Different Maturity Level
📢 “একজন নেতা যদি তার টিমের সদস্যদের ঠিকভাবে বুঝতে না পারেন…
তাহলে তার নেতৃত্ব ব্যর্থ হতে বাধ্য।”
“আর এই বোঝার ভিত্তিতেই তৈরি হয়েছে —
👉 Situational Leadership Model
যেটা তৈরি করেছিলেন Paul Hersey ও Ken Blanchard।”
🔍 মডেলটি কী বলে?
🎙️ “এই থিওরি বলে –
সঠিক নেতৃত্বের ধরন নির্ভর করে একজন মানুষ বা দলের ম্যাচুরিটি লেভেল,
মানে তার জ্ঞান, দক্ষতা, এবং দায়িত্ব নেওয়ার মানসিকতার উপর।”
🧠 এবং এই ম্যাচুরিটি লেভেলকে ভাগ করা হয়েছে চারটি স্তরে — M1 থেকে M4 পর্যন্ত।

🔴 M1: জানে না, পারেও না, চায়ও না
📌 “এরা না জানে কাজটা কীভাবে করতে হয়, না চায় সেটা করতে।
না আছে স্কিল, না আছে ইচ্ছাশক্তি।”
🎥 উদাহরণ ১:
👉 একজন কলেজ পাশ করে সদ্য চাকরিতে ঢোকা তরুণ, যাকে বাড়ি থেকে জোর করে পাঠানো হয়েছে —
না তার কোনো ক্লিয়ার গোল আছে, না আগ্রহ, শুধু চাকরি পাওয়ার তাগিদে এসেছে।
🎥 উদাহরণ ২:
👉 এক জুনিয়র কর্মী, যাকে একটা নতুন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে, যেখানে সে অসহায় বোধ করছে এবং কিছুই বুঝতে পারছে না।
🎙️ নেতা কী করবেন?
➡️ Directing / Telling স্টাইল দরকার।
👉 প্রতিটি ধাপে স্পষ্ট নির্দেশনা দিতে হবে —
“এটা করো, এরপর এটা…”,
Hand-holding করতে হবে যেন বাচ্চা শিশুকে শেখানো হচ্ছে।
🟠 M2: আগ্রহ আছে, কিন্তু দক্ষতা নেই
📌 “এরা খুব উৎসাহী, কাজ করতে চায়।
কিন্তু জানে না কীভাবে করতে হয়।”
🎥 উদাহরণ ১:
👉 একজন নতুন সেলস এক্সিকিউটিভ, যার চোখে আগুন —
“Target আমি হিট করব!” বলে সে মাঠে নামছে, কিন্তু এখনো জানে না কাস্টমার হ্যান্ডলিং বা objection handling কিভাবে করতে হয়।
🎥 উদাহরণ ২:
👉 এক নতুন ভিডিও এডিটর, যার ইউটিউব ভিডিও বানানোর প্রচণ্ড আগ্রহ আছে — কিন্তু Premiere Pro বা After Effects ভালোভাবে শেখেনি।
🎙️ নেতা কী করবেন?
➡️ Coaching / Selling স্টাইল ব্যবহার করতে হবে।
👉 বোঝাতে হবে, শেখাতে হবে, পাশে থাকতে হবে —
Motivation + Skill Development দুই-ই দরকার।
🟡 M3: দক্ষ আছে, কিন্তু দায়িত্ব নিতে চায় না
📌 “এরা কাজ জানে, দক্ষতাও আছে।
কিন্তু দ্বিধাগ্রস্ত, দায়িত্ব নিতে চায় না। হয়তো ব্যর্থতার ভয়, হয়তো আত্মবিশ্বাসের অভাব।”
🎥 উদাহরণ ১:
👉 এক অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপার, যে কোডিংয়ে পারদর্শী, কিন্তু নতুন প্রজেক্টের টিম-লিড হতে ভয় পাচ্ছে —
“আমি করব তো ঠিকঠাক?”, “Fail হলে?” – এই দ্বিধা কাজ করছে।
🎥 উদাহরণ ২:
👉 একজন দক্ষ স্কুল টিচার, যিনি খুব ভালো ক্লাস নেন, কিন্তু স্কুল ইভেন্ট ম্যানেজমেন্ট বা কো-অর্ডিনেটর হতে চাইছেন না।
🎙️ নেতা কী করবেন?
➡️ Supporting / Participating স্টাইল নিতে হবে।
👉 আলোচনার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, Empower করতে হবে।
জিজ্ঞাসা করা — “তুমি কেন ভয় পাচ্ছো?”, “তোমার পেছনে আমি আছি” –
এই assurance দিতে হবে।
🟢 M4: সম্পূর্ণ প্রস্তুত – দক্ষ ও দায়িত্ববান
📌 “এরা দক্ষ, কাজ জানে, এবং নিজের দায়িত্ব নিজে নিতে প্রস্তুত।
এই ধরণের মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে।”
🎥 উদাহরণ ১:
👉 একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, যিনি একা পুরো ক্লায়েন্ট হ্যান্ডল করতে পারেন। শুধু Direction দিলেই, সে নিজে সব হ্যান্ডল করে ফেলে।
🎥 উদাহরণ ২:
👉 একজন অভিজ্ঞ টিম লিড, যাকে বলে দিলেই সে নতুন টিম বিল্ড করে ফেলবে, কাজ ভাগ করে দেবে, নিজে ডেলিভার করবেও।
🎙️ নেতা কী করবেন?
➡️ Delegating স্টাইল ফলো করবেন।
👉 স্বাধীনতা দিতে হবে, দায়িত্ব ছেড়ে দিতে হবে —
“I trust you, go ahead!” — এই আস্থা জরুরি।
📊 [Visual Recap – M1 to M4 ]
| 🧠 Maturity Level | 🔍 বাংলা ব্যাখ্যা | 🧭 নেতার ভূমিকা |
| M1 | জানে না + চায় না | Telling / Directing |
| M2 | চায় কিন্তু জানে না | Coaching / Selling |
| M3 | জানে কিন্তু চায় না | Supporting / Participating |
| M4 | জানে এবং চায় | Delegating |
🎙️“নেতৃত্ব মানে একটাই মডেল সবার উপর চাপিয়ে দেওয়া নয়…
নেতৃত্ব মানে — কার কখন কেমন দিকনির্দেশনা দরকার, সেটা বোঝা।
তবেই একজন নেতা হয়ে উঠবেন —
🎯 ‘Influencer’ – প্রভাব ফেলবেন চিন্তায়
🔧 ‘Builder’ – গড়ে তুলবেন মানুষ
🌱 আর ‘Transformer’ – বদলে দেবেন জীবনের গতি।”
🎙️”তুমি যখন একজন নেতার জায়গায় দাঁড়াও…
তখন মনে রেখো – সবাই একই মাপে গড়া নয়।”
🧠 কেউ Beginner,
🔥 কেউ Enthusiastic,
😓 কেউ চিন্তায় পড়ে যায়,
✅ আর কেউ নিজেই হয়ে গেছে Leader!
👉 আর তোমার কাজ?
তাদের ঠিক জায়গাটা চিনে, ঠিক Leadership স্টাইল দিতে শেখা!
📢 কারণ নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় –
নেতৃত্ব মানে হল বোঝা, গাইড করা, আর Empower করা!
🎬 পরের এপিসোডে আসছি –
🔥 “Ramayan & Mahabharata Model of Situational Leadership – অর্জুন, কর্ণ, একলব্য কে কোন লেভেলে?”So that you understand the concept in better way.
🕊️ দেখা হবে পরবর্তী অধ্যায়ে —
🎙️ Signing off — কর্পোরেট দাদু!
আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…