বন্ধুরা…

আমার একটা দৃঢ় বিশ্বাস আছে—

আমাদের পুরাণ কোনো কল্পকাহিনী নয়।
এগুলো হলো জীবনের গুপ্ত জ্ঞানের ভান্ডার।

প্রশ্ন হলো—
এই গভীর জ্ঞান আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাবো কীভাবে?

লেকচার দিয়ে?
বই লিখে?

সত্যি কথা বলি—
আজকাল কেউ মন দিয়ে বই পড়ে না।
কেউ মন দিয়ে উপদেশ শোনে না।

এটাই মানুষের স্বভাব।

তাই আমাদের ঋষিরা এক অনবদ্য কৌশল নিয়েছিলেন—
তাঁরা জ্ঞানকে গল্পে মুড়ে দিয়েছিলেন।

কারণ মানুষ যুক্তির চেয়ে গল্প বেশি মনে রাখে।
উপদেশ ভুলে যায়,
কিন্তু গল্প হৃদয়ে থেকে যায়।

আজ আমি আপনাদের সঙ্গে একটা রূপক (metaphor) শেয়ার করতে চাই।

আমরা সবাই জানি—
রামায়ণের গল্প।
জানি হনুমান কিভাবে নিজের শক্তি ভুলে গিয়েছিল।
জানি কিভাবে পরে সে নিজের শক্তি স্মরণ করল।

কিন্তু আজ আমি বলবো—
এই গল্পটা রামায়ণের গল্প নয়,
এটা মানুষের মনস্তত্ত্বের গল্প।

রাবণ জানত—
হনুমান তার শক্তি হারায়নি।
সে শুধু নিজের শক্তির কথা ভুলে গেছে।

আর তাই রাবণ সব সময় চাইত,
হনুমান যেন নিজের শক্তির কথা ভুলেই থাকে।

কারণ যেদিন হনুমান তার নিজের ভুলে যাওয়া শক্তির কথা মনে করে ফেলবে,
সেদিন স্বর্ণলঙ্কা, ক্ষমতা, অহংকার—
সব ভস্ম হতে সময় লাগবে না।

এই কারণেই রাবণ সরাসরি শক্তিতে আঘাত করে না।
সে আঘাত করে স্মৃতিতে, আত্মবিশ্বাসে,
নিজেকে চেনার ক্ষমতায়।

কারণ যে মানুষ নিজের শক্তিকে চিনে ফেলে,
তাকে আর কোনো কিছু দিয়েই ভয় দেখানো যায় না।


একটা কথা মনে রাখবেন—

রাবণ কখনও পুরোপুরি মরে না।

সে বারবার ফিরে আসে—
নতুন রূপে,
নতুন ভাষায়,
নতুন প্যাকেজিংয়ে।


কখনও সে আসে “Comfort” হয়ে—
যেখানে আপনি বাড়েন না,
শুধু নিরাপদে টিকে থাকেন।


কখনও সে আসে “Success” হয়ে—
যেখানে সার্টিফিকেট আছে,
পদ আছে,
টাকা আছে—
কিন্তু ভিতরে শূন্যতা।


কখনও সে আসে “Busyness” হয়ে—
যেখানে আপনি সারাদিন ব্যস্ত,
কিন্তু রাতে নিজেকে জিজ্ঞেস করলে—
“আমি আসলে কোথায় যাচ্ছি?”
উত্তর থাকে না।


কখনও সে আসে “Fear” হয়ে—
যেখানে আপনি নিজের ক্ষমতা জানেন,
তবুও শুরু করার সাহস পান না।


আর কখনও…
সে আসে “বন্ধু” হয়ে।
Classmate হয়ে।

হাসিমুখে পাশে বসে বলে—
“আরে, এত সিরিয়াস হোস না!”
“Life enjoy কর!”

ধীরে ধীরে সে আপনাকে আপনার ফোকাস থেকে সরিয়ে দেয়।
আপনার সময় চুরি করে।
আপনার লক্ষ্যকে হালকা করে দেয়।

ঠিক যেমন আমরা দেখেছি 3 Idiots সিনেমায় চরিত্র Chatur Ramalingam-এর মধ্যে।

Watch Movie Clip by click the image

https://www.youtube.com/shorts/VsME7Ar4fk4

সে জানত—
সরাসরি লড়াই করে জেতা কঠিন।
তাই সে বিভ্রান্ত করত।
মনোযোগ সরিয়ে দিত।
ফোকাস ভাঙত।

এটাই কৌশল।


Modern রাবণ কখনও সরাসরি আপনার শক্তির সাথে লড়ে না।
সে আপনার মনোযোগের সাথে লড়ে।
সে আপনার স্মৃতির সাথে লড়ে।
সে চায়—
আপনি ভুলে যান আপনি কে।

কারণ যেদিন আপনি স্থির হবেন,
স্বচ্ছ হবেন,
নিজের উদ্দেশ্য পরিষ্কার করবেন—

সেদিন আর কোনো রাবণ টিকতে পারবে না।

তাই প্রশ্নটা বাইরে নয়।
প্রশ্নটা ভেতরে—

আজ আপনার জীবনে রাবণ কোন রূপে এসেছে?
Comfort?
Success?
Busyness?
Fear?
নাকি বন্ধুর ছদ্মবেশে Distractor?

সচেতন হন।
কারণ আধুনিক যুদ্ধটা বাইরে নয়—
যুদ্ধটা অন্তরের, নিজের স্মৃতির সঙ্গে।

যেদিন আপনি মনে করবেন—
“আমি কে”

সেদিনই আপনি আপনার অন্তর্নিহিত সম্ভাবনার শক্তিকে আবিষ্কার করবেন।
আপনি হয়ে উঠবেন শক্তিমান— হনুমানের মতো।

আর তখন রাবণের সব ফাঁদ,
সব স্বর্ণলঙ্কা,
সব অহংকার ও মোহ—
নিজেই ভস্ম হয়ে যাবে।


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…