যদি আপনাকে হঠাৎ জিজ্ঞেস করা হয়—
রামায়ণের সবচেয়ে ভুল বোঝা চরিত্র কে?
তাহলে কী বলবেন? কাকে বলবেন?

আর যদি আমাকে বলতে বলেন,তবে আমি বলব—
যাকে আমরা বিশ্বাসঘাতক বলি, কিন্তু ধর্ম যাকে সাহসী বলে চেনে। আমার মতে, রামায়ণের সবচেয়ে ভুল বোঝা চরিত্র—বিভীষণ।
Corporate Ramayana-এর আরেকটি পর্বে আপনাকে স্বাগত।
এখানে আমরা রামায়ণ পড়ি না—আমরা রামায়ণকে decode করি।
নতুন দৃষ্টিভঙ্গি perspective থেকে,ভিন্নভিন্ন angle থেকে।
আজ আমরা রামায়ণকে এমন এক দৃষ্টিভঙ্গি থেকে দেখব,আলোচনা করব,
যেভাবে হয়তো আপনি আগে কখনো ভাবেননি।
এটি কোনো ধর্মীয় আলোচনা নয়।
এখানে নেই জ্ঞান জাহিরের চেষ্টা,
নেই উপদেশ দেওয়ার তাগিদ।
এখানে আছে শুধু আলোচনা,
আর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ভাগাভাগি।
Corporate Ramayana আপনাকে বিশ্বাস বদলাতে বলবে না,
কিন্তু আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করবে।
কারণ এই গল্পগুলো হাজার বছরের পুরোনো হলেও,
আজও এগুলো সমানভাবে প্রাসঙ্গিক—
সমানভাবে জনপ্রিয়।

আমাদের মহাকাব্য: কেবল গল্প নয়, জীবনের সূত্র
আমার দৃঢ় বিশ্বাস—
আমাদের মহাকাব্য ও পুরাণ কোনো কল্পকাহিনি নয়।
এগুলো জীবনের গভীর, গুপ্ত জ্ঞানের ভাণ্ডার।
আমাদের ঋষিরা এক অনবদ্য কৌশলের আশ্রয় নিয়েছিলেন—
তাঁরা সেই জ্ঞানকে গল্পের আবরণে মুড়ে দিয়েছিলেন।
কারণ মানুষ যুক্তির চেয়ে গল্প বেশি মনে রাখে।
উপদেশ ভুলে যায়,
কিন্তু গল্প হৃদয়ে থেকে যায়।
আজ আমরা রামায়ণ দর্শন করব।
‘দর্শন’ শব্দটির অর্থ শুধু দেখা নয়—
বোঝা, উপলব্ধি করা, গভীরে গিয়ে অনুধাবন করা।
বিভীষণ—রামায়ণের এক অনন্য চরিত্র।

তিনি ছিলেন রাবণের কনিষ্ঠ ভ্রাতা।
তাঁদের পিতা ছিলেন ঋষি বিশ্রবা—
একজন Wise, সম্মানিত ব্রাহ্মণ ঋষি।
ঋষি বিশ্রবা ছিলেন পুলস্ত্যের পুত্র,
আর পুলস্ত্য ছিলেন স্বয়ং ব্রহ্মার মানসপুত্র।
অর্থাৎ,বিভীষণ ও রাবণের শিরায় বইছিল ঋষি-পরম্পরার জ্ঞানধারা,
ব্রহ্মজ্ঞানের উত্তরাধিকার।
কিন্তু তাঁদের মাতা ছিলেন কৈকসী—
একজন রাক্ষসী রাজকন্যা,দৈত্যরাজ সুমালীর কন্যা।
এখানেই শুরু হয় পার্থক্য।
একই পিতা, একই মাতা—
কিন্তু বেছে নেওয়া পথ ছিল আলাদা।
বিভীষণ শৈশব থেকেই পিতার সান্নিধ্যকে বেছে নিয়েছিলেন।
ঋষি বিশ্রবার আশ্রম,তাঁর তপস্যা, তাঁর শাস্ত্রচর্চা—
এই জগতেই বিভীষণ কাটিয়েছেন নিজের অধিকাংশ সময়।
আর রাবণ?
তিনি ছিলেন মাতৃসান্নিধ্যে।
কৈকসীর উচ্চাকাঙ্ক্ষা, অপূর্ণ বাসনা,ক্ষমতার আকর্ষণ—
এই আবহেই গড়ে উঠেছিল তাঁর চরিত্র।
ফলাফল?
একজন হয়ে উঠলেন ঋষিসুলভ—শান্ত, সংযত, ধর্মপরায়ণ।
আর অন্যজন হয়ে উঠলেন রাক্ষস—
অসীম শক্তির অধিকারী,
কিন্তু সংযমহীন ও অহংকারে অন্ধ।

রামায়ণ এখানে আমাদের একটি গভীর সত্য শেখায়—
👉 জন্ম কখনো চরিত্র নির্ধারণ করে না,
👉 সান্নিধ্যই চরিত্র গড়ে তোলে।
কোন আদর্শের পাশে আপনি দাঁড়াচ্ছেন,
কোন চিন্তার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন—
সেটাই নির্ধারণ করে,
আপনি ঋষি হবেন নাকি রাক্ষস।
বিভীষণ রাক্ষসকুলে জন্মেও রাক্ষস হননি।
কারণ তিনি বেছে নিয়েছিলেন জ্ঞান, ধর্ম ও সংযমের পথ।
আর রাবণ ঋষির পুত্র হয়েও নিজেকে হারিয়েছিলেন,
কারণ তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতা ও অহংকারের পথ।
এই কারণেই বিভীষণ শুধু রামায়ণের একটি চরিত্র নন—
তিনি একটি চিরন্তন শিক্ষা।
মানুষ কী হবে, তা তার রক্ত নয়—
তার নির্বাচনের ওপর নির্ভর করে।

রাবণ কারও পুত্র ছিলেন,
কারও ভাই ছিলেন,
কারও স্বামী ছিলেন,
কারও পিতা ছিলেন।
তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ—
একজন মানুষ কীভাবে এমন হয়ে ওঠে?
কেন তার আচরণ এমন রূপ নেয়?
এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—
সম্মতি (Consent)।
বাল্মীকির রামায়ণে হাজার হাজার বছর আগেই স্পষ্ট করে বলা হয়েছে—
নারীর সম্মতিই সর্বোচ্চ।
তার লঙ্ঘনই সবচেয়ে বড় পাপ।
দুঃখজনক বাস্তবতা হলো—
আজকের তথাকথিত শিক্ষিত মানুষও এই সত্যটা অনেক সময় বুঝতে চায় না।
অনেকেই বলে—
“রাবণ নাকি মহান নায়ক ছিল।”
রাবণ নিঃসন্দেহে বিদ্বান ছিল।
অসাধারণ শিবভক্ত ছিল।
রাজনীতি জানত, শাস্ত্র জানত, সংগীত জানত।
সে শুধু শক্তিশালী রাজা নয়—
সে ছিল একাধারে পণ্ডিত, যোদ্ধা, কূটনীতিক।
কিন্তু প্রশ্নটা জ্ঞানের নয়।
প্রশ্নটা নৈতিকতার।
জ্ঞান থাকলেই কি কেউ মহান হয়?
শক্তি থাকলেই কি কেউ নায়ক হয়?
যে ব্যক্তি
পরস্ত্রীর স্বাধীনতা লঙ্ঘন করে,
অপহরণকে বীরত্ব বলে চালায়,
অহংকারকে আত্মমর্যাদা মনে করে—
সে কীভাবে নায়ক হয়?
নায়ক মানে শুধু শক্তি নয়,
নায়ক মানে দায়িত্ব।
লক্ষ্মণরেখার অর্থও আমরা উল্টোভাবে বুঝে ফেলেছি।
ওই রেখা সীতাকে বেঁধে রাখার জন্য ছিল না—
ওটা রাবণকে থামানোর জন্য ছিল।
কিন্তু আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে?
আমরা দোষ চাপাই যাঁর ওপর চাপানো সবচেয়ে সহজ।
আজও তরুণ প্রজন্ম বলে—
“আমি স্বামী, আমার অধিকার আছে।”
আবার অনেক নারী বলেন—
“It’s my choice।”
দুটো কথাই ঠিক,
যতক্ষণ পর্যন্ত সম্মতি আর সীমানা বোঝা হচ্ছে।
কিন্তু রাবণ এখানেই ব্যর্থ হয়েছিল।
সে বুঝতে পারেনি—
সম্মতি কী,
সীমা কোথায়,
আর ক্ষমতা আর অধিকার এক নয়।
ক্ষমতা যখন অহংকারে বদলে যায়,
ভক্তি যখন দম্ভে পরিণত হয়,
তখন সবচেয়ে বড় পণ্ডিতও
নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে।
রাবণকে আমরা খলনায়ক বলি
তার শক্তির জন্য নয়,
তার অহংকারের অন্ধত্বের জন্য।

বিভীষণ ছিলেন—
👉 ধর্মের প্রতি অনুগত
👉 সত্যের প্রতি বিশ্বস্ত
👉 অন্যায়ের সামনে সম্পূর্ণ নির্ভীক
লঙ্কায় তখন অনেক শক্তিশালী যোদ্ধা ছিল,
অনেক জ্ঞানী সভাসদও ছিল।
কিন্তু রাবণের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে প্রতিবাদ করার সাহস—
শুধু একজনেরই ছিল।
বিভীষণের।
যখন পুরো লঙ্কা নীরব,
যখন ভয় আর সুবিধাবাদ মুখ বন্ধ করে দিয়েছিল,
তখন একজন ভাই দাঁড়িয়ে বলেছিল—
“ভাই, এটা ঠিক হচ্ছে না।”
বিভীষণ আসলে রাবণের বিরোধী ছিলেন না—
তিনি ছিলেন অন্যায়ের বিরোধী।
কিন্তু সেই সত্যের দামটা কী ছিল? প্রতিদানে তিনি কী পেলেন?
👉 চরম অপমান।
👉 সবার সামনে লাঞ্ছনা।
রাবণ তাঁকে শুধু তিরস্কার করেননি,
তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন।
এক মুহূর্তে বিভীষণ হলেন—
বিশ্বাসঘাতক
দেশদ্রোহী
নিজের দাদার চোখে “শত্রু”।
আমরা হিন্দিতে একটা কথা বলি about বিভীষণ —
“Ghar ka bhedi Lanka dhaaye.”
আজও আমরা কাউকে অপমান করতে চাইলে বলি—
“ঘরের শত্রু বিভীষণ।”

কিন্তু আসল প্রশ্নটা থেকে যায়—
👉 ঘরের শত্রু সে,
না কি সেই ঘরটাই—
যেখানে সত্য বলার কোনো জায়গা নেই?
আমরা কি তবে অপহরণের মতো কাজকেও যুক্তিসিদ্ধ করে ফেলছি?
শুধু এই কারণে যে বাকি সবকিছু এখনো ঠিকঠাক দেখাচ্ছে?
“চলবে, ঠিক আছে—
যতক্ষণ তুমি আমাদের পক্ষে আছ।”
এটা কেমন চিন্তাধারা?
আমরা বলি—
বাড়ি ভেঙে গেছে, কারণ সমর্থন পাওয়া যায়নি।
কিন্তু যদি তুমি নির্লজ্জ হও,
যদি তোমার চরিত্রই ভুল হয়—
তবু কি শুধু ‘আপন’ বলেই,নিজের ভাই বলেই
আমি তোমাকে সমর্থন করব?
এই সমর্থন কেমন ভ্রাতৃত্ব?
তাহলে ভাই কে?
যে কঠিন সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়?
নাকি যে সবসময় “হ্যাঁ”-তে “হ্যাঁ” মেলায়?
এই জায়গা থেকেই রাবণের চরিত্রটা স্পষ্ট হয়।
রাবণ বলে—
“আমি যা করব, সেটাই সঠিক।My way is Highway..

আমার ছেলে মরুক,
আমার ভাই মরুক,
আমার দেশ জ্বলুক—
তবু আমি ঠিক।”
এটাই রাবণের কাহিনি।
রাবণ, লঙ্কা, আগুন—
কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না—
রাবণ একজন রাজা ছিল।
আর রাজার কর্তব্য কী?
রাজা হওয়া মানে শুধু সিংহাসনে বসা নয়।
রাজা হওয়া মানে—
👉 রাজ্য চালানো
👉 প্রজা পালন করা
👉 প্রজার ভাল-মন্দ বিচার করে রক্ষা করা
তোমার দেশে এত কিছু হচ্ছে কেন?
শুধু তোমার অহংকারের জন্য?
শুধু তোমার ইগোর জন্য?
মানুষ বারবার বলে—
ন্যায়, ন্যায়।
কিন্তু ন্যায় ছেড়ে দিন।
রাজার কাজ ন্যায়ের স্লোগান দেওয়া নয়—
রাজার কাজ হলো রাজ্যে সুখ-সমৃদ্ধি আনা,
নিজের প্রজাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয়।
লঙ্কার ওই রাক্ষসগুলো—
ওরা কী অপরাধ করেছিল?
কিছুই না।
তবু কেউ ভাবেনি—
ওরাও মানুষের মতোই ছিল।
কারও ভাই, কারও ছেলে।
আর যখন বাল্মীকি রাবণের চরিত্র আঁকেন,
খেয়াল করে দেখবেন—
কী ভয়ংকর রকমের glamorous সেই চরিত্র।
সে এমনভাবে কথা বলবে
যে আপনি বুঝতেই পারবেন না
কখন আপনি তার কথায় পা দিয়েছেন।
আর তারপর আপনি নিজেই বলতে শুরু করবেন—
“না, আমার অধিকার আছে
একজন নারীকে নির্যাতন করার,
কারণ আমার বোনের সঙ্গে অন্যায় হয়েছে।”
তাহলে আপনি তার স্ত্রীর সঙ্গে
একই কাজ করবেন?
এটা কেমন ন্যায়? এই সবকিছু ভীষণ সূক্ষ্মভাবে বলা হয়েছে।
এটাই বাস্তব সত্য—
👉 যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও,
👉 তখন প্রথম আঘাতটা আসে নিজের লোকদের কাছ থেকেই।
বিভীষণ জানতেন—
সত্য বলা মানে বাহবা পাওয়া নয়,
সত্য বলা মানে সব হারানোর ঝুঁকি নেওয়া।
তবুও তিনি থামেননি।
কারণ তাঁর কাছে রাজ্য বড় ছিল না,
ভাই বড় ছিল না,
ধর্ম বড় ছিল। বিবেক বড় ছিল।
এই জন্যই বিভীষণ শুধু একটা চরিত্র নন—
তিনি একটি দৃষ্টান্ত।
একটি আয়না,
যেখানে আমরা নিজেদের দেখতে পাই—
আর অস্বস্তিতে চোখ সরিয়ে নিই।
বিভীষণ আমাদের শেখান—
👉 সত্যের পথে হাঁটা মানে
একাকী হওয়ার প্রস্তুতি নেওয়া।
👉 নৈতিকতার পক্ষে দাঁড়ানো মানে
ভুল বোঝা যাওয়ার ঝুঁকি নেওয়া।
তিনি জানতেন,
ইতিহাস সঙ্গে সঙ্গে ন্যায় করে না।
ইতিহাস সময় নেয়।
সেদিন তিনি হেরে গিয়েছিলেন—
ঘর হারিয়েছিলেন,
দেশ হারিয়েছিলেন,
সম্মান হারিয়েছিলেন।
কিন্তু একটি জিনিস হারাননি—
নিজেকে।
আর দিনশেষে সেটাই আসল জয়।
বিভীষণ তাই কেবল রামায়ণের একটি নাম নন,
তিনি সেই মানুষ—
যিনি প্রমাণ করেছিলেন,
👉 জেতার আগে প্রায়ই হারা লাগে,
👉 ন্যায়ের আগে প্রায়ই অপমান আসে,
👉 আর সত্যের আগে প্রায়ই একা হতে হয়।
সবাই রাবণ হতে চায়—
ক্ষমতাবান, প্রভাবশালী, ভয়ংকর।
কিন্তু সমাজ টিকে থাকে
বিভীষণদের উপর ভর করেই—
যারা চুপ করে থাকেনা,
যারা বলে ওঠে—
এটা ঠিক হচ্ছে না।
আর সেটাই…
সবচেয়ে সাহসী বাক্য।
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…