বন্ধুরা,

আজকের পর্বটা শুরু করছি একটা ছোট্ট ঘটনা দিয়ে।

একসময় আমারও একটা বদভ্যাস ছিল।

যখনই কোনো ছোট ভাই, ছাত্র কিংবা নতুন কাউকে দেখতাম কোনো ভুল করতে…

মনে হতো—”আরে, আমি তো এই ভুলটা বহু বছর আগে করেছি। ওকে এখনই বলে দিই, তাহলে ওর কষ্টটা বেঁচে যাবে।”

আমি আন্তরিকভাবেই বলতাম।I was trying to help them.

সে মন দিয়ে শুনত।

মাথাও নাড়ত।

মনে হতো—বাহ! কথাগুলো নিশ্চয়ই কাজে লাগবে।

কিন্তু কিছুক্ষণ পরই দেখতাম…

সব আগের মতোই চলছে।

তারপর একদিন একজন মজা করে বলেছিল—

“দাদা, আপনি না… একটু বেশি জ্ঞান দেন!”

সেদিন কথাটা শুনে একটু খারাপ লেগেছিল।

কিন্তু আজ এত বছর পরে বুঝি…

সমস্যাটা আমার জ্ঞানে ছিল না।

সমস্যাটা ছিল—জ্ঞান দেওয়ার সময়ে। and it is so natural.

আর তার থেকেও বড় কথা…

জ্ঞান দেওয়ার পদ্ধতিতে।

ভাবুন তো…

আপনার বয়স যদি কুড়ি-বাইশ হয়…

আপনি নিজের জীবনটা নিজে গড়তে চাইছেন…

নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাইছেন…

ঠিক তখন যদি কেউ এসে বলে—

“এটা করো।”

“ওটা কোরো না।”

“আমি বেশি জানি।”

তাহলে কেমন লাগবে?

মনে হবে না…

কেউ যেন আপনার স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নিতে চাইছে?

মনোবিজ্ঞানে এই প্রবণতার একটা সুন্দর নাম আছে—

Psychological Reactance

খুব সহজ ভাষায়…

যখন মানুষ অনুভব করে—

তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে…

তখন সে অনেক সময় ভালো পরামর্শও মানতে চায় না।

উল্টে তার বিপরীতটাই করতে ইচ্ছে করে।

আর একটা জিনিস আমি নিজের জীবন থেকেই শিখেছি।

Experience cannot be downloaded.

অভিজ্ঞতা কোনো PDF ফাইল নয়…

যেটা WhatsApp-এ পাঠিয়ে দিলাম আর অন্যজন পড়ে ফেলল।

আমি আগুনে হাত পুড়িয়েছি বলে…

আপনি আগুনের তাপটা পুরোপুরি বুঝে যাবেন—

এমনটা হয় না।

কিছু শিক্ষা শোনা যায়…

কিন্তু কিছু শিক্ষা…

শুধু বেঁচে থাকার মাধ্যমেই শেখা যায়।

এই কারণেই হয়তো বলা হয়—

Good judgment comes from experience.
Experience often comes from bad judgment.

আমরা সবাই চাই…

আমাদের প্রিয় মানুষগুলো যেন ভুল না করে।

কিন্তু জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে।

সব ভুল আটকানো যায় না।

আর সব শিক্ষা ধারও দেওয়া যায় না।

আজ মনে হয়…

একজন জ্ঞানী মানুষের কাজ…

সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া নয়।

বরং…

এমন একটা গল্প বলা…

এমন একটা প্রশ্ন করা…

এমন একটা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া…

যাতে সামনের মানুষ নিজেই ভাবতে শুরু করে।

কারণ…

মানুষের ওপর চাপিয়ে দেওয়া জ্ঞান…

অনেক সময় কানে ঢুকে বেরিয়ে যায়।

কিন্তু…

যে সত্য মানুষ নিজে আবিষ্কার করে…

সেটা সারা জীবন তার সঙ্গে থেকে যায়।

তাই in person,verbally আজকাল আমি কাউকে খুব কম উপদেশ দিই।

বরং গল্প বলি।

নিজের ভুলের গল্প।

নিজের ব্যর্থতার গল্প।

কারণ…

মানুষ উপদেশ শুনে খুব কম বদলায়।

কিন্তু…

গল্পের মধ্যে যদি নিজের জীবনকে দেখতে পায়…

তখন পরিবর্তনটা নিঃশব্দে শুরু হয়ে যায়।

চলুন…

আজ আমরা জানার চেষ্টা করি…

কেন মানুষ উপদেশ এড়িয়ে চলে…

আর কীভাবে এমনভাবে কথা বলা যায়…

যাতে কথাগুলো শুধু শোনা না হয়…

হৃদয়েও পৌঁছে যায়।


বন্ধুরা,

এই কারণেই হয়তো…

আজকের ভারতের অন্যতম জনপ্রিয় বক্তাদের একজন—

Sandeep Maheshwari

একবার ভেবে দেখুন…

তিনি কি নতুন কোনো জ্ঞান দেন?

না।

Success নিয়ে যা বলেন…

Self-confidence নিয়ে যা বলেন…

Positive thinking নিয়ে যা বলেন…

তার বেশিরভাগই আমরা আগে কোথাও না কোথাও শুনেছি।

তবু…

লক্ষ লক্ষ তরুণ-তরুণী ঘণ্টার পর ঘণ্টা তাঁর কথা শোনে।

কেন?

কারণ…

তিনি খুব কমই বলেন—

“আমার কথা মানতেই হবে।”

বরং তিনি বলেন—

“আমি আমার গল্পটা বলছি… সিদ্ধান্তটা আপনার।”

এই একটা বাক্যই…

অনেক বড় পার্থক্য তৈরি করে।

তিনি নিজের ব্যর্থতার গল্প বলেন।

কীভাবে ব্যবসায় বারবার হেরেছেন…

কীভাবে আবার উঠে দাঁড়িয়েছেন…

কীভাবে নিজেই নিজের সঙ্গে লড়াই করেছেন…

সেই গল্পগুলো বলেন।

আর আমরা…

অজান্তেই…

সেই গল্পের মধ্যে নিজের জীবনকে খুঁজতে শুরু করি।

এটাই Storytelling-এর আসল শক্তি।

গল্প…

আমাদের প্রতিরোধ কমিয়ে দেয়।

কেউ যখন বলে—

“তুমি ভুল করছ।”

তখন আমাদের অহংকার জেগে ওঠে।

কিন্তু…

কেউ যখন বলে—

“আমি এই ভুলটা করেছিলাম…”

তখন আমরা চুপচাপ শুনি।

কারণ…

সেখানে বিচার নেই।

সেখানে আদেশ নেই।

সেখানে শুধু একটা অভিজ্ঞতা আছে।

আর সেই অভিজ্ঞতার মধ্যেই…

আমরা নিজের উত্তরটা খুঁজে পাই।

আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস লক্ষ্য করেছি।

একই কথা…

যদি শিক্ষক বলেন…

একভাবে লাগে।

যদি বাবা বলেন…

আরেকভাবে লাগে।

আর যদি একজন মানুষ নিজের জীবনের গল্প বলতে বলতে একই কথা বলেন…

তখন সেটা…

সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়।

হয়তো এই কারণেই…

সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখে অনেকেই বলেন—

“মনে হচ্ছে উনি আমাকে কিছু শেখাচ্ছেন না… শুধু আমার সঙ্গেই কথা বলছেন।”

আর ঠিক সেখানেই…

উপদেশ…

ধীরে ধীরে…

অনুপ্রেরণায় বদলে যায়।


তাই…

আমি সবসময় একটা কথাই বলি।

সমস্যা জ্ঞানে নয়…
সমস্যা জ্ঞান দেওয়ার ধরনে।

একই কথা…

উপদেশের মতো বললে বিরক্তি আসে।

গল্পের মতো বললে…

সেটাই অনুপ্রেরণা হয়ে যায়।

তাই আমি প্রায়ই…

একটা পরিচিত ভক্তিমূলক গানের সুরে মজা করে বলি—

🎵“কৌন কহতা হ্যায় Gen Z জ্ঞান শুনতে নেহি?
Sandeep Maheshwari কি তরহ তুম সুনাতে নেহি!”
🎵

হয়তো কথাটা মজার…

কিন্তু সত্যিটা গভীর।

মানুষ জ্ঞানকে নয়…
জ্ঞান দেওয়ার পদ্ধতিকেই গ্রহণ বা প্রত্যাখ্যান করে।


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…