামসংখ্যার প্রায় ১/৩ অংশেই ছিল শিক্ষাপ্রতিষ্ঠান!
শিক্ষা ছিল বিনামূল্যে, নিজস্ব পদ্ধতিতে —
শিক্ষক ছিলেন গ্রামীণ সমাজের গর্ব, আর পাঠ্য ছিল গণিত, সাহিত্য, নীতিশিক্ষা, ইতিহাস, ধর্মতত্ত্ব পর্যন্ত!
🔥 এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল —
সেই স্কুলগুলিতে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, এমনকি নিম্ন জাতির ছেলেরাও একসঙ্গে পড়ত।
এই ছিল আমাদের সেই ঐতিহাসিক ইনক্লুসিভ শিক্ষা — যেটা ব্রিটিশরা পরবর্তীতে ধ্বংস করে দেয়!
📢 উইলিয়াম অ্যাডামের ভাষায় —
“The system of indigenous education in Bengal is more extensive, more inclusive and more effective than what the British system currently offers.”
⚠️ কিন্তু, তারপরে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে, ১৮৩৫ সালে বলেছিল—
👉 “আমি ঘুরেছি প্যারিস, বার্লিন, হ্যামবুর্গ, মস্কো, লন্ডন, নিউ ইয়র্ক…”
👉 “কিন্তু… এই সব শহরের সম্মিলিত সম্পদ মিলে ভারতের একটি শহর — সুরাটের ধারে-কাছেও আসে না!”
❗ “সুরাটের মতো ধনী শহর আমি বিশ্বে আর কোথাও দেখিনি!”
❗ “এত সম্পদ, এত গৌরব — যে জাতির হাতে থাকে, তাকে দাস বানানো প্রায় অসম্ভব!”
তাই ইংরেজদের প্ল্যান তৈরি হল!
👉 “ভারতকে যদি শাসন করতে হয়,
তাহলে ওদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো… কারণ সেখান থেকেই আসে ওদের গৌরব, বুদ্ধি, আত্মসম্মান এবং সম্পদ!”
“তোমরা যদি ভারতকে দাস করতে চাও—
তাহলে প্রথমে… ওদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো!”
তখন এক M.P ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে জিজ্ঞেস করে—
📌 “ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ১৮৩৫ সালে?”
তিনি উত্তর দিলো—
👉 “সারা ভারতজুড়ে নিরক্ষরতা নেই!”
👉 “দক্ষিণ ভারতে সাক্ষরতা ১০০% — মানে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ!”
👉 “পশ্চিম ভারতে ৯৮%!”
👉 “উত্তরে ৮২%, মধ্যভারতে ৮৭%!”
👉 “সারা ভারত সুশিক্ষিত!”
এরপর প্রশ্ন এল—
📌 “তাহলে ব্রিটেনে কী অবস্থা?”
এডুকেশন মিনিস্টার দাঁড়িয়ে বললেন—
“আমাদের দেশের সাক্ষরতা তখন মাত্র ১৭%… ভারত যেখানে ৯৫–১০০%!”
❗ তিনি আরও বললেন—
👉 “ভারতে আছে ৭৩,২০০ রাজস্ব গ্রাম (Revenue Villages)।
আর এই প্রতিটি গ্রামে আছে স্কুল!”
❗ “আমি স্কুল বলছি, কিন্তু ভারতীয়রা যেটাকে ‘গুরুকুল’ বলে!”
❗ “শিক্ষা শুধুই বিদ্যা নয়, ছিল মূল্যবোধ, সংস্কৃতি, চরিত্র গঠন!”
আর ঠিক এই ‘গুরুকুল’ ব্যবস্থাটাই তারা ধ্বংস করল…
🔥 আমাদের আত্মা, আমাদের মেরুদণ্ড, আমাদের জ্ঞানচক্ষু— ছিন্নভিন্ন করে দিলো!
উইলিয়াম অ্যাডামের রিপোর্টে দেশীয় শিক্ষাব্যবস্থার শক্তি যেমন উঠে এসেছে, তেমনি তার সীমাবদ্ধতাও উঠে এসেছে।
কিন্তু একটি বিষয় স্পষ্ট—
ভারতে ব্রিটিশ শিক্ষা চালু হওয়ার আগে এখানে কোনো শিক্ষাব্যবস্থা ছিল না— এই ধারণা তাঁর পর্যবেক্ষণের সঙ্গে মেলে না।
বরং তিনি দেখিয়েছিলেন যে একটি বিস্তৃত দেশীয় শিক্ষা নেটওয়ার্ক ইতিমধ্যেই বিদ্যমান ছিল।
বন্ধুরা,
ইতিহাস আমাদের আবেগ দেয়।
কিন্তু ইতিহাস আমাদের প্রশ্ন করতেও শেখায়।
যখন আমরা উইলিয়াম অ্যাডামের রিপোর্ট পড়ি, তখন একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে—
ভারতের শিক্ষা ঐতিহ্য বহু শতাব্দীর পুরোনো।
এই ব্যবস্থার শক্তি ছিল সমাজভিত্তিক অংশগ্রহণ, স্থানীয় জ্ঞান এবং সাংস্কৃতিক ভিত্তি।
সময়ের সঙ্গে সেই ব্যবস্থা পরিবর্তিত হয়েছে।
কিছু হারিয়েছে।
কিছু নতুন এসেছে।
কিন্তু ইতিহাসের সেই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়—
একটি জাতিকে বুঝতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে বুঝতে হয়।
কারণ শিক্ষা শুধু জ্ঞান দেয় না—
শিক্ষা গড়ে তোলে আত্মপরিচয়,
সংস্কৃতি,
চিন্তাশক্তি,
এবং একটি জাতির ভবিষ্যৎ।
আর সেই কারণেই উইলিয়াম অ্যাডামের রিপোর্ট আজও ইতিহাসের এক অমূল্য দলিল।
APPENDICES-পরিশিষ্ট
Structure of the Three Reports
First Report (1835):
এই রিপোর্টটি মূলত পূর্ববর্তী সরকারি নথি ও উপলব্ধ তথ্যের সংকলন ছিল।
উইলিয়াম অ্যাডাম তাঁর বিশ্লেষণে উল্লেখ করেন যে, বাংলা ও বিহার অঞ্চলে এক লক্ষেরও বেশি দেশীয় ভাষাভিত্তিক পাঠশালা বিদ্যমান ছিল।
তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাথমিক শিক্ষার সুযোগ এতটাই বিস্তৃত ছিল যে প্রায় প্রতিটি গ্রামের নাগালের মধ্যেই কোনো না কোনো শিক্ষাকেন্দ্র ছিল।
Second Report (1836):
এই রিপোর্টে অ্যাডাম রাজশাহীর নাটোর অঞ্চলের উপর একটি গভীর ক্ষেত্রসমীক্ষা (Field Study) পরিচালনা করেন।
এখানে তিনি শিক্ষাপদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষক ও ছাত্রদের সামাজিক-অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
তিনি লক্ষ্য করেন যে পাঠ্যক্রমে আরবি, ফারসি ও সংস্কৃতসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী শিক্ষা পরিচালিত হতো।
Third Report (1838):
এটি ছিল একটি বিস্তৃত পরিসংখ্যানভিত্তিক সমীক্ষা।
মেদিনীপুর, যশোর, বর্ধমানসহ পাঁচটি প্রতিনিধিত্বমূলক জেলার তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়।
এখানে বিদ্যালয়ের সংখ্যা, ছাত্রভর্তি, শিক্ষার বিস্তার এবং সাক্ষরতার হার সম্পর্কিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
অ্যাডাম এই রিপোর্টে শিক্ষাব্যবস্থার শক্তি ও দুর্বলতা উভয়ই তুলে ধরেন এবং ভবিষ্যৎ শিক্ষাসংস্কারের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
তাঁর হিসাব অনুযায়ী, তৎকালীন অঞ্চলে সাক্ষরতার হার প্রায় ৫.৮ শতাংশের কাছাকাছি ছিল বলে অনুমান করা হয়েছিল।
Key Historical Documents
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল-Read the Original
Reports On The State Of Education In Bengal(1835-38) by Adam, William
The complete original text of these historical surveys is preserved in the Internet Archive’s Digitised Reports.
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…