বন্ধুরা…

আজ আমি একটা কথা স্বীকার করতে চাই।

কয়েক বছর আগে…

আমি একটা জিনিস লক্ষ্য করলাম।

কাজ করতে বসি…

মাত্র পাঁচ মিনিটও যায়নি…

হাত নিজে থেকেই মোবাইলের দিকে চলে যাচ্ছে।

কোনো দরকার নেই…

তবুও ফোনটা খুলছি।

একবার WhatsApp…

তারপর Facebook…

তারপর YouTube…

তারপর Shorts…

ভাবছি…

“আর মাত্র দুই মিনিট।”

কিন্তু যখন ঘড়ির দিকে তাকালাম…

দেখলাম…

প্রায় এক ঘণ্টা কোথায় যেন উধাও হয়ে গেছে।

সেদিন প্রথমবার…

আমি নিজের কাছেই একটা প্রশ্ন করেছিলাম—

আমার সময় কে চুরি করছে?


ঠিক সেই সময়…

একদিন রাতে…

YouTube-এ একটা পুরনো ভিডিও দেখছিলাম।

ভিডিওটা ছিল…

একটা হাতিকে ধরার গল্প।

দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম।

জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী…

একটা পূর্ণবয়স্ক হাতি চাইলে…

বিশাল বড় বড় গাছও উপড়ে ফেলতে পারে।

তার সামনে দাঁড়ানোর সাহস…

খুব কম প্রাণীরই আছে।

কিন্তু আশ্চর্যের বিষয়…

এত শক্তিশালী প্রাণীকেও…

ধরার জন্য বন্দুক লাগে না।

লোহার খাঁচাও লাগে না।

শিকারি/মাহুত কী করে জানেন?

মাহুত বা শিকারি শুধু একটা গভীর গর্ত খুঁড়ে রাখে।

তারপর…

অনেকটা দূরে…

একটা সাউন্ড বক্সে বাজানো হয়…

একটি হস্তিনীর যৌন আহ্বানের ডাক।

প্রকৃতির নিয়মেই…

সেই ডাক শুনে…

হাতির মন উত্তেজিত হয়ে ওঠে।প্রবল আকর্ষণ তৈরি করে।হাতির মন মাতাল হয়ে যায়… 😵

সে আর কিছু ভাবতে পারে না।

চারপাশের বিপদ…

সামনের পথ…

কিছুই তার চোখে পড়ে না।

তার সমস্ত মনোযোগ…

শুধু সেই একটিমাত্র ডাকে।

সে ছুটতে শুরু করে…

সেই শব্দের দিকে…

সেই আকর্ষণের দিকে…

আর…

এক মুহূর্তের অসতর্কতায়…

সোজা পড়ে যায় গর্তের ভিতরে।

তারপর?

প্রথম দিন…

হয়তো সে বুঝতেই পারে না…

কী ভয়ংকর ভুল করে ফেলেছে।

দ্বিতীয় দিনও…

দ্বিতীয় দিনও…

সে প্রাণপণ চেষ্টা করে…

গর্ত থেকে বেরিয়ে আসার।

কিন্তু…

কোনো লাভ হয় না।

ধীরে ধীরে…

তার জন্য খাবার বন্ধ করে দেওয়া হয়।

জলও খুব সামান্য দেওয়া হয়।

দিনের পর দিন…

শরীরের শক্তি কমতে থাকে।

যে হাতি একসময়…

অপরাজেয় শক্তির প্রতীক ছিল…

সে ধীরে ধীরে…

ক্লান্ত হয়ে পড়ে।

ভেঙে পড়ে।

তারপর…

একদিন…

সে আর লড়াই করে না।

ঠিক সেই মুহূর্তটারই অপেক্ষায় থাকে মাহুত।

কারণ…

একজন শক্তিশালী হাতিকে জয় করা কঠিন।

কিন্তু…

একজন ভেঙে পড়া হাতিকে নিয়ন্ত্রণ করা খুব সহজ।

তারপর…

হাতে তুলে দেওয়া হয় শিকল।

শুরু হয় প্রশিক্ষণ।

আর ধীরে ধীরে…

জঙ্গলের রাজা…

মানুষের আদেশে চলতে শেখে।

যে হাতি একসময়…

পুরো জঙ্গল কাঁপিয়ে বেড়াত…

সেই হাতিই…

মাহুতের একটিমাত্র ইশারায়…

বাকি জীবন কাটিয়ে দেয়।

কেন জানেন?

কারণ…

সে প্রথমে তার শক্তি হারায়নি।

সে প্রথমে হারিয়েছিল…

তার স্বাধীনতা।


বন্ধুরা…

গল্পটা শুধু একটা হাতির নয়।

আমি যখন এই গল্পটা প্রথম শুনলাম…

হঠাৎ যেন মাথার ভেতর একটা আলো জ্বলে উঠল।

মনে হলো…

এ তো শুধু হাতির গল্প নয়…

এ তো আমার গল্প!

হয়তো…

আপনারও।

কারণ…

আমাদের জীবনেও এমন অনেক “হাতির ফাঁদ” ছিল…

আজও আছে…

আর ভবিষ্যতেও আসবে।

ফাঁদগুলো দেখতে খুব আকর্ষণীয়…

কিন্তু শেষটা হয় খুব ভয়ংকর।

প্রথমে তারা কেড়ে নেয়…

আমাদের মনোযোগ।

তারপর…

আমাদের সময়।

তারপর…

আমাদের শক্তি।

আর একসময়…

আমাদের স্বাধীনতা।

তাই…

পরবর্তী পর্বে আমরা একে একে চিনে নেব…

আধুনিক যুগের সেই “Elephant Traps”—

যেগুলো নীরবে…

প্রতিদিন…

লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ গ্রাস করছে।

চলুন…

একসঙ্গে সেই ফাঁদগুলোকে চিনে নিই।

কারণ…

ফাঁদকে চিনতে পারলেই…

ফাঁদ থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পাওয়া যায়।


See you in the next episode.

বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…