Introduction-About it
মুর্শিদাবাদ…
শুধু ঐতিহাসিক শহর নয়।
শুধু হাজারদুয়ারি, ইমামবাড়া, নবাবদের কাহিনি, সিংহাসন আর ষড়যন্ত্রের ইতিহাস নয়।
মুর্শিদাবাদ মানে—
World Class প্রতিভা… কিন্তু অবিশ্বাস্য বিনয় Humility।
বিশ্বমঞ্চে দাঁড়িয়েও শিকড় না ভোলার শক্তি।
সাফল্যের আলোয় থেকেও মাটির গন্ধ ধরে রাখার চরিত্র।
মুর্শিদাবাদ মানেই—শিকড়ের টান—
যে টান মানুষকে যত দূরেই নিয়ে যাক,
ফিরিয়ে আনে নিজের মাটির কাছে।
যে টান মনে করিয়ে দেয়—
“আমি কোথা থেকে উঠে এসেছি।”Who am I?
জন্মভূমির সেই অদৃশ্য টান থেকেই—
এক বছর আগে আমি এই শহরকে নিয়ে একটি বই লিখেছিলাম।
সেই বইয়ের নাম—
📖 “ইতিহাসের অন্দরমহল থেকে মুর্শিদাবাদ ফিরে দেখা”
এটা স্মৃতি সংরক্ষণের এক প্রয়াস।
.হারিয়ে যেতে বসা গল্পগুলো যেগুলো আধুনিকতা, সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল ঝড়ের ভেতরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে—
সেগুলো ধরে রাখতে চেয়েছি।
পুরনো দিনের সেই মূল্যবান মুহূর্তগুলো,
আমি চেয়েছি—আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে।
কিন্তু…
সেই বই পড়ার পর আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বলেছিল—
“তুই যদি মুর্শিদাবাদের মানুষদের গল্প না বলিস,
তাহলে বইটা অসম্পূর্ণ রয়ে যাবে।”
এই কথাটা আমাকে নাড়িয়ে দিয়েছিল।
আমি ভাবতে শুরু করলাম—মুর্শিদাবাদকে যদি সত্যিই বুঝতে চাই,
তাহলে তার মানুষদের বুঝতে হবে।
যারা এই মাটি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে গেছে।
যারা প্রমাণ করেছে—ছোট শহর বড় স্বপ্ন দেখতে পারে।
আজ সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করতে শুরু করছি
🎬 Murshidabad Legends Series
এই সিরিজে আমি বলব পাঁচজন Living কিংবদন্তির গল্প—
🎵 Arijit Singh
🎵 Shreya Ghoshal
🎙️ Mir Afsar Ali
🧠 পঞ্চানন চক্রবর্তী
✒️ আর একজন কবি,লেখক—
যিনি ২০০১ সালে উঠেছিলেন–২০১৩-তে থেমে গিয়েছিলেন—নাম প্রকাশে অনিচ্ছুক।
Murshidabad Legends শুধু আলোয় থাকা মানুষদের নিয়ে কথা বলে না।
এটা সেই মানুষদের নিয়েও কথা বলে—
যারা unknown…
যারা introvert…
যারা একদম সাধারণ পরিবারের…
কিন্তু ভেতরে অসাধারণ কিছু বহন করে।
এই প্ল্যাটফর্ম খুঁজে আনে
সেই মানুষদের—
যাদের বড় পরিচিতি নেই—
কিন্তু আছে vision।
আছে discipline।
আছে অবিশ্বাস্য commitment & contribution।
যারা spotlight-এ নেই…
কিন্তু নিজেদের ঘাম, পরিশ্রম আর জেদের আগুন দিয়ে
নিজের জীবন বদলেছে—
আর বদলে দিয়েছে নিজের পরিবার,
নিজের চারপাশের পরিবেশ।
তাদের গল্প প্রমাণ করে—
Greatness সবসময় camera-র সামনে দাঁড়িয়ে or মাইক্রোফোন ধরে কথা বলে না,
কখনও কখনও সেটা নীরবে কাজ করে।
এটাই Murshidabad Legends।
এখানে আমরা শুধু celebrity খুঁজি না—
আমরা character খুঁজি।
আমরা real contribution খুঁজি।
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…