মেগাস্থেনীসের ভারত বিবরণ-বিদেশীদের চোখে ভারতবর্ষ
একটা প্রশ্ন করি—
হাজার হাজার বছর আগে
গ্রিস, চীন, পারস্য থেকে পণ্ডিতরা
কেন ভারতে আসতেন?
কেন তারা প্রাণের ঝুঁকি নিয়ে
মরুভূমি, পাহাড়, অজানা পথ অতিক্রম করতেন?
কিসের টানে?
কারণ তারা জানতেন—
জ্ঞান স্থির নয়, জ্ঞান চলমান।
আর সেই চলমান জ্ঞানের এক প্রাচীন কেন্দ্র ছিল এই ভারতভূমি।
তারা কি পর্যটক ছিলেন?
না।
তারা ছিলেন সন্ধানী।
কারণ—
যে বোঝে, সে খোঁজে।
আর যে খোঁজে, সে পায়।
কিন্তু এখন আসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন—
আমরা কেন খুঁজব?
অতীতের সন্ধান করে আমরা কী পাব?
আমরা কি শুধু পুরোনো গল্প শুনব?
না।
আমরা খুঁজব নিজেদের।
অতীতের অনুসন্ধান মানে—
নিজের শিকড়ের সাথে সংযোগ।
নিজের পরিচয়ের পুনরাবিষ্কার।
নিজের সম্ভাবনার পুনর্জাগরণ।
কারণ অতীত কোনো মৃত অধ্যায় নয়—
এটা এক শক্তির ভাণ্ডার।
যখন আমরা জানি—
আমাদের অতীত
তখন আমাদের ভেতরে জন্ম নেয় আত্মবিশ্বাস।
হীনমন্যতা নয়, দৃঢ়তা আসে।
অতীত খুঁজলে আমরা পাই—
✔ আত্মপরিচয়
✔ আত্মসম্মান
✔ আত্মবিশ্বাস
✔ এবং দায়িত্ববোধ
কারণ ইতিহাস জানার পর আর নিজেকে ছোট ভাবা যায় না।
তখন প্রশ্নটা বদলে যায়—
“আমরা কী ছিলাম?”
থেকে
“আমরা আবার কী হতে পারি?”
অতীত আমাদের বন্দি করে না—
অতীত আমাদের ডানা দেয়।
যে জাতি তার অতীত জানে না,
সে অন্যের ইতিহাসে হারিয়ে যায়।
আর যে জাতি তার অতীতকে জানে,
সে ভবিষ্যৎ নির্মাণ করে আত্মবিশ্বাসে।
“ভারত এক খোঁজ” —
এই web series-এ আজ আমরা শুরু করতে যাচ্ছি এক রহস্যময়, রোমাঞ্চকর যাত্রা—
পুরোনো গৌরবের নেশায় নয়,
নতুন ভবিষ্যতের ভিত্তি গড়তে।
একটা এমন অভিযান, যা আমাদের নিয়ে যাবে প্রাচীন ইতিহাসের অজানা পথে…
শুধু গল্প শোনার জন্য নয়—
বোঝার জন্য। অনুভব করার জন্য।
আজ আমরা কথা বলবো—
👤 Megasthenes
একজন গ্রিক দূত, ইতিহাসবিদ ও অভিযাত্রী।
তিনি এসেছিলেন ভারতভূমিতে—
মহান মৌর্য সাম্রাজ্যের সময়ে।
যখন সিংহাসনে বসে আছেন—
👑 চন্দ্রগুপ্ত মৌর্য
ভাবুন তো—
গ্রিস থেকে এক বিদেশি পণ্ডিত,
হাজার মাইল দূরের এক অজানা ভূখণ্ডে আসছেন,
কৌতূহল আর জ্ঞানের টানে।
কেন?
কারণ ভারত তখন শুধুই একটি দেশ নয়—
এটা ছিল এক জীবন্ত সভ্যতা,
এক চিন্তার সাম্রাজ্য,
এক শক্তিশালী প্রশাসনিক বিস্ময়।
মেগাস্থেনিস এসেছিলেন সেলিউকাস নিকেতর-এর দূত হয়ে,
কিন্তু ফিরে গিয়েছিলেন একজন পর্যবেক্ষক হিসেবে।
তিনি লিখেছিলেন একটি গ্রন্থ—
“Indica”
যেখানে তিনি তুলে ধরেছিলেন—
ভারতের সমাজব্যবস্থা,
শাসননীতি,
সেনাবাহিনী,
শহর পরিকল্পনা,
এবং মানুষের জীবনযাত্রা।
তিনি বর্ণনা করেছিলেন পাটলিপুত্রের বিশাল নগর,
শৃঙ্খলাবদ্ধ প্রশাসন,
কঠোর আইনব্যবস্থা,
এবং এমন এক শাসন কাঠামো—
যা সেই সময়ে বিশ্বের অনেক উন্নত সভ্যতাকেও বিস্মিত করেছিল।
একজন বিদেশির চোখে ভারত—
কেমন ছিল?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই যাত্রা।
কারণ কখনও কখনও—
নিজেকে বোঝার জন্য
অন্যের চোখ দরকার হয়।
“ভারত এক খোঁজ” শুধু অতীতের গল্প নয়—
এটা পরিচয়ের পুনরাবিষ্কার।
তাহলে প্রস্তুত তো?
চলুন, আমরা ঢুকে পড়ি ইতিহাসের সেই অধ্যায়ে—
যেখানে এক গ্রিক দূতের কলমে
ভারত হয়ে উঠেছিল বিশ্বের বিস্ময়। ✨
📖 আপনি কি সত্যিই প্রস্তুত?
ইতিহাসের গভীরে ডুব দেওয়া সহজ নয়।
এটা কোনো হালকা ভ্রমণ or casual reading নয়—
এটা এক serious intellectual অভিযান।
এখানে কৌতূহলই(curiosity) হবে আপনার compass,
আর patience হবে আপনার biggest asset।
কারণ আমরা শুধু একজন ভ্রমণকারীর গল্প পড়বো না—
আমরা প্রবেশ করবো প্রাচীন ভারতের দরজায়,
একজন গ্রিক রাষ্ট্রদূতের চোখ দিয়ে।
ভারত দর্শন শেষে Megasthenes যে manuscript রচনা করেছিলেন,
তার নাম— ‘Ta Indica’।
খুবই পরিতাপের বিষয় যে ঐ পান্ডুলিপিটি এখন আর পাওয়া যায় না–
হয় তা হারিয়ে গেছে সময়ের গর্ভে,
অথবা চিরতরে বিনষ্ট হয়েছে সভ্যতার ঝড়ে।
তবে তার সমসাময়িক এবং অব্যবহিত পরবর্তী গ্রিক ঐতিহাসিকরা—
যেমন Arrian,Strabo,এবং Diodorus Siculus—প্রমূখ
তাদের গ্রন্থে মেগাস্থেনিসকে extensively quote করেছিলেন।
তাদের লেখার ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে ‘Ta Indica’-র টুকরো টুকরো প্রতিধ্বনি।
এই ছিন্নসূত্রকে একসূত্রে গাঁথার এক ঐতিহাসিক প্রচেষ্টা করেন—
🎓 E. A. Schwanbeck
University of Bonn(Germany’s top universities)-এর professor,
যিনি ১৮৪৬ সালে publish করেন in German Language book name as
“Megasthenes Indica”।
বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইউরোপে সাড়া পড়ে যায়।
পরবর্তীতে,
১৮৮৮ সালে J. W. McCrindle
এর একটি ইংরেজি সংস্করণ প্রকাশ করেন কলকাতা থেকে।
এই প্রচেষ্টার ফলে—
প্রাচীন ভারতের শাসনব্যবস্থা, সমাজরীতি ও নগর-সংস্কৃতি সম্পর্কে
প্রামাণ্য তথ্য জানার এক নতুন দরজা খুলে যায়।
কিন্তু তখনও বাংলাভাষী পাঠকের হাতে বইটি পৌঁছায়নি।
সেই শূন্যতা পূরণ করেন—
✍️ বরিশালের প্রতিভাবান অনুবাদক
Rajanikanta Guha,
গ্রীক ও ইংরেজি ভাষায় সুপণ্ডিত এই মনীষী
স্বপ্রবৃত্ত হয়ে মূল গ্রীক থেকে বাংলায় অনুবাদ করেন অমূল্য গ্রন্থটি।
📚 সেই ঐতিহাসিক অনুবাদের নাম—“মেগাস্থেনিসের ভারত বিবরণ”
এটা শুধু একটি বই নয়।
এটা হারিয়ে যাওয়া ইতিহাসের পুনর্জন্ম।
এটা প্রাচীন ভারতের এক আয়না—
যেখানে আমরা দেখতে পাই নিজেদের অতীতকে,
একজন বিদেশির চোখ দিয়ে।
⏳ এই অত্যন্ত দুর্লভ ই-বুকটি সীমিত সময়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সময়ের স্রোত আবার কবে একে আড়াল করে দেবে—
তা কেউ জানে না।
তাই আর দেরি নয়।
🔽 ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো:
Download
File Size 13 MB.Total page 258
https://archive.org/details/in.ernet.dli.2015.299197/page/n3/mode/1up
🚀 দেরি করবেন না—
কারণ মনে রাখবেন,
যে খোঁজে, সে-ই পায়।
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…