Corporate Daduji

A Corporate Daduji’s Creation

When Curiosity Changes Everything

Turning Boring into Breakthrough

বন্ধুরা,
আজ একটা কথা খুব সৎভাবে, openly স্বীকার করি—

👉 আমি Metallurgy একদমই পছন্দ করতাম না।

হ্যাঁ,
BE Metallurgy পড়েছি।
কিন্তু ক্লাসে বসে?

সত্যি বলতে কী—
👉 আমি ঘুমাতাম। 😴
Engineering ক্লাস আমার কাছে boring লাগত।
Metallurgy’s various concept & funda বুঝতাম না।
একটুও interest আসত না।

আমি তখনই নিজের সঙ্গে নিজের চুক্তি করে নিয়েছিলাম—

👉 “Metallurgy-তে আমি কখনো চাকরি করব না।”
👉 “আমি different sector like IT-তেই যাব।”

কিন্তু জীবন…
জীবন সব সময় আমাদের প্ল্যান মেনে চলে না।
জীবন নিজের মতো করে স্ক্রিপ্ট লেখে।


Life Had a Different Plan

IT-তে ঢোকার চেষ্টা করলাম।
সাফল্য এল না।

তারপর MBA Marketing করলাম।
ভাবলাম— এবার বুঝি সব ঠিক হয়ে যাবে।

কিন্তু না।
শুরুর দিনগুলো ছিল কঠিন।

👉 একের পর এক rejection
👉 প্রচুর self-doubt
👉 নিজের উপর বিশ্বাস নড়ে যাচ্ছিল

আর ঠিক সেই সময়—
অনেক ব্যর্থতার পর—
আমি একটা সুযোগ পেলাম।

👉 Usha Martin (A Indian Steel Mill & Wire Manufacturing Company)
👉 Got job in Sales & Marketing

সেই দিনটা বুঝিনি,
কিন্তু আজ বুঝি—
ওটাই ছিল আমার জীবনের turning point।


The Turning Point | Curiosity Changed Everything

Then আমি Metallurgy-র সাথেই কাজ করছি,
কিন্তু মন তখনো পুরোপুরি জড়ায়নি।

ঠিক তখনই
BE College-এর এক senior Mr Pratik Mullick
আমার জীবনে এক অদ্ভুত কাজ করলেন।

তিনি আমাকে lecture দেননি।
তিনি আমাকে heavy বই ধরিয়ে দেননি।

তিনি শুধু…
কিছু প্রশ্ন করেছিলেন।Some basic metallugy questions

👉 “Steel আসলে কেন strong?”
👉 “Carbon একটু বাড়লে Steel-e কী বদলে যায়?”
👉 “Heat treatment করলে property কেন পাল্টে যায়?”

এই প্রশ্নগুলো আমাকে ভীষণ uncomfortable করেছিল।
কারণ তখন আমি একটা কঠিন সত্যের মুখোমুখি হয়েছিলাম—

👉 আমি উত্তর জানতাম না।

সেই মুহূর্তে হঠাৎ করেই
আমার Engineering college-এর দিনগুলো চোখের সামনে ভেসে উঠল।

হ্যাঁ,
আমি Metallurgy পড়েছিলাম ঠিকই…
কিন্তু বুঝেছিলাম?

👉 না। একদমই না।

আমি তখন কী করতাম জানেন?

👉 বই পড়তাম না — মুখস্থ করতাম
👉 বোঝার চেষ্টা করতাম না — মনে রাখার চেষ্টা করতাম
👉 শেখার জন্য নয় — পরীক্ষার খাতায় উগরে দিতাম

ডিগ্রি পেয়েছিলাম,
সার্টিফিকেট ছিল হাতে—

কিন্তু understanding ছিল না মাথায়।

আর ঠিক এই কারণেই
ওই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিয়েছিল।

ওগুলো শুধু প্রশ্ন ছিল না—
ওগুলো ছিল একটা wake-up call

এই প্রশ্নগুলো একটা জিনিস করেছিল—

👉 Curiosity তৈরি করেছিল।

আমি ভাবতে শুরু করলাম।
আমি খুঁজতে শুরু করলাম।
আমি বোঝার চেষ্টা করলাম।

আর তখনই আমি একটা পুরনো কথা নতুন করে বুঝলাম—

যে বোঝে ,সে খোঁজে

আর যে খোঁজে—
সে একদিন ঠিকই পায়।

সেই দিন থেকে পড়া আর মুখস্থ করার বিষয় রইল না।
সেই দিন থেকে শেখা মানে হলো—
👉 প্রশ্ন করা
👉 যুক্তি খোঁজা
👉 বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখা

আমি ভাবতে শুরু করলাম— “আসলে ব্যাপারটা কী?”
আমি খুঁজতে শুরু করলাম— “কেন এমন হয়?”
আমি বোঝার চেষ্টা করলাম— “Theory আর reality-এর connection কোথায়?”

আর সেখান থেকেই শুরু হলো,আমার সত্যিকারের শেখার যাত্রা।
👉 real learning
👉 real ownership
👉 real transformation


এখন আপনি ভাবতেই পারেন—

👉 “আজকাল তো কেউ আগের দিনের newspaper পড়ে না।
তাহলে আপনার অতীতের গল্প শুনে আমার কী লাভ?”

Excellent question. 👌


Here Is The Answer

আমি আমার অতীত শেয়ার করছি nostalgia-এর জন্য নয়।

আমি শেয়ার করছি কারণ—

👉 আজ আপনার জীবনে যেটা boring লাগছে,
সেটাই কাল আপনার সবচেয়ে বড় strength হতে পারে।

👉 আজ যেটা থেকে আপনি পালাতে চাইছেন,
সেটাই কাল আপনার পরিচয় হয়ে দাঁড়াতে পারে।

👉 আজ যেটাকে আপনি reject করছেন,
সেটাই কাল আপনাকে define করতে পারে।

👉 আমি জানি, আমার মতো এমন অনেক মানুষ আছেন
যাঁরা জীবনের কোনো এক পর্যায়ে ঠিক এই একই সমস্যার মধ্যে দিয়ে গেছেন—
ভুল subject বেছে নেওয়া,
interest না থাকা,
মুখস্থ করে এগিয়ে যাওয়া,
আর ভিতরে ভিতরে একটা শূন্যতা নিয়ে বেঁচে থাকা।

আমি বিশ্বাস করি,
👉 আমার জীবনের এই journey
হয়তো তাঁদের অনেকের জন্য
একটা eye-opener হতে পারে।

এই গল্প হয়তো কাউকে বুঝতে সাহায্য করবে—
সমস্যা আসলে ক্ষমতায় নয়,
👉 perspective-এ।

এই অভিজ্ঞতা হয়তো কাউকে দেখাবে—
আজ যেটাকে আপনি reject করছেন,
সেটাই কাল আপনাকে define করতে পারে।

আর যদি আমার এই পথচলা
কারও জীবনে
👉 একটু দিশা দেখাতে পারে,
👉 একটু সাহস জোগাতে পারে,
👉 আর একটু curiosity জাগাতে পারে—

তাহলেই
আমার গল্প বলা সার্থক।

Final Realisation | The Ownership Mindset

আমার Metallurgy journey আমাকে জীবনের একটা life-changing truth শিখিয়েছে—

👉 Interest আগে আসে না।
👉 Interest তৈরি করতে হয়।

আমরা প্রায়ই ভাবি—
“ভালো লাগলে শিখব।”
কিন্তু বাস্তবটা ঠিক উল্টো।

👉 শিখতে শুরু করলে ভালো লাগে।
👉 বোঝা শুরু করলে আগ্রহ আসে।
👉 Ownership নিলে passion তৈরি হয়।

আর Ownership মানে ঠিক এটুকুই—

✔ নিজের শেখার দায়িত্ব নিজের কাঁধে নেওয়া
✔ নিজের curiosity নিজে জাগিয়ে তোলা
✔ নিজের perspective নিজে বদলানো

বন্ধুরা,
আপনার জীবনের যে অধ্যায়টা আজ
boring, meaningless, বা heavy মনে হচ্ছে—

হয়তো ঠিক সেখানেই লুকিয়ে আছে
👉 আপনার next breakthrough

Stay Curious.
Stay Responsible.
That’s Ownership.

আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…Click করুন এবং শুরু করুন journey!