Strategy No 1: The Power of Observation


বন্ধুরা…

আমি আপনাদের একটা Corporate Question করতে চাই।

ধরুন…

আগামীকাল আপনাকে একটি নতুন কোম্পানির CEO/MD করা হল।

আপনি অফিসে ঢুকেই কী করবেন?

নতুন Policy ঘোষণা করবেন?

পুরনো কর্মচারীদের বদলে দেবেন?

নাকি হঠাৎ করে নতুন Strategy চালু করবেন?


একজন পরিণত নেতা(Leader) কখনও তা করেন না।

তিনি প্রথমে দেখেন।

পর্যবেক্ষণ করেন।

শোনেন।

বুঝতে চেষ্টা করেন।

কারণ…

যে সমস্যাকে বোঝেনি…

সে সমস্যার সমাধানও করতে পারবে না।


বন্ধুরা…

ইতিহাসের পাতায় আমরা একটি বিষয় বারবার দেখতে পাই।

ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে। ১৬১৫ সালে ইংল্যান্ডের রাজা James I-এর দূত Sir Thomas Roe জাহাঙ্গীরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যের অনুমতি আদায় করেন।

কিন্তু পরবর্তী দেড়শো বছরে সেই ব্যবসায়ীরাই ভারতের রাজনীতি, অর্থনীতি এবং প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং একদিন হয়ে উঠেছিল ভারতের শাসক।

কিন্তু তারা কাজ করেনি তাড়াহুড়ো করে।

তারা কাজ করেছে ধৈর্যের সঙ্গে।

পদ্ধতিগতভাবে।

Systematically.


তারা প্রথমে ভারতকে জয় করার চেষ্টা করেনি।

প্রথমে ভারতকে বোঝার চেষ্টা করেছিল।


কোন অঞ্চলে কী শক্তি আছে…

কোথায় দুর্বলতা আছে…

কোন সমাজ কীভাবে কাজ করে…

কোন সম্প্রদায় কী নিয়ে গর্ব করে…

কী নিয়ে বিভক্ত…

কারা প্রভাবশালী…

কারা অসন্তুষ্ট…

কারা ক্ষমতার জন্য পক্ষ পরিবর্তন করতে পারে…

সবকিছু।


কারণ তারা জানত…

যে যুদ্ধক্ষেত্রকে বোঝে…

যুদ্ধ শুরু হওয়ার আগেই সে অর্ধেক জিতে যায়।


এবং এখান থেকেই শুরু হল তাদের প্রথম কৌশল—

Observation.


কিন্তু শুধু পর্যবেক্ষণ করলেই তো হয় না।

তাই দ্বিতীয় ধাপ ছিল—

Documentation.

তারা যা দেখল…

সবকিছু লিখে রাখল।

Report তৈরি হল।

Survey তৈরি হল।

Record তৈরি হল।


কারণ Memory ভুলে যেতে পারে।

মানুষ বদলে যেতে পারে।

কর্তারা অবসর নিতে পারে।

People মারা যেতে পারে।

কিন্তু Documentation ভুলে যায় না।


আজ Corporate World-এ আমরা যাকে বলি—

Data Collection.

Field Research.

Market Intelligence.

তারা সেই কাজটাই করছিল ২০০ বছর আগে।


এরপর এল তৃতীয় ধাপ—

Analysis.


তথ্য সংগ্রহ করা এক জিনিস।

তথ্য থেকে অর্থ বের করা আরেক জিনিস।

তারা তথ্যকে বিশ্লেষণ করল।

Pattern খুঁজল।

Strength খুঁজল।

Weakness খুঁজল।

Opportunity খুঁজল।


আজ আমরা যাকে SWOT Analysis বলি…

তারা বাস্তবে সেটাই করছিল।


এরপর এল চতুর্থ ধাপ—

Discussion and Brainstorming.


Observation হল।

Documentation হল।

Analysis হল।


এবার?

Discussion.

Debate.

Policy Formulation.


একাধিক রিপোর্ট পড়া হল।

বিভিন্ন মতামত শোনা হল।

তারপর তৈরি হল Long-Term Strategy।


এবং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।

তারা ৫ দিনের পরিকল্পনা করেনি।

৫ মাসেরও না।

তারা ভেবেছিল ১০০বছর।

কখনও 200 বছর।

কারণ…

যারা শুধু আগামীকাল নিয়ে ভাবে…

তারা ব্যবসা গড়ে।

যারা আগামী শতাব্দী নিয়ে ভাবে…

তারা সাম্রাজ্য গড়ে।

ইংরেজদের ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি ছিল এতটাই প্রবল যে অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল—

তাদের বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব।

একটি কথা খুবই প্রচলিত ছিল—

“The Sun Never Sets on the British Empire.”

ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনও অস্ত যায় না।


তারপর এল শেষ ধাপ—

Execution.


বন্ধুরা…

অনেক মানুষেরই ভালো Idea থাকে।

অনেকেরই ভালো Plan থাকে।

কিন্তু খুব কম মানুষই দশকের পর দশক ধরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।

এখানেই তারা আলাদা ছিল।

তারা ধৈর্য ধরেছিল।

নিয়মিত কাজ করেছিল।

এক প্রজন্মের পর আরেক প্রজন্ম ধরে পরিকল্পনা বাস্তবায়ন করেছিল।

এবং সেই কারণেই…

Observation থেকে শুরু হওয়া একটি Strategy…

ধীরে ধীরে Empire Blueprint-এ পরিণত হয়েছিল।


এই ইতিহাস বুঝতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নথির দিকে তাকাতে হবে।

সেই সব নথি, যা ব্রিটিশ প্রশাসন নিজেরাই তৈরি করেছিল।

সেই সব রিপোর্ট, যা তাদের কর্মকর্তা, জরিপকারী এবং নীতিনির্ধারকেরা লিখে রেখে গিয়েছিলেন।

এবং এই নথিগুলিকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ভারতীয় গবেষক ও ইতিহাসবিদ Dharampal।

বহু বছর ধরে তিনি ব্রিটেনের আর্কাইভ ঘেঁটে হাজার হাজার পৃষ্ঠা নথি সংগ্রহ করেন।

তার গবেষণা আমাদের সামনে এমন এক ভারতবর্ষের ছবি তুলে ধরে, যা আমরা সাধারণত ইতিহাসের পাঠ্যবইয়ে পড়ি না।

এই আলোচনায় আমরা বিশেষভাবে দেখব—

• William Adam-এর তিনটি ঐতিহাসিক রিপোর্ট।

• Macaulay’s Minute on Indian Education।

• ব্রিটিশ সরকারের বিভিন্ন Survey, Gazetteer, Revenue Record এবং Administrative Report।

কারণ ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী অনেক সময় মানুষ নয়—

নথি।

মানুষ ভুল বলতে পারে।

স্মৃতি বিভ্রান্ত হতে পারে।

কিন্তু সমসাময়িক নথি আমাদের বলে দেয়—

সেই সময়ে শাসকেরা কী দেখেছিল,

কী ভেবেছিল,

এবং ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা করেছিল।

তাই চলুন…

আমরা মতামত নয়,

নথির কাছে যাই।

কারণ ইতিহাসকে বোঝার সবচেয়ে নিরাপদ পথ হলো—

Documents over Opinions.


বন্ধুরা…

এই অধ্যায়ের শেষে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই।

যদি Observation…

Documentation…

Analysis…

Long-Term Thinking…

একটি বিদেশি কোম্পানিকে সাম্রাজ্য গড়তে সাহায্য করে…

তাহলে আমরা আজ নিজেদের জীবন…

নিজেদের প্রতিষ্ঠান…Organization

নিজেদের দেশ…

গড়তে এই একই নীতিগুলো কতটা ব্যবহার করছি?


হয়তো শিক্ষাটা খুবই সহজ।

Observe Deeply.

Think Strategically.

Learn from History.

Build for the Future.


কারণ…

ইতিহাস শুধু আমাদের বলে না তারা কী করেছিল।

ইতিহাস আমাদের শেখায়…

আমাদের কী করা উচিত। 🔥


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…