বিদ্রোহী কবিতা — শব্দার্থ ও টীকা


আমি     সন্ন্যাসী, সুর-সৈনিক
আমি     যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক!
আমি     বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি     আপনা ছাড়া করি না কাহারে কুর্ণিশ!


সুর-সৈনিক — দেবসেনার যোদ্ধা; ন্যায় ও শুভশক্তির রক্ষক।

ম্লান গৈরিক — ফ্যাকাশে গেরুয়া বস্ত্র; সন্ন্যাসীর পোশাক।

বেদুঈন — আরব মরুভূমির যাযাবর জাতি; স্বাধীন ও মুক্ত জীবনযাপনের প্রতীক।
চেঙ্গিস — চেঙ্গিস খান; মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও দুর্ধর্ষ বিজেতা।

কুর্ণিশ — প্রণাম, আনুগত্য প্রকাশের জন্য মাথা নত করা।


সরলার্থ

আমি সন্ন্যাসীর মতো বৈরাগ্যবান, আবার দেবসেনার সৈনিকের মতো সংগ্রামী। আমি যুবরাজ, কিন্তু আমার রাজপোশাক হলো ম্লান গেরুয়া বস্ত্র। আমি মরুভূমির স্বাধীন বেদুঈন, আমি দুর্ধর্ষ চেঙ্গিস খান। আমি নিজের আত্মমর্যাদা ছাড়া আর কারও কাছে মাথা নত করি না।