ইতিহাস কেন পড়ব?


বন্ধুরা…

আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই।

আমরা অনেকেই গতকালের খবরের কাগজ পড়ি না।

তাহলে আমরা ২০০ বছর আগের ইতিহাস কেন পড়ব?

৩০০ বছর আগের ঘটনা জেনে আমাদের লাভ কী?

যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত…

তার অতীত জানার প্রয়োজনই বা কী?

কারণ…

অতীত তো চলে গেছে।

ফিরে আসবে না।

বদলানোও যাবে না।

তাহলে কেন পৃথিবীর প্রতিটি সভ্যতা…

প্রতিটি জাতি…

প্রতিটি সংস্কৃতি…

নিজের ইতিহাসকে এত গুরুত্ব দেয়?


জাপান কেন তার ইতিহাস পড়ে?

ইহুদিরা কেন হাজার বছরের স্মৃতি সংরক্ষণ করে?

চীন কেন তার সভ্যতার ধারাবাহিকতা নিয়ে এত সচেতন?

তারা কি শুধু অতীতকে স্মরণ করার জন্য ইতিহাস পড়ে?

নাকি এর পিছনে আরও গভীর কোনো কারণ আছে?


বন্ধুরা…

একটা গাছকে দেখলে আমরা তার ফল দেখি।

তার ফুল দেখি।

তার ছায়া দেখি।

কিন্তু তার শক্তি কোথায়?


মাটির নীচে।

অদৃশ্য শিকড়ে।


একটি সভ্যতার ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য।

বর্তমান হল তার দৃশ্যমান অংশ।

ইতিহাস হল তার অদৃশ্য শিকড়।

আর যে জাতি নিজের শিকড়কে ভুলে যায়…

সে ধীরে ধীরে নিজের পরিচয়ও হারাতে শুরু করে।


2.Learning from Past Mistakes

বন্ধুরা, making a mistake once is human. কিন্তু repeating the same mistake again and again is almost a crime. কারণ এটি প্রমাণ করে যে আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিইনি, নিজেদের সংশোধন করিনি, এবং অভিজ্ঞতাকে জ্ঞানে পরিণত করতে ব্যর্থ হয়েছি। History is humanity’s collective experience. পূর্ববর্তী প্রজন্মের সাফল্য ও ব্যর্থতার গল্পগুলো আমাদের জন্য মূল্যবান শিক্ষা রেখে গেছে। যদি আমরা সেই শিক্ষাগুলোকে বুঝতে পারি, তাহলে একই ভুল বারবার না করে আরও পরিণত ও বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারব।

3. The Concept of Past, Present, and Future

ভগবদ্গীতা বলে—

বর্তমান হল অতীতের কর্মফল।

আর ভবিষ্যৎ হল বর্তমানের কর্মফল।

তাই আমার কাছে ইতিহাস কোনো Dead Subject নয়।

ইতিহাস কোনো মুখস্থ করার বিষয়ও নয়।

ইতিহাস হল একটি Civilization’s Memory.

একটি জাতির Collective Experience.

হাজার বছরের Success Report.

এবং একই সঙ্গে হাজার বছরের Failure Analysis.

কারণ…

ইতিহাসের সবচেয়ে বড় কাজ অতীতকে সংরক্ষণ করা নয়।

ইতিহাসের সবচেয়ে বড় কাজ হল…

ভবিষ্যতের জন্য সতর্ক করা।

এই কারণেই আজ আমরা ইতিহাস পড়ব…

অতীতকে বিচার করার জন্য নয়।

বরং বোঝার জন্য—

কীভাবে একটি ব্যবসায়িক কোম্পানি ভারতবর্ষের মতো একটি প্রাচীন সভ্যতার উপর ২০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করল?

কীভাবে একটি জাতি ধীরে ধীরে নিজের ইতিহাস, নিজের শিকড় এবং নিজের সভ্যতার স্মৃতি ভুলে যায়?

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ…

এর পরিণাম কী হয়?

এবং…

কীভাবে আবার নিজের ভবিষ্যৎ লিখে?

এই বই কোনো চূড়ান্ত উত্তর দেওয়ার দাবি করে না।

বরং ইতিহাসের অন্ধকার কোণে লুকিয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার এক আন্তরিক প্রচেষ্টা। 🔥


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…