মহালয়া: মহিষাসুরমর্দিনী
বন্ধুরা,
তোমাদের তো খুলিবাবার কথা আগেই বলেছিলাম।

তিনি বিরাজমান ছিলেন আমার রিচার্ডসন হলের রুমের Book টেবিলের উপরে।
কিন্তু সেই রবিবারের ভোরে… চোখ খুলতেই দেখি,Book টেবিলের উপরে খুলিবাবা নেই! আর আমার চেয়ারে কে যেন বসে আছে… আমার কবিতার খাতায় কলম চালিয়ে যাচ্ছে। কে সে? ভূত? না মানুষ?
(আমি ধীরে ধীরে উঠে বসি। চেয়ারের দিকে তাকাই। লোকটার ছায়া লম্বা হয়ে পড়েছে দেওয়ালে। সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করি।)
আপনি কে? নাম কী আপনার?

(লোকটা কলম থামায় না। ধীরে মাথা তোলে। তার চোখে একটা অদ্ভুত জ্বলজ্বলে আলো। মুখে হাসি, কিন্তু সেই হাসি যেন রহস্যময়।)
লোকটা (গম্ভীর, কিন্তু উত্তেজিত গলায়): চিনতে পারলে না?-আমার নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
(আমার গা শিরশির করে ওঠে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম তো সব বাঙালির মনে বাজে মহালয়ার সকালে! কিন্তু এ কোন ছায়ামূর্তি,ভূত?)
আমি (ভয় মিশিয়ে): আপনি এখানে কী করছেন? আমার ঘরে?
(সে হাসে, চেয়ারটা ক্যাঁচ করে ওঠে। বাইরে বাতাসের শব্দ জোরালো হয়। যেন কোনো অদৃশ্য শক্তি দরজায় ধাক্কা দিচ্ছে।)
বীরেন্দ্রকৃষ্ণ (চোখ নাচিয়ে): দুনিয়া বদলাচ্ছে, ঢোলবাবু। বিশ্ব Update হচ্ছে, upgrade হচ্ছে।
মানুষের choice বদলাচ্ছে নিরন্তর। তাই আমাকেও বদলাতে হবে। এটাই সময়ের দাবি।
চোখ খুলে দেখো দুনিয়াটা! লোকজন আর পুরনো জিনিস শুনছে না। সব চাই নতুন, রিমেক, আধুনিকতা। রবীন্দ্রসঙ্গীত? পুরনো বাংলা গান? কে শোনে আজকাল?
নতুন ছেলেমেয়েরা তো ব্রিটনি স্পিয়ার্সের ইংরেজি গানে মজে,
প্রভু দেবার নাচ দেখে,
অ্যাকোয়াটিকায় গিয়ে আনন্দ ফুর্তি করছে।
তাই ভাবলাম, আমার মহিষাসুরমর্দিনীকে একটু মডার্ন করে মহালয়ার সকালে পেশ করি। সেই চেষ্টাতেই আছি।
(আমার মনটা উত্তেজনায় ভরে ওঠে। ভয়ের সঙ্গে মিশে যায় কৌতূহল। এ কী স্বপ্ন? না বাস্তব? খুলিবাবা কোথায় গেল?)
আমি (হেসে, কিন্তু সন্দেহ মিশিয়ে): বাহ, দারুণ ! গুরু, তুমি চালিয়ে যাও। আমি একটু বাথরুম করে আসছি।
(আমি উঠে যাই। বাথরুম করে ফিরে আসি। কিন্তু… ঘরে ফিরতেই হৃদয়টা থেমে যায়।)
আমি (উত্তেজিত): চেয়ার খালি! সে হাওয়া হয়ে গেছে। আর খুলিবাবা? তার নিজের জায়গায় ফিরে এসেছে, যেন কিছুই হয়নি।

একটু আশ্চর্য তো হলামই… কিন্তু আরও আশ্চর্য? খাতাটা খোলা, আর তাতে লেখা – নব মহালয়া!
(টেবিলের দিকে এগোই। খাতার পাতা হালকা কাঁপছে। লেখাটা পড়তে শুরু করি।
শিরোনাম: মহালয়া Reloaded– বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর।
নেচে উঠেছে প্রভু দেবা, কী আনন্দ বোনপো, বোনজির।
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা।
পঁয়ষট্টি (৬৫) ডেসিবেলে স্নায়ুতন্ত্র ঝালাপালা।
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনের বার্তা।
আনন্দময়ী রূপময়ীর পদধ্বনি দিকেদিকে,
রূপলোকে ও রসলোকে ডিসকো থেকে(Disco Theke) , অ্যাকোয়াটিকে।
অল্প মস্তি, গল্প দোস্তি,
যায় না রাখা, যায় না ঢাকা, ইয়া দেবী
টেস্ট টিউব বেবি ব্রিটনি(Britney Spears) রূপেন সংস্থিতা।
Statutory Warning:
মদ্যপান ও গাঁজা সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
Listen Full Audio
ইয়া দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
ইন্দ্রিয়ানামধিষ্ঠাত্রী ভূতানাং চাখিলেষু ইয়া
ভূতেষু সততং তসৈ ব্যাপ্তৈ দেব্যৈ নমো নমঃ।।
চিতিরূপেণ ইয়া কৃৎস্নমেতদ্ ব্যাপ্য স্থিতা জগত।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
জাগো! জাগো, জাগো মা!
জাগো, তুমি জাগো।
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ-ধারিণী।
অভয়া শক্তি-বল-প্রদায়িনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো।