আপনাদের একটা প্রশ্ন করি—
বিশ্বের বড় বড় innovation, startup, unicorn—
কোথায় তৈরি হয়?
Silicon Valley?
USA?
Europe?
Israel?
আর ভারত?
আমরা কি শুধু Global CEO তৈরি করব?
যেমন—
Sundar Pichai — Google
Satya Nadella — Microsoft
Indra Nooyi-Pepsi
Arvind Krishna — IBM
আমরা কি শুধু অন্যের কোম্পানি চালাবো?
নিজেদের কি Amazon, Facebook, বা ChatGPT-এর মতো প্রতিষ্ঠান তৈরি করার ক্ষমতা নেই?
একদিন আমার এক বন্ধু এই প্রশ্নটাই আমাকে করেছিল।
প্রথমে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম।
কিন্তু আজ… আমি কিছু বলতে চাই।
যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।
চলুন, শুরু করি।
🚀 অধ্যায় ১: Rocket Science
যখন Silicon Valley valuation নিয়ে ব্যস্ত,
তখন Indian Space Research Organisation(ISRO) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করছে।
Chandrayaan-3 — ইতিহাস সৃষ্টি।
Mars Orbiter Mission — প্রথম চেষ্টায় মঙ্গল জয়।
কম বাজেটে।
কম প্রচারে।
কিন্তু বিশ্বমানের নিখুঁত দক্ষতায়।
আপনি কি জানেন—
Rocket Science বিশ্বের সবচেয়ে জটিল ও কঠিন বিজ্ঞানগুলোর একটি?
এটি এমন এক ক্ষেত্র, যেখানে এক মিলিমিটার ভুল মানে কয়েকশো কোটি টাকার ক্ষতি।
এক সেকেন্ডের ভুল মানে মিশনের সমাপ্তি।
আর সেই জায়গাতেই ভারত বিশ্বমঞ্চে নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে।
আমরা এমন কিছু করেছি, যা একসময় উন্নত দেশগুলোর কাছেও ছিল স্বপ্নের মতো।
তাহলে আবার প্রশ্নটা করি—
যদি আমরা Rocket Science-এর মতো জটিল, সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিশ্বমানের সাফল্য অর্জন করতে পারি,
তাহলে তুলনামূলকভাবে কম জটিল ও কম ঝুঁকির অন্য শিল্পক্ষেত্রে আমরা কেন পারব না?
যে কোনো প্রতিষ্ঠান যখন কাজ শুরু করে, তাদের লক্ষ্য কী থাকে?
✔ কম বাজেটে কাজ সম্পন্ন করা
✔ কম প্রচারে উচ্চমানের পণ্য তৈরি করা
✔ সময়মতো লঞ্চ করা
✔ টিম ধরে রাখা—কম attrition
✔ দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা
আর ভাবুন তো—
এই প্রতিটি চ্যালেঞ্জই তো Indian Space Research Organisation বারবার সফলভাবে মোকাবিলা করেছে।
মহাকাশ গবেষণার মতো কঠিন ক্ষেত্রে—
কম বাজেট।
সীমিত সম্পদ।
মিডিয়ার হাইপ ছাড়া।
অথচ বিশ্বমানের ফলাফল।
তারা শুধু রকেট বানায়নি—
তারা বানিয়েছে এক সংস্কৃতি।
একটা সংস্কৃতি যেখানে—
Noise কম, Focus বেশি।
Ego কম, Execution বেশি।
Glory কম, Commitment বেশি।
তাহলে প্রশ্নটা সোজা—
যেখানে বিশ্বের অন্যতম কঠিন বিজ্ঞান জয় করা সম্ভব,
সেখানে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, একটি প্রযুক্তি কোম্পানি, একটি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করা কি সত্যিই অসম্ভব?
অসম্ভব নয়।
সমস্যাটা অন্য কোথাও।
ভাবুন।
“যে বোঝে, সে খোঁজে।
আর যে খোঁজে, সে পায়।”
কিন্তু এর আগে একটা জিনিস দরকার—
সৎভাবে নিজের সামনে দাঁড়ানো।
প্রথম ধাপ — বোঝা (Understanding)
আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি?Where are we standing now.Current Stage(CS)
আমাদের শক্তি কী?
আমাদের দুর্বলতা কোথায়? SWOT analysis in short.
আমরা কি সত্যিই innovation চাই,
না কি শুধু funding-এর headline?
বোঝা মানে শুধু তথ্য জানা নয়—
বোঝা মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা।
বোঝা মানে অজুহাত বন্ধ করা।
দ্বিতীয় ধাপ — খোঁজা (Searching)
যখন বোঝা শুরু হবে,
তখন প্রশ্ন আসবে।
কেন আমরা global product বানাতে পারছি না?
কেন আমরা deep research-এ কম বিনিয়োগ করি?
কেন আমরা ১০ বছরের vision-এর বদলে ১০ মাসের growth চাই?
যে খোঁজে, সে নতুন পথ খুঁজে পায়।
নতুন সমাধান খুঁজে পায়।
নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পায়।
তৃতীয় ধাপ — গড়া (Creation -Taking Action)
বোঝার পরে, খোঁজার পরে—
সবচেয়ে কঠিন কাজটা শুরু হয়।
গড়া।
নিঃশব্দে।
ধৈর্য ধরে।
হাইপ ছাড়া।
Indian Space Research Organisation এভাবেই গড়েছে তার শক্তি।
একদিনে নয়।
এক দশকে নয়।
দশকের পর দশক ধরে।
তাই পথটা খুব পরিষ্কার—
বোঝো।
খোঁজো।
গড়ো।
তারপর ধরে রাখো।
তারপর বিশ্বকে দাও।
কারণ পরিবর্তন কখনও বাইরে থেকে আসে না।
পরিবর্তন ভিতর থেকে শুরু হয়।
আজ প্রশ্নটা দেশকে নয়—
নিজেকে করুন।
কারণ সমালোচনা সহজ।
দোষ খোঁজা সহজ।
সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলা খুব সহজ।
কিন্তু নীরবে প্রতিদিন নিজের কাজটা করা—
সেটাই কঠিন।
সত্যিকারের পরিবর্তন কখনও মাইকে ঘোষণা দিয়ে শুরু হয় না।
শুরু হয় ভিতরে এক ছোট সিদ্ধান্ত দিয়ে।
তাই প্রশ্নটা আবার নিজের কাছে রাখুন—
আমি কি দর্শক হয়ে ,Consumer হয়ে থাকব?
নাকি নির্মাতা Creator হব?
আমি কি শুধু সমালোচনা করব?
নাকি নীরবে নিজের সেরা কাজটা সততার সাথে করে যাব?
সিদ্ধান্ত আপনার।
আর ভবিষ্যৎও… আপনারই। 🚀