Corporate Daduji

A Corporate Daduji’s Creation

India Beyond History:

Ashoka’s Greatest Secret: The Knowledge That Was Hidden from the World


ভারত এক খোঁজ।
এটা কোনো সাধারণ ওয়েব সিরিজ নয়।
এটা তথ্যের গল্প নয়—
এটা সত্যের খোঁজ।

এটা এক যাত্রা—
যেখানে প্রশ্নই সবচেয়ে বড় অস্ত্র।
এটা এক অনুসন্ধান—
যেখানে উত্তরগুলো ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছে।
এটা এক মহাভ্রমণ সেই ভারতের দিকে—
যে ভারত মানচিত্রে দেখা যায় না,
ইতিহাসের বইয়েও পুরোটা লেখা নেই।

এই ভারতের প্রকৃত শক্তি লুকিয়ে আছে
তার গুপ্ত জ্ঞানে,
তার বিস্মৃত প্রাচীন মূলধনে,
আর তার আত্মার সেই গভীর আলোতে—
যা চোখে দেখা যায় না,
কিন্তু সভ্যতাকে পথ দেখায়।

আজ আমরা কথা বলব এমন সব সম্পদের কথা—
যা না বাজারে বিক্রি হয়,
না রাজপ্রাসাদের দেওয়ালে ঝোলে।

এগুলো সেই জ্ঞান,
যেগুলো ইচ্ছে করেই আড়ালে রাখা হয়েছিল—
কারণ ভুল হাতে পড়লে
এই জ্ঞান পৃথিবীকে বদলে দিতে পারে…
অথবা ধ্বংস করে দিতে পারে।

এই রহস্যগুলোর অস্তিত্ব
হয়তো ইতিহাসের পাতায় নেই,
কিন্তু তাদের ছায়া আজও পড়ে
আমাদের বর্তমানের ওপর,
আমাদের সিদ্ধান্তের ভেতরে,
আমাদের ভবিষ্যতের দিকনির্দেশে।

So… this is not just a beginning.
এটা এক দরজা—
যার ওপারে ইতিহাস নীরব,
আর সত্য অপেক্ষা করে।

Let’s begin.


সময়টা খ্রিস্টপূর্ব ২৬৩ অব্দ।

কালিঙ্গের মাটিতে তখনও রক্ত শুকোয়নি।
বাতাসে ভাসছে পোড়া মাংসের গন্ধ,
কান্নার শব্দ,
আর এক অদ্ভুত নীরবতা—
যে নীরবতা শুধু যুদ্ধের পরেই নামে।

সম্রাট অশোক বিজয়ী।
কিন্তু সেই বিজয় তাঁর চোখে কোনো উৎসব এনে দেয়নি।
তিনি দেখেছিলেন—
লক্ষ মানুষের নিথর দেহ,
ভেঙে পড়া পরিবার,
আর এক সভ্যতার আত্মা ছিন্নভিন্ন হয়ে যেতে।

সেদিন যুদ্ধক্ষেত্রেই অশোক বুঝে গিয়েছিলেন এক ভয়ঙ্কর সত্য—
শত্রুকে হারানো কঠিন,
কিন্তু মানুষের লোভকে হারানো আরও কঠিন।

তিনি বুঝেছিলেন,
যে মানুষের বুদ্ধি আজ তরবারি বানাচ্ছে,
কাল সে আগুন বানাবে,
পরশু সে এমন কিছু বানাবে—
যা পুরো পৃথিবীটাই মুছে দিতে পারে।

সেদিনই অশোকের মনে জন্ম নেয় এক ভাবনা—
যদি জ্ঞানকে দমন না করা যায়,
তবে জ্ঞানকে রক্ষা করতে হবে।
ভুল মানুষের হাত থেকে।
ভুল সময়ের জন্য।

এবং সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে নীরব বিপ্লব।


অশোক ডাক পাঠালেন তৎকালীন বিশ্বের
সবচেয়ে প্রজ্ঞাবান,
সবচেয়ে বিপজ্জনক
আর সবচেয়ে নিঃস্বার্থ ৯ জন মানুষকে

কেউ ছিলেন চিকিৎসাবিদ,
কেউ গণিতজ্ঞ,
কেউ জ্যোতির্বিদ,
কেউ মনস্তত্ত্বের আচার্য,
আবার কেউ এমন বিজ্ঞান জানতেন—
যার নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল।

তাঁদের বলা হলো একটাই কথা—
“এই জ্ঞান পৃথিবীকে বাঁচাতেও পারে,
আবার শেষও করে দিতে পারে।
তাই একে লুকিয়ে রাখতে হবে… মানুষের থেকেই।”

এইভাবেই জন্ম নেয়
এক অদৃশ্য সংগঠন—
যার কোনো প্রতীক নেই,
কোনো পতাকা নেই,
কোনো ইতিহাস নেই।

নাম—
The Nine Unknown Men.


এই ৯ জনকে দেওয়া হয় ৯টি বই।
কিন্তু এগুলো সাধারণ বই নয়।
এগুলো ছিল এমন জ্ঞানভাণ্ডার,
যার একেকটি অধ্যায়
একেকটা যুগ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

শর্ত একটাই—
এই বইগুলো কখনো এক জায়গায় থাকবে না।
এই মানুষগুলো কখনো একসাথে দেখা যাবে না।
তারা থাকবে সমাজের ভেতরে—
কিন্তু ছায়ার মতো।

রাজা মরবে, সাম্রাজ্য ভাঙবে,
ধর্ম বদলাবে, পতাকা বদলাবে—
কিন্তু এই ৯ জন আর তাদের উত্তরসূরিরা
থেকে যাবে।

কারণ অশোক জানতেন—
শত্রু বাইরে নয়,
সবচেয়ে বড় শত্রু মানুষের ভেতরেই।

এখন প্রশ্ন একটাই—

এই ৯টি বইয়ে
আসলে কী লেখা ছিল
যা আজও আমাদের জানতে দেওয়া হয় না?

পরবর্তী অংশে…
আমরা খুলব প্রথম বই।

যেখানে যুদ্ধ হয় গুলি দিয়ে নয়,
তলোয়ার দিয়ে নয়—
তথ্য দিয়ে।


চলুন…
এবার আমরা খুলছি প্রথম বই
সবচেয়ে Powerful,সবচেয়ে কার্যকর।
আর আজকের পৃথিবীতে—সবচেয়ে বেশি ব্যবহৃত।


প্রথম বই : Propaganda and Psychological Warfare(মনস্তাত্ত্বিক যুদ্ধ)

এই বইয়ের শুরুতেই লেখা ছিল এক ভয়ংকর লাইন—

“যদি তুমি মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারো,
তবে আর তরবারির প্রয়োজন নেই।”

এই বই কোনো অস্ত্র বানানোর কথা বলেনি।
এটা মানুষ বানানোর কথা বলেছে।
বা বলা ভালো—
মানুষকে যেমন খুশি তেমন ভাবতে শেখানোর কৌশল।

এখানে লেখা ছিল—
কীভাবে সত্যকে এমনভাবে পরিবেশন করতে হয়
যাতে সেটাই একমাত্র বাস্তবতা বলে মনে হয়।

কীভাবে মিথ্যেকে অল্প অল্প করে এতবার বলা হয় যে একসময় মানুষ সেটাকেই সত্য বলে মেনে নেয়।


সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—
এই নীতি কোনো দেশ, কোনো ভাষা, কোনো সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়।

ইউরোপের ইতিহাসেও এই একই মনস্তাত্ত্বিক সূত্র ব্যবহার করা হয়েছে।
গণমানসের ভয়, অপমান, অসন্তোষ আর আশা—
এই চারটি বোতামে আঙুল রাখলেই
পুরো একটি জাতিকে নির্দিষ্ট দিকে হাঁটানো যায়—
এটা সেখানে প্রমাণিত হয়েছে ইতিহাসের নিষ্ঠুর পাতায়।

তাই এই নীতি শুধু ভারত বা এশিয়ার জন্য নয়।
এটা গ্লোবাল
মানুষ যেখানেই আছে,
মানুষের মন যেখানেই আছে—
সেখানেই এই নীতির প্রয়োগ সম্ভব।

কারণ
মানচিত্র বদলায়,
পতাকা বদলায়,
সভ্যতা বদলায়—

কিন্তু
মানুষের মন কাজ করে একই নিয়মে।

আর যে এই নিয়ম বোঝে,
সে যুদ্ধ জিতে যায়
যুদ্ধ শুরু হওয়ার আগেই।

এই বই শেখাতো—
কীভাবে ভয় তৈরি করতে হয়,
কীভাবে শত্রু তৈরি করতে হয়,
আর তারপর সেই ভয়ের গর্ভ থেকেই
একজন তথাকথিত “রক্ষাকর্তা” দাঁড় করাতে হয়।

এখানে সৈন্য নামানোর দরকার নেই।
বারুদ লাগে না।
রক্তপাতও জরুরি নয়।

শুধু মানুষের মনে
এক ফোঁটা সন্দেহ ঢুকিয়ে দাও।
আজ সামান্য, কাল একটু বেশি।

ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও।
একই মাটিতে জন্মানো মানুষকে
একে অপরের চোখে “অন্য” বানিয়ে দাও।

জাতিকে তার নিজের ইতিহাস নিয়েই
লজ্জিত করে তোলো।
তার শিকড়কে বলো— obsolete,
তার জ্ঞানকে বলো— primitive,
তার সংস্কৃতিকে বলো— backward

খুব মন দিয়ে দেখলে বোঝা যায়—
এই প্যাটার্নটাই আমাদের সাথেও প্রয়োগ করা হয়েছিল।

British East India Company

তারা তলোয়ার দিয়ে নয়,
মস্তিষ্ক দিয়ে শাসন করেছিল more than 200 years।

Divide and Rule—
এটা কোনো স্লোগান ছিল না,
এটা ছিল একটি নিখুঁত মনস্তাত্ত্বিক নকশা(Psychological design)।

ধর্মের মাঝে ফাঁটল ধরানো হলো।
সম্প্রদায়ের মাঝে অবিশ্বাস বপন করা হলো।
হিন্দু বনাম মুসলমান—
এই দ্বন্দ্বকে ধীরে ধীরে
একটি স্থায়ী ক্ষতে পরিণত করা হলো।

আমাদের শক্তির মূল কেন্দ্রগুলো পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছিল

গুরুকুল শিক্ষা ব্যবস্থা—
যেখানে মানুষ গড়ে উঠত,
চাকর নয়—
চরিত্রবান, সচেতন আর স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম মানুষ
সেই ব্যবস্থাকে শুধু অবহেলা করা হয়নি,
শিকড় থেকে উপড়ে ফেলা হয়েছিল।

মাতৃভাষায় লেখা হাজার হাজার বছরের জ্ঞানভাণ্ডারকে কোণঠাসা করা হলো।
ইতিহাসের আলো থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হলো।

একটা ভুল ধারণা বানানো হলো—
এই শিক্ষা নাকি অপ্রাসঙ্গিক/obsolete,
কখনো বলা হলো— অবৈজ্ঞানিক, unscientific,
নাকি আধুনিক দুনিয়ার জন্য অযোগ্য।

কিন্তু সত্যিটা ছিল একেবারে উল্টো।

গুরুকুল ধ্বংস করা হয়েছিল
কারণ এখানে মানুষ প্রশ্ন করতে শিখত,
নিজের মতো করে ভাবতে শিখত,
আর শাসন মেনে নেওয়ার আগে
শাসকের নৈতিকতা যাচাই করত।

এই ব্যবস্থাকে ভাঙার পর
তার জায়গায় বসানো হলো
ব্রিটিশ ডিজাইন করা English Medium School System

ঢুকিয়ে দেওয়া হলো এক নতুন ধারণা—
English জানলেই তুমি capable & eligible

আর English না জানলে?
তুমি অযোগ্য,not qualified

এটা ছিল মানুষকে মাপার নতুন স্কেল


এই নতুন শিক্ষার উদ্দেশ্য ছিল পরিষ্কার—
মানুষ গড়া নয়,
Manpower-clerks, assistants, হিসাবরক্ষক—তৈরি করা
যারা East India Company-র ব্যবসা চালাতে পারবে,
রিপোর্ট লিখবে,
হুকুম মেনে কাজ করবে
আর শাসকের ভাষাতেই নিজেদের দাসত্বকে দক্ষতার সঙ্গে পালন করবে।

নেতা(Leader) তৈরি করার কোনো প্রয়োজন ছিল না।
দরকার ছিল—Follower।

চিন্তাশীল মানুষ নয়,
নির্দেশ পালনকারী কর্মী।

ইতিহাস নয়— সিলেবাস,
জ্ঞান নয়— ডিগ্রি,
বোধ নয়— সার্টিফিকেট।

ভাষাকে বানানো হলো ক্ষমতার চাবিকাঠি।
English জানলে তুমি যোগ্য,
না জানলে তুমি অযোগ্য।

আমাদের শিকড় ছেঁড়া হলো,
আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হলো,
আর আমাদের শেখানো হলো—
ভাবো & স্বপ্ন দেখো অন্যের ভাষায়,
আর নিজের যোগ্যতা মাপো
বিদেশি ভাষাভিত্তিক অন্যের মানদণ্ডে।

নিজের মাতৃভাষায় ভাবার শক্তিটাকেই দুর্বল করে দেওয়া হলো।

এভাবেই ধীরে ধীরে আমরা নিজের চোখেই ছোট হয়ে গেলাম।

কারণ
যে মানুষ নিজের শিকড়কে ভুলে যায়,
নিজের সংস্কার ,ইতিহাসকে ঘৃণা করতে শেখে,
তাকে শাসন করার জন্য
আর শৃঙ্খলের প্রয়োজন হয় না।

সে নিজেই নিজের উপর শিকল পরিয়ে নেয়।

ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা মানুষকে মুক্ত করে না।
এটা মানুষকে manageable করে।

আর যে জাতিকে
ম্যানেজ করা যায়,
তাকে শাসন করতে
আর বন্দুক লাগে না।

এটাই ছিল সবচেয়ে নীরব,
সবচেয়ে স্থায়ী, সবচেয়ে Powerful,সবচেয়ে কার্যকর।
আর পৃথিবীতে—সবচেয়ে বেশি ব্যবহৃত strategy.


এই বইতে আরও লেখা ছিল—
ভাষা বদলালে চিন্তাধারাও বদলে যায়।

শব্দ শুধু শব্দ থাকে না।
শব্দই ঠিক করে দেয়—
আমরা কীভাবে ভাববো,
কীভাবে অনুভব করবো,
আর শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবো।

এই বই শেখাতো—
কীভাবে কিছু শব্দকে ধীরে ধীরে
লোকচক্ষুর আড়ালে সরিয়ে দিতে হয়,

আর কীভাবে কিছু শব্দকে
এতবার মানুষের মাথার ভেতর ঢোকাতে হয়
যে একসময় মানুষ আর বুঝতেই পারে না—
এটা তার নিজের ভাবনা,
নাকি ধার দেওয়া চিন্তা।

মজার ব্যাপার হলো—
এই বইতে “মিডিয়া” শব্দটা ছিল না।

কারণ প্রথমত,
“Media” নিজেই একটি ইংরেজি শব্দ—
যা আমাদের কাছে এসেছে উপনিবেশিক যুগের হাত ধরেই।

এই বইতে একে বলা হয়েছিল
“বার্তাবাহক” means messenger

নিরপেক্ষ কোনো মাধ্যম নয়।
বরং—
যে বার্তা বহন করে,
এবং কীভাবে বহন করে—
সেটাই আসল শক্তি।

এই বইতে স্পষ্ট লেখা ছিল—
যে বার্তা বারবার চোখে পড়ে,
যে বার্তা আবেগে আঘাত করে,
যে বার্তা ভয়, ঘৃণা, গর্ব বা আশা জাগায়—

শেষ পর্যন্ত সেই বার্তাই মানুষের সিদ্ধান্ত নেয়।


আর আজ যদি আমরা বর্তমান ভারত কিংবা গোটা বিশ্বের দিকে তাকাই,
তাহলে বুঝতে অসুবিধা হয় না—
এই তত্ত্বগুলো শুধু পড়া হয়নি,
অসাধারণ দক্ষতায় প্রয়োগও করা হচ্ছে।

আজকের রাজনীতিবিদরা,
আজকের রাজনৈতিক দলগুলো—
এই মনস্তাত্ত্বিক খেলাটা খুব ভালোভাবেই বোঝে।

টেলিভিশনের পর্দা ,Social media,Newspaper এখন আর শুধু খবর দেখায় না।
এটা গল্প বানায়।
নায়ক তৈরি করে।
ভিলেন তৈরি করে।

কোন খবর দেখানো হবে,
কোনটা দেখানো হবে না—
এই নির্বাচনটাই আজ সবচেয়ে বড় ক্ষমতা।

অনেক বড় টিভি চ্যানেল
আর নিরপেক্ষ “বার্তাবাহক” নেই।
তারা হয়ে উঠেছে
নির্দিষ্ট রাজনৈতিক ইচ্ছার প্রতিধ্বনি।

পর্দায় যা ভেসে ওঠে,
তা সত্য কি না—
সেটা গৌণ।

গুরুত্বপূর্ণ হলো—
সেটা কতবার দেখানো হচ্ছে,
কত জোরে বলা হচ্ছে,
আর কতটা আবেগে মোড়া হচ্ছে।

আর আমরা?
আমরা ভাবি—
আমরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছি।

কিন্তু বাস্তবে,
অনেক সময় আমাদের সিদ্ধান্ত
আগেই কেউ লিখে রেখেছে—
শুধু সুন্দর ভাষায়,
ঝকঝকে পর্দায়
আমাদের সামনে পরিবেশন করছে।

এই কারণেই বইটা এত ভয়ংকর।
কারণ এটি যুদ্ধ শেখায় না—
এটি মানুষের মন দখল করার বিজ্ঞান শেখায়।

আর মনে রেখো—
যার হাতে বার্তা,
তার হাতেই ভবিষ্যৎ।


আর সবচেয়ে ভয়ংকর অংশ?

এই বই বলত—
মানুষ ভাবে সে স্বাধীন।

কিন্তু তার ভাবনাগুলো
অধিকাংশ সময়
নিজের নয়।

এই জ্ঞানটাই ছিল সবচেয়ে বিপজ্জনক।
কারণ এটাকে কাজে লাগালে
মানুষ কখনো বুঝতেই পারে না—
সে আসলে নিয়ন্ত্রিত।

আজ একটু থেমে
একজন আধুনিক মানুষের দিকে তাকাও।
ধরা যাক—
একজন ব্যক্তি,
একটি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছে।

সে মনে করে—
আমি স্বাধীন।
আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই।
আমি চাকরি করছি,
কেউ আমাকে বন্দি করে রাখেনি।

কিন্তু সত্যি কি তাই?

সে কখন ঘুমাবে,
কখন জাগবে—
ক্যালেন্ডার ঠিক করে দেয়।

সে কী নিয়ে ভাববে—
KPI, Target, Appraisal, Promotion—
এই শব্দগুলো প্রতিদিন তার চিন্তাকে নিয়ন্ত্রণ করে।

সে ভাবে—
“আমাকে আরও ভালো করতে হবে”
কিন্তু প্রশ্ন হলো—
ভালোটা কে ঠিক করেছে?

সে ভাবে—
“আমি এই জীবনটাই চাই”
কিন্তু এই ‘চাওয়া’টা
কার প্ল্যানিং থেকে এসেছে?

তার ambition,
তার fear,
তার insecurity—
সবকিছুই ধীরে ধীরে
ম্যানেজমেন্টের ভাষায়
তার মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে।

সে কাজ করে late night,
সে কাজ করে weekend-এ,
আর ভাবে—“I am committed.Hardworker.”

আসলে সে committed না,
সে conditioned.

এটাই সবচেয়ে নিখুঁত নিয়ন্ত্রণ।
যেখানে চেইন দেখা যায় না,
কারাগারের দেয়াল চোখে পড়ে না,
আর বন্দি নিজেই বলে—
“আমি ফ্রি।”

এই বই এখানেই ভয় ধরায়।
কারণ সে দেখিয়ে দেয়—
আধুনিক দাসত্ব আর চাবুক দিয়ে চলে না।

এখন দাসত্ব চলে Performance appraisal rating,
increment,
promotion,
আর তথাকথিত “career growth”-এর নামে।

এগুলোই আজকের শেকল।

ভয় দেখানোর জন্য কারাগার লাগে না—
একটা low rating-ই যথেষ্ট।

চুপ করানোর জন্য বন্দুক লাগে না—
increment আটকে দিলেই হয়।

আর মানুষ তখন আর প্রশ্ন করে না,
আর মাথা তোলে না—

কারণ তার সামনে ঝুলছে
পরের promotion-এর আশা।

আর যে মানুষটা
নিজের চিন্তাকেই প্রশ্ন করতে শেখে না,
সে সারাজীবন কাজ করেই যাবে—
এই ভেবে
যে সে নিজের জন্যই বাঁচছে।

এটাই আধুনিক দাসত্ব—
যেখানে মানুষ নিজেই নিজেকে
আরও বেশি বেঁধে রাখে
একটা ভালো future-এর প্রতিশ্রুতিতে।


এটাই সবচেয়ে সফল যুদ্ধ।
যেখানে
পরাজিত মানুষ
নিজেই জানে না
সে হেরে গেছে।

এই কারণেই এই বইটি
সবার আগে লুকিয়ে রাখা হয়েছিল।

কারণ সম্রাট অশোক জানতেন—
যে জাতি নিজের মতো করে ভাবতে পারে না,
সে জাতি কখনো সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না।

আজ যখন আপনি দেখেন—
মানুষ সত্যের চেয়ে মতামত নিয়ে বেশি লড়ছে,
যুক্তির চেয়ে আবেগে সিদ্ধান্ত নিচ্ছে,
তখন একটা প্রশ্ন ওঠে—

এগুলো কি কাকতালীয়?
না কি এই বইয়ের সূত্রগুলো
আজও কোথাও ব্যবহার হচ্ছে?

আর এটা তো শুধু প্রথম বই।

পরের বই…আরও ভয়ঙ্কর।

পরবর্তী অধ্যায়ে আমরা খুলব
দ্বিতীয় বই : শারীরতত্ত্ব -Physiology.

যেখানে যুদ্ধ হয় শরীরের ভেতরে।


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…