লেখক পরিচিতি
অমিত বিশ্বাস একজন Metallurgical Engineer এবং Management Professional। তিনি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর (বর্তমানে Indian Institute of Engineering Science and Technology, Shibpur) থেকে Engineering ডিগ্রি অর্জন করেছেন এবং Marketing-এ MBA সম্পন্ন করেছেন।
Sales, Marketing, Business Development এবং International Trade ক্ষেত্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি একটি সমৃদ্ধ Corporate Career গড়ে তুলেছেন। তাঁর পেশাগত যাত্রা কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ, রোহতক থেকে নাগপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি Head of Exports হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ, Global Customers-এর সঙ্গে কাজ এবং Cross-Cultural Business Environment-এর অভিজ্ঞতা তাঁকে মানুষ, নেতৃত্ব এবং জীবনের বিভিন্ন দিককে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে।
Corporate Identity-এর বাইরে অমিতের আসল পরিচয় একজন Lifelong Learner, Storyteller ,Writer এবং Knowledge Explorer হিসেবে। তিনি Ancient Indian Wisdom, Mythology, Philosophy, Psychology, Leadership, Personal Growth এবং Modern Management-এর বিভিন্ন ধারণা নিয়ে গভীরভাবে অধ্যয়ন ও চিন্তাভাবনা করতে ভালোবাসেন।
তাঁর বিশ্বাস, Technology বদলায়, Markets বদলায়, Business Models বদলায়, কিন্তু মানুষের মৌলিক প্রশ্ন, স্বপ্ন, ভয়, আকাঙ্ক্ষা এবং জীবনের Challenges খুব একটা বদলায় না। আর সেই কারণেই হাজার বছরের পুরোনো জ্ঞান আজও প্রাসঙ্গিক।
তাঁর লেখার মূল উদ্দেশ্য হলো Ancient Wisdom-কে Modern Context-এ Decode করা এবং জটিল ধারণাগুলিকে সহজ, Practical এবং Actionable Insights-এ রূপান্তরিত করা। তিনি বিশ্বাস করেন, প্রকৃত জ্ঞান তখনই মূল্যবান হয়ে ওঠে যখন তা আমাদের দৈনন্দিন জীবন, Career, Leadership Journey, Relationships এবং Decision Making-এ কাজে লাগে।
এই বইটি সেই প্রচেষ্টারই একটি অংশ—একটি “Connect the Dots” Journey, যেখানে সমুদ্র মন্থনের মতো প্রাচীন কাহিনির সঙ্গে আধুনিক জীবন, Value Creation, Leadership, Innovation এবং Self-Transformation-এর গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে।
অমিত বিশ্বাসের আশা, এই বই পাঠকদের শুধু নতুন কিছু ভাবতে নয়, বরং নিজেদের জীবনের “সমুদ্র মন্থন” শুরু করতে অনুপ্রাণিত করবে—যেখানে প্রতিটি Challenge-এর মধ্যেই লুকিয়ে থাকে Growth-এর সম্ভাবনা এবং প্রতিটি বিষের পরেই অপেক্ষা করে অমৃতের সন্ধান।
