Why We Must Return to Our Mother Tongue

🔊 বন্ধুরা…
আজ এমন একটা কথা বলব,
যেটা শুনে আপনি হয়তো একটু অস্বস্তিতে পড়বেন…
😐 কারণ এই কথা আপনার বহু বছরের বিশ্বাস, ভাবনা আর শেখা জিনিসগুলোর ঠিক বিপরীত!

🎯 আমরা বড় হয়েছি এই ধারণা নিয়ে —
“ইংরেজি জানো মানেই তুমি স্মার্ট!”
“মাতৃভাষায় পড়া, লেখা, বা কথা বললে — তুমি একটু পিছিয়ে আছো!”

🏫 স্কুলে, কলেজে, এমনকি কর্মক্ষেত্রেও —
প্রতিটা জায়গায় আমাদের শেখানো হয়েছে — ইংরেজি মানেই success!
আর যদি না পারো?
তাহলে তুমি less capable, less confident, underrated.
তোমার মূল্যটাই কমে যায়।


❓কিন্তু আপনার জীবনে কেউ কি একবারও বলেছে…

👉 “তোমার মাতৃভাষাই তোমার চিন্তার ভাষা,
তোমার বিজ্ঞান, তোমার দর্শন, তোমার লজিক?”

🙁 না…
একবারও বলা হয়নি —
আমাদের নিজের ভাষার গর্ব করার কথা,
নিজের ভাষার শক্তি বোঝার কথা।


🎬 আজ সেই অপ্রিয় কিন্তু সত্য কথা বলব, যা আপনার ভেতরের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলবে…

🎥 কারণ এটা শুধু ভাষার গল্প নয় —
এটা আমাদের শিকড়ের গল্প, আমাদের আত্মপরিচয়ের গল্প!


📚 স্বামী সর্বপ্রিয়ানন্দজী একবার বলছিলেন তাঁর জীবনের একটা গভীর অভিজ্ঞতা…

🌍 তিনি গিয়েছিলেন এক নামকরা Mathematician, Oxford ইউনিভার্সিটির Professor Marcus du Sautoy-র বাড়ি।

সেখানেই আলাপ হল তাঁর স্ত্রী’র সঙ্গে — একজন ইজরায়েলি Anthropologist।

তিনি হঠাৎ বললেন —
🗣️ “Do you know, when Israel was founded in 1948 — our population was even less than Kolkata!””But we decided one thing — our national language will be Hebrew.

🗣️ “আপনি জানেন? যখন ইজরায়েল তৈরি হল ১৯৪৮ সালে — আমাদের জনসংখ্যা ছিল কলকাতার থেকেও কম! কিন্তু আমরা ঠিক করলাম — আমাদের জাতীয় ভাষা হবে হিব্রু।


😮 হিব্রু?

হিব্রু ভাষা একটি প্রাচীন ভাষা যা ৩০০০ বছরেরও বেশি পুরনো। হিব্রু ভাষা বাইবেল  ভাষা হিসেবে পরিচিত!
হিব্রু ভাষা মৃতপ্রায় হয়ে গিয়েছিল
যেটা বহু বছর কেউ ব্যবহারই করেনি!

কিন্তু বন্ধুরা, জানেন ওরা(ইজরায়েল) কী করল?

🔥 তারা সেই মৃত ভাষাকে জীবন্ত করল।
Kindergarten থেকে PhD — সব শিক্ষা, সব বিজ্ঞান, সব গবেষণা শুরু হল হিব্রুতে!
Higher Mathematics-এর হিব্রু টার্ম ছিল না — তারা রাতারাতি নতুন টার্ম বানিয়ে নিল!

👊 এবং আজ?
Israel is one of the most advanced nations — Nobel Laureates, world-class scientists, inventors

ইজরায়েলের নাম বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, ম্যাথমেটিশিয়ান, নোবেল বিজেতাদের তালিকায়!

— যারা ইংরেজিতে না, নিজেদের মাতৃভাষায় কাজ করছে।
তাহলে তারা কি পিছিয়ে গেছে?

❌ Nope.
They’ve risen above the world — কারণ তারা নিজের শিকড়কে সম্মান দিয়েছে।


কিন্তু আমরা?

আমরা নিজের ভাষা বলতেই লজ্জা পাই।
নিজের ভাষায় কথা বললে — “ও বাঙালি টাইপ”, “গ্রাম্য”, “আনস্মার্ট” ট্যাগ জুড়ে যায়।

কেন?

আমি বলছি না — just like Israel সবাইকে সংস্কৃত শিখতে হবে।
আমি বলছি — যে জিনিসটাকে ত্যাগ করছি, আগে অন্তত সেটা একটু জেনো!
তোমার culture, তোমার ভাষা, তোমার logic – আগে জানো… তারপর না হয় decide করো!


📖 আমি যখন Plus Two-তে পড়তাম, একটা subject ছিল – Logic.
আমরা নিয়েছিলাম বেশি মার্কসের আশায়।
আর পড়লাম?
Greek Logic! Aristotelian Logic!
🤔 সত্যি বলতে subject টা fascinating ছিল।

কিন্তু অনেক পরে আমি জানতে পারলাম —
আমাদেরও তো একটা লজিকাল ট্র্যাডিশন আছে – ন্যায়।

🎓 Not just any system,
The most sophisticated system of logic in the world before symbolic logic was developed!

🌾 Bengal School of Logic — নব্যন্যায়!
স্বামী বিবেকানন্দ বলেছিলেন — একসময় Tibet থেকে লামারা আসতেন নদিয়ায়, এই লজিক শিখতে!

🤯 কিন্তু আমি, একজন ভারতীয় ছাত্র, স্বাধীন দেশের নাগরিক —
প্লাস টু-তে একবারও জানলাম না — আমার দেশেও এমন জ্ঞান আছে!


🎤 তাহলে আজ প্রশ্ন উঠবেই —

❓ আমরা নিজের ভাষা, নিজের দর্শন, নিজের বিজ্ঞান জানবো না — তাহলে আত্মসম্মান আসবে কোথা থেকে?

📢 মাতৃভাষা শুধু ভাষা নয় —
ওটা তোমার চিন্তার ভাষা।
তোমার ভাবনার ধরন।
তোমার আত্মার প্রতিধ্বনি।

যদি তুমি নিজের ভাষার উপরে ভরসা না করো —
🌱 তাহলে তুমি নিজের উপরও কখনোই ভরসা করতে পারবে না।


👣 যদি তুমি নিজের শিকড় না চেনো,
তাহলে কত বড় গাছ হয়েছো সেটা কোনও কাজের নয়।যে নিজের শিকড় চেনে না, সে যেখানেই দাঁড়াক — ভিতরে ভিতরে সে ফাঁপা, শূন্য! He can’t achieve the excellence & can’t be an elite person.

🌺 তাই আজ থেকেই শুরু হোক এক নতুন যাত্রা —
মাতৃভাষাকে সম্মান করা,
নিজের সংস্কৃতিকে জানা,
আর নিজের পরিচয়কে গর্বের সঙ্গে বয়ে বেড়ানো।

📢 Because…

👉 “Language is not just communication – It is Identity. It is Power. It is Self-Respect.”



🔔 বন্ধুরা, যদি এই ভিডিওটা মনে ছুঁয়ে যায় — তাহলে Like দাও, Comment করো, Share করো।
🌱 নিজের ভাষাকে ছোট মনে করা বন্ধ হোক — আজ থেকেই!
জয় হিন্দ! জয় বাংলা!