Modern Ravana’s Trap-বই লেখার পেছনের গল্প


প্রতিটি বইয়ের পেছনে একটা কারণ থাকে।
এই বইটার পেছনেও আছে—একটা ছোট ঘটনা…
কিন্তু তার প্রভাব ছিল অসাধারণ।


✍️ এই বই লেখার পেছনের গল্প — কেন এই বই?

অনেক বছর…

আমি ভাবতাম…

আমার জীবনের সবচেয়ে বড় শত্রু…

কোনো মানুষ।

কোনো প্রতিদ্বন্দ্বী।

কোনো পরিস্থিতি।

কিন্তু…

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে…

আমি বুঝলাম…

আমার বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধটা…

কখনোই বাইরে ছিল না।

সেটা সবসময়…

আমার নিজের ভেতরেই চলছিল।

আর তখনই…

রামায়ণের একটা চরিত্রকে…

আমি একেবারে নতুনভাবে বুঝতে শুরু করলাম।

হনুমান।

এত শক্তিশালী…

এত অসাধারণ…

তবুও…

একটা সময় পর্যন্ত…

তিনি নিজেই জানতেন না…

তিনি আসলে কে।

তার নিজের শক্তির কথাই…

তিনি ভুলে গিয়েছিলেন।

আর ঠিক তখনই…

আমার মনে একটা প্রশ্ন এল।

আজকের যুগে…

যদি রাবণ বেঁচে থাকত…

তাহলে কি সে আবার হনুমানকে যুদ্ধ করে হারানোর চেষ্টা করত?

তাকে ধ্বংস করত?

না…

আমার তো তা মনে হয় না।

বরং…

সে আরও অনেক বেশি বুদ্ধিমান হতো।

সে যুদ্ধই করত না।

কারণ…

সে জানে…

ধ্বংস করতে গেলে…

হয়তো হনুমান বিদ্রোহ করবে।

Resist করবে।

নিজের সমস্ত শক্তি দিয়ে…

লড়াই করবে।

তাই…

মডার্ন রাবণ…

আরও ভয়ংকর একটা পথ বেছে নেয়।

সে…

হনুমানকে হারাতে চায় না।

সে চায়…

হনুমান যেন কোনোদিনই বুঝতে না পারে…

সে আসলে কে।

কারণ…

মডার্ন রাবণ খুব ভালো করেই জানে…

যেদিন…

মডার্ন হনুমান…

তার বিস্মৃত শক্তির কথা আবার মনে করে ফেলবে…

সেদিন…

তার সাম্রাজ্য আর বেশিদিন টিকবে না।

কারণ…

যেদিন একজন মানুষ…

নিজের প্রকৃত শক্তিকে চিনে ফেলে…

যেদিন সে বুঝতে পারে…

সে আসলে কতটা শক্তিশালী…

কতটা প্রতিভাবান…

কতটা অসীম সম্ভাবনার অধিকারী…

সেদিন…

তার ভেতরের সব শিকল…

আপনাআপনিই ভেঙে যায়।

আর সেদিনই…

রাবণের খেলা শেষ।

তার এতদিনের সাজানো…

সোনার লঙ্কা…

জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়।

তার সাম্রাজ্যের ভিত…

কেঁপে ওঠে।

তার ক্ষমতার সিংহাসন…

টলতে শুরু করে।

তাই…

মডার্ন রাবণ…

আরও ভয়ংকর একটা খেলা খেলে।

সে…

ফাঁদ পেতে রাখে।

এমন ফাঁদ…

যাকে বাইরে থেকে…

ফাঁদ বলেই মনে হয় না।


বন্ধুরা…

আমি নিজেও…

একসময়…

এই ফাঁদগুলোর অনেকগুলোতেই আটকে গিয়েছিলাম।

কখনো…

অন্যের স্বীকৃতির পেছনে ছুটেছি।

কখনো…

অন্যের জীবনের সঙ্গে…

নিজের জীবনকে তুলনা করেছি।

কখনো…

এতটাই ব্যস্ত ছিলাম…

যে নিজের ভেতরে একবারও তাকানোর সময় পাইনি।

তারপর…

জীবনের নানা অভিজ্ঞতা…

কিছু ভুল…

কিছু ব্যর্থতা…

কিছু মানুষ…

আর কিছু গভীর উপলব্ধি…

ধীরে ধীরে…

আমার চোখ খুলে দিল।

আমি বুঝলাম…

এই উপলব্ধিগুলো…

শুধু নিজের মধ্যেই রেখে দিলে…

হয়তো কোনো লাভ নেই।

যদি…

আমার এই ছোট ছোট শিক্ষা…

পরবর্তী প্রজন্মের…

একজন মানুষেরও কাজে লাগে…

তাহলেই…

আমার অভিজ্ঞতার প্রকৃত মূল্য থাকবে।

সেই ভাবনা থেকেই…

এই বইটি লেখা।

এই বই…

শুধু পড়ার জন্য নয়।

নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি যাত্রা।

তাই…

প্রতিটি অধ্যায়…

ধীরে ধীরে পড়ুন।

প্রতিটি গল্প…

নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন।

আর সবচেয়ে বড় কথা…

উপভোগ করুন।

হয়তো…

কোনো একটি অধ্যায়…

আপনার জীবনের সেই “জাম্ববান” হয়ে উঠবে…

যে আপনাকে শুধু একটি কথাই মনে করিয়ে দেবে—

তুমি দুর্বল নও…

তুমি শুধু…

তোমার শক্তির কথা ভুলে গেছ।