Leadership Lessons from Sourav GangulyThe Ganguly Way


About the book :

অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল।

Leadership নিয়ে কিছু লিখব।

একটা Course তৈরি করব।

নিজের Corporate জীবনের অভিজ্ঞতা,
মানুষকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা,
কখন কোথায় ভুল করেছি,
কখন কী শিখেছি,
কোন সিদ্ধান্ত আমাকে এগিয়ে দিয়েছে,
আর কোন সিদ্ধান্ত আমাকে থামিয়ে দিয়েছে—

সেসব নিয়ে কথা বলব।

আমার জীবনের অনেক উপলব্ধি আজও খাতার পাতায় লেখা আছে।

কিছু Notes মোবাইলে পড়ে আছে।

কিছু চিন্তা হয়তো কোনও Presentation-এর Slide-এ আটকে আছে।

কিছু শিক্ষা এসেছে Success থেকে।

আর কিছু এসেছে এমন কিছু Failure থেকে,
যেগুলোর কথা তখন কাউকে বলতে ইচ্ছে করেনি।

সময়ের সঙ্গে বুঝেছি—

জীবন আসলে আমাদের সবচেয়ে বড় Teacher।

কিন্তু সেই Teacher-এর একটা সমস্যা আছে।

সে আগে পরীক্ষা নেয়।

তারপর Lesson শেখায়।

আর অনেক সময়—

পরীক্ষাটা এত কঠিন হয় যে,
তখন আমরা বুঝতেই পারি না,
এই কঠিন সময়টাই একদিন আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে।


তাই ভাবলাম—

নিজের গল্প দিয়ে শুরু না করে ,এমন একজন মানুষকে দিয়ে শুরু করি।
যাঁর জীবনের গল্পের সঙ্গে আমার মতো অসংখ্য বাঙালির
একটা অদ্ভুত আবেগের সম্পর্ক আছে।

যিনি শুধু একজন ক্রিকেটার নন—
বাঙালির কাছে যিনি Intelligence, Confidence, Courage এবং Leadership-এর এক অনন্য প্রতীক।

এমন একজন Leader,
যিনি শুধু একটা Team-কে Lead করেননি—
একটা Team-এর Mindset- বদলে দিয়েছিলেন।

একটা দলকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন,
যেখানে পৌঁছনো আজও অনেক Leader-এর কাছে স্বপ্ন।

বন্ধুরা…

আপনারা কি আন্দাজ করতে পারছেন, আমি কার কথা বলছি?

হয়তো আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই Guess করে ফেলেছেন।

তিনি আর কেউ নন—

আমাদের বাংলার মহারাজা,
সৌরভ চণ্ডিদাস গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি Leadership নিয়ে এমন অনেক কথা বলেছেন,
যেগুলো শুনলে মনে হয়—
এগুলো শুধু Cricket-এর কথা নয়।

এগুলো Life-এর কথা।

এগুলো Team Building-এর কথা।

এগুলো Resilience-এর কথা।

এগুলো Failure-এর পর উঠে দাঁড়ানোর কথা।

এগুলো Pressure-এর মধ্যে Decision নেওয়ার কথা।

এগুলো একজন Leader-এর জীবনে প্রতিদিন যে Practical Challenges আসে, সেই Challenges-এর কথা।

আর সবচেয়ে বড় কথা—

তিনি শুধু Leadership-এর Theory বলেননি।

তিনি Leadership বেঁচেছেন।

তাঁর জীবনের Experience,
তাঁর Failure,
তাঁর Comeback,
তাঁর Decisions,
তাঁর Controversies,
তাঁর Battles,
তাঁর Success—

সবকিছুর মধ্যেই Leadership-এর অসংখ্য Lesson লুকিয়ে আছে।

এবং সেই Lessons তিনি এমন সহজ, সাবলীল এবং Effective ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন,
যেগুলো অনেক সময় Management-এর বড় বড় বইয়ের কয়েকশো পাতার থেকেও বেশি Powerful বলে আমার মনে হয়েছে।

তাই ভাবলাম—

আমার নিজের Personal Insights আপনাদের সঙ্গে Share করার আগে,
চলুন আমরা একটু ফিরে দেখি সেই মানুষটির দিকে।

সৌরভ গাঙ্গুলির বলা কথা।

তাঁর অভিজ্ঞতা।

তাঁর Leadership Philosophy।

তাঁর জীবনের বিভিন্ন Turning Point।

এবং তাঁর কাছ থেকে আমরা আসলে কী শিখতে পারি।


হয়তো আপনারা বলবেন—

“এসব তো YouTube-এ আছে!”

হ্যাঁ, অবশ্যই আছে।

Social Media-তেও আছে।

আমি নিজেও সেই সমস্ত জায়গা থেকেই অনেক Content সংগ্রহ করেছি।

কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার—

আজকের পৃথিবীতে Knowledge-এর অভাব নেই।

আজকের সমস্যা Knowledge-এর নয়।

আজকের সমস্যা Information Overload-এর।

আমাদের চারপাশে Information-এর বন্যা।

প্রতিদিন অসংখ্য Video।

অসংখ্য Podcast।

অসংখ্য Quote।

অসংখ্য Course।

অসংখ্য Motivational Content।

কিন্তু তার মাঝখানে একটা জিনিস হারিয়ে যাচ্ছে—

Focus.

আজকের পৃথিবী শুধু Information-এর পৃথিবী নয়।

এটা Distraction-এর পৃথিবী।

আর এই Distraction-এর যুগে যদি আপনি সত্যিই Leadership শিখতে চান,
নিজের Leadership Skill Develop করতে চান,
তাহলে আপনাকে Information-এর সমুদ্রে হারিয়ে গেলে চলবে না।

আপনাকে Direction বেছে নিতে হবে।

Focus করতে হবে।

Patience রাখতে হবে।

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—

One Direction- এগিয়ে যেতে হবে।

সেই কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা।

সৌরভ গাঙ্গুলির Leadership-এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ Video, Speech, Interview এবং Learning-কে এক জায়গায় নিয়ে এসে একটি Structured Journey তৈরি করা।

যাতে আপনাকে হাজারটা Video-এর মধ্যে ঘুরে বেড়াতে না হয়।

যাতে আপনাকে বারবার Search করতে না হয়।

যাতে আপনি একবার বসে,
একটা Direction ধরে,
একজন Leader-এর কাছ থেকে Leadership শেখার একটা সম্পূর্ণ Journey তৈরি করতে পারেন।


আর এখানে একটা কথা বিশেষভাবে বলতে চাই।

আপনাদের মধ্যে অনেকেই হয়তো সৌরভ গাঙ্গুলিকে খুব পছন্দ করেন।

আবার কেউ হয়তো তাঁকে পছন্দ করেন না।

হতেই পারে।

প্রত্যেকের নিজের Perspective আছে।

নিজের Opinion আছে।

নিজের Experience আছে।

কিন্তু আজ আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব।

আজকের জন্য আপনার সেই পছন্দ-অপছন্দগুলোকে একটু Side- রাখুন।

আজ একটু Selfish হন।

নিজেকে একটা প্রশ্ন করুন—

আমি এখান থেকে কী পেতে পারি?”

“What can I get from this?”

আমি তাঁর Fan কি না—
সেটা আজ গুরুত্বপূর্ণ নয়।

আমি তাঁর সঙ্গে Agree করি কি না—
সেটাও আজ গুরুত্বপূর্ণ নয়।

গুরুত্বপূর্ণ হলো—

তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার জীবনের জন্য কী শিখতে পারি?

একজন Leader হিসেবে আমি কী শিখতে পারি?

একজন Manager হিসেবে আমি কী শিখতে পারি?

একজন Team Member হিসেবে আমি কী শিখতে পারি?

একজন Father, Mother, Teacher, Entrepreneur কিংবা Professional হিসেবে আমি কী শিখতে পারি?

কারণ Leadership শুধু Boardroom-এ হয় না।

Leadership হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে।


আপনি যদি আপনার Mindset-টাকে একটু ঘুরিয়ে দিতে পারেন—

আমি কী ভাবি?” থেকে
আমি কী শিখতে পারি?”

তাহলে দেখবেন,
একই মানুষকে আপনি অন্যভাবে দেখতে শুরু করেছেন।

একই ঘটনা থেকে অন্য Lesson বেরিয়ে আসছে।

একই বক্তব্য থেকে নতুন Insight তৈরি হচ্ছে।

আর তখন এই Book,
এই Web Series,
এই Journey—

শুধু সৌরভ গাঙ্গুলিকে জানার Journey থাকবে না।

এটা হয়ে উঠবে—

নিজেকে নতুন করে গড়ে তোলার Journey

কারণ শেষ পর্যন্ত উদ্দেশ্য সৌরভ গাঙ্গুলি হওয়া নয়।

উদ্দেশ্য হলো—

Sourav Ganguly-র Leadership Journey থেকে নিজের Leadership Version-টাকে আরও ভালো করে তোলা।


তাই বন্ধুরা,

আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন Web Series—

LEADERSHIP LEARNINGS FROM SOURAV GANGULI

THE GANGULY WAY

এখানে আমরা শুধু তাঁর কী বলা কথা শুনব না।

আমরা চেষ্টা করব বুঝতে—

কেন তিনি সেটা বলেছিলেন।

কোন পরিস্থিতি তাঁকে সেটা শিখিয়েছিল।

একজন Leader হিসেবে তিনি কীভাবে ভাবতেন।

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—

আমরা আমাদের জীবনে সেটা কীভাবে Apply করতে পারি।

তাই আর দেরি নয়।

আপনার Focus-কে একদিকে নিয়ে আসুন।

আপনার Mindset-কে Open করুন।

আপনার Notebook খুলে বসুন।

আর শুরু করুন এই Journey।

হয়তো এই Journey শেষে
আপনি সৌরভ গাঙ্গুলিকে নতুনভাবে দেখবেন।

কিন্তু তার থেকেও বড় কথা—

হয়তো আপনি নিজেকেও নতুনভাবে দেখতে শুরু করবেন।

So,
let’s begin.

The Ganguly Way.