Power of Observation — Seeing What Others Miss
বাংলায় একটি কথা আছে—
“চোখ থাকতে অন্ধ।”
কথাটা শুনতে কঠিন।
কিন্তু সত্যি বলতে কী—
আমাদের অধিকাংশের অবস্থাই ঠিক তাই।
আমাদের সবার চোখ আছে।
আমরা সবাই দেখি।
কিন্তু খুব কম মানুষই পর্যবেক্ষণ (observation) করে।
আর এই ছোট্ট পার্থক্যটাই
একজন Ordinary মানুষ এবং একজন Maharathi-র মধ্যে বিশাল ব্যবধান তৈরি করে।
একটা ছোট্ট পরীক্ষা করা যাক।
কোনো Google Search নয়।
কোনো বই নয়।
শুধু আপনার স্মৃতি।
বলুন তো—
মা লক্ষ্মী কোন রঙের পদ্মে আসীন?
মা সরস্বতী কোন রঙের পদ্মে আসীন?
আপনি কি শতভাগ নিশ্চিতভাবে উত্তর দিতে পারবেন?
মজার ব্যাপার হলো—
আমরা ছোটবেলা থেকে অসংখ্যবার তাঁদের ছবি দেখেছি।
পূজা করেছি।
প্রণাম করেছি।
মন্দিরে দেখেছি।
কিন্তু সত্যিই কি দেখেছি?
নাকি শুধু চোখ বুলিয়ে গিয়েছি?
এটাই Observation-এর শক্তি।
Ordinary মানুষ দেখে।
Maharathi পর্যবেক্ষণ করে।
Ordinary মানুষ তথ্য গ্রহণ করে।
Maharathi তথ্যের অর্থ খোঁজে।
Ordinary মানুষ ছবির দিকে তাকায়।
Maharathi ছবির ভেতরের বার্তা পড়ে।
এবং এখানেই আমাদের প্রাচীন জ্ঞানব্যবস্থার একটি অসাধারণ দিক লুকিয়ে আছে।
আমাদের পূর্বপুরুষরা জানতেন—
মানুষ ভুলে যাবে।
বই হারিয়ে যাবে।
রাজ্য ধ্বংস হবে।
ভাষা বদলে যাবে।
কিন্তু প্রতীক টিকে থাকবে।
গল্প টিকে থাকবে।
চিত্র টিকে থাকবে।
তাই তাঁরা জ্ঞানকে শুধু বইয়ের পাতায় বন্দী করেননি।
তাঁরা জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন—
প্রতীকগুলোর মধ্যে।
উপমাগুলোর মধ্যে।
মূর্তিগুলোর মধ্যে।
উৎসবগুলোর মধ্যে।
আচার-অনুষ্ঠানের মধ্যে।
সবকিছু আমাদের চোখের সামনেই রেখে দিয়েছেন।
কিন্তু এমনভাবে—
যাতে শুধু দেখলেই না হয়।
ভাবতেও হয়।
প্রশ্নও করতে হয়।
অনুসন্ধানও করতে হয়।
কারণ জ্ঞান কখনও শুধু দেওয়া যায় না।
জ্ঞানকে আবিষ্কার করতে হয়।
এবং সেই কারণেই—
একই মন্দিরে দুজন মানুষ প্রবেশ করে।
একজন শুধু একটি মূর্তি দেখে।
অন্যজন একটি ধারণা দেখে।
একজন একটি আচার দেখে।
অন্যজন একটি মনস্তাত্ত্বিক শিক্ষা দেখে।
একজন একটি প্রতীক দেখে।
অন্যজন একটি জ্ঞানব্যবস্থা দেখতে পায়।
এটাই Observation-এর শক্তি।
আর এখানেই একটি বড় সত্য লুকিয়ে আছে—
The world reveals its secrets not to those who merely look, but to those who truly observe.
পৃথিবী তার রহস্য তাদের কাছেই উন্মোচন করে,
যারা শুধু দেখে না—
যারা পর্যবেক্ষণ করে।
কারণ মহারথীরা অন্যদের চেয়ে বেশি দেখে না।
তাঁরা অন্যদের চেয়ে বেশি বুঝতে শেখে।
be continue …
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…