বন্ধুরা,
জীবনে একটা জিনিস শিখেছি…
সিনেমা বেশি দেখলে…
বাস্তব জীবনকে নিয়েও মানুষ উল্টোপাল্টা ভাবতে শুরু করে।
এই তো কয়েকদিন আগের ঘটনা।
ভাবলাম…
আজ একটু সারপ্রাইজ দেওয়া যাক।
রোজ রোজ ফোন, মেসেজ, ভিডিও কল…
এসব তো চলছেই।
আজ না হয় হঠাৎ করেই গিয়ে হাজির হই।
বেল বাজাতেই দরজা খুলল ওর ছোট বোন।
মানে…
আমার হবু শালী।
আমাকে দেখেই এমন একটা হাসি দিল…
আমার কেমন যেন সন্দেহ হতে লাগল।
বলল,
“আরে! তুমি? ভিতরে এসো ।”
আমি ভেতরে ঢুকলাম ঠিকই…
কিন্তু কেন জানি না…
মনে হচ্ছিল…
ডালটা একটু বেশি কালো।
ঘরে ঢুকেই দেখি…
একদম pin drop silence।
না শ্বশুরমশাই…
না শাশুড়িমা…
না আমার হবু বউ।
আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম,
“সবাই কোথায়?”
শালী এমন ভাব করল…
যেন প্রশ্নটাই শোনেনি।
তারপর হঠাৎ আমার হাতটা ধরে বলল,
“চলো… তোমাকে একটা জিনিস দেখাই।”
(ব্যাস… এখান থেকেই আমার মাথার ভেতরে বলিউডের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে শুরু করে দিয়েছে।)
মনে মনে নিজেকেই বলছি,
“Dude Cool… শান্ত হও।
যা ভাবছিস…
সেটা বাস্তবে হয় না।”
কিন্তু মনটা আবার আরেক কথা বলছে।
“হয়তো… আজই হবে!”
শালী আমাকে নিয়ে সোজা একটা বেডরুমের সামনে এসে দাঁড়াল।
এবার তো হার্টবিট…
একেবারে আইপিএলের শেষ ওভারের মতো।
সে ফিসফিস করে বলল,
“আজ কিন্তু বাড়িতে কেউ নেই।”
(এই কথাটা শুনেই আমার মাথার ভেতর যত ধর্ম, নীতি, আদর্শ ছিল…
সব এক লাইনে দাঁড়িয়ে গেল।)
আমি তোতলাতে তোতলাতে বললাম,
“মানে… কেউ নেই?”
সে একদম স্বাভাবিক গলায় বলল,
“হ্যাঁ… আর সময়ও খুব কম।”
আমার বুকের ভেতর তখন ঢাক বাজছে।
আমি কোনোমতে জিজ্ঞেস করলাম,
“ক… কতক্ষণ?”
সে বলল,
“মোটে নব্বই মিনিট।”
(নব্বই মিনিট?
মাথার ভেতর তখন এমন সব অঙ্ক কষছি…
যা জীবনে মাধ্যমিক পরীক্ষাতেও কষিনি।)
তারপর সে হেসে বলল,
“তুমি বসো…
আমি একটু রেডি হয়ে আসছি।
খুব মজা হবে।”
এবার আমি পুরো কনফিউজড।
মনে হচ্ছে…
আমি কি ভুল সিনেমার সেটে ঢুকে পড়েছি?
ঠিক তখন পাশের ঘর থেকে আওয়াজ এল,
“আর এক মিনিট!”
আমি তখন সোফায় বসে…
কপালের ঘাম মুছছি।
হঠাৎ ঘর থেকে ডাক এল,
“এই… তুমি রেডি?”
আমি যেন সম্বিৎ ফিরে পেলাম।
মনে পড়ল…
গাড়িতে একটা জিনিস রেখে এসেছি।
তাড়াতাড়ি বাইরে গিয়ে সেটা নিয়ে আবার ভেতরে ঢুকলাম।
আর ঢুকেই…
আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়।
সামনে দেখি…
আমার হবু শ্বশুর…
হবু শাশুড়ি…
আমার Fiancé
আর বাড়ির আরও কয়েকজন আত্মীয় দাঁড়িয়ে।
সবাই হাততালি দিচ্ছে।
আমি তো একেবারে থ!
আমার হবু স্ত্রী হেসে বলল,
Congratulations.
তুমি আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করেছো।
আমরা দেখতে চেয়েছিলাম…
তুমি আসলে কেমন মানুষ।”
আমি তখন মনে মনে ভাবছি…
“হে ভগবান!
আমি যে কী কী ভেবে বসেছিলাম…
আর এরা যে কী পরীক্ষা নিচ্ছিল!”
তারপর…আর কিছু বলার নেই।
🎯 Moral of the Story
Always keep condom in your car
See you in the next episode.
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…