Find Your Inner Hanuman:
🔥 প্রিয় বন্ধুরা, 🔥
আজ আমি আপনাদের সামনে কোনো মোটিভেশনাল স্লোগান নিয়ে আসিনি।
আজ নিয়ে এসেছি একটামাত্র প্রশ্ন—
👉 আমরা কি সত্যিই সফল হতে চাই,
না কি শুধু সফলতার গল্প শুনে ভালো থাকতে চাই?
আমরা প্রায়ই ভাবি—
“সফল হতে গেলে কি শুধু মোটা মোটা ইংরেজি বই পড়তেই হবে?”
“Foreign framework, Western tools না জানলে কি চলবে?”
❌ এই ধারণাটাই আমাদের প্রথম ব্যর্থতা।
❌ এই বিশ্বাসটাই আমাদের শিকড় থেকে কেটে দেয়।
✅ কারণ,
সফলতার সবচেয়ে গভীর সূত্র লুকিয়ে আছে—
আমাদের নিজের ধর্মে, দর্শনে, পুরাণে আর জীবনদর্শনে।
কিন্তু সমস্যা জ্ঞান নয়।
সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গি।
🧠 Point No. 1: Mindset – নিজের জুতোতে বিশ্বাস রাখো
আমরা ভারতীয়রা এক অদ্ভুত রোগে ভুগি।
যার নাম— Self-Doubt in Disguise of Modernity.
আমাদের যা আছে,
তা আমরা অবহেলা করি।
আর যা নেই,
সেটাকেই দেবতার মতো পূজা করি।
📜 আমাদের পুরাণ, দর্শন, সংস্কৃতি—
শুধু গল্প নয়।
ওগুলো ছিল Life Operating System।
যদি আমরা সেগুলো সত্যিই বুঝতে শিখতাম—
তাহলে আজ
Google, Tesla, OpenAI নয়,
আমাদের ঘর থেকেই পরবর্তী যুগের বিপ্লব বেরোত।
কিন্তু বাস্তবতা কী?
🔁 আজও আমাদের মাথার ভেতরে বসে আছে
একটা অদৃশ্য শিকল—
গোলামির মানসিকতা.
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসকরা খুব সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে আমাদের মধ্যে গোলামির মানসিকতা ঢুকিয়ে দিয়েছিল—
যাতে তারা দীর্ঘদিন নির্বিঘ্নে আমাদের শাসন করতে পারে।
এই মানসিকতার শিকড় এতটাই গভীরে গেঁথে গেছে যে,
স্বাধীনতার ৭৯ বছর পরেও আমরা এখনো পুরোপুরি তা ভাঙতে পারিনি।
রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি,
কিন্তু মানসিকভাবে আজও অনেক ক্ষেত্রে আমরা সেই পুরনো দিনের মতোই আচরণ করি।
চিন্তায়, বিশ্বাসে, মূল্যায়নে—
অজান্তেই আমরা এখনও উপনিবেশিক মানসিকতার ছায়ায় বেঁচে আছি।
শাসক বদলেছে, পতাকা বদলেছে—
কিন্তু বহু ক্ষেত্রে আমাদের ভাবনার দাসত্ব এখনো রয়ে গেছে।
👉 ৭৯ বছর স্বাধীনতার পরেও
আমরা মানসিকভাবে এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি।
দেহে আমরা স্বাধীন,
কিন্তু চিন্তায় এখনো পরাধীন।
আজও আমাদের আচরণ, রুচি, বিচারবোধ—
অনেকটাই সেই পুরনো দিনের মতোই।
বিদেশি হলে সেটা— “World Class”
আর দেশি হলে সেটা— “Old School”
আমরা আজও অবচেতনে বিশ্বাস করি—
👉 West থেকে এলে ভালো
👉 India থেকে এলে— Moderate, Ordinary, Outdated 🙄
হ্যাঁ, কিছু ব্যতিক্রম মানুষ আছে।
There are some exceptional people,but exception can’t be consider as example.
📉 এই পুরনো চিন্তাধারা শুধু আমাদের পিছিয়ে রাখে না—
🔥 এটা ধীরে ধীরে আমাদের নিজস্ব শক্তির শত্রু হয়ে ওঠে।
কারণ আমরা ভুলে যাই—
ভারতের পুরাণ, দর্শন, সংস্কৃতি—
👉 এগুলো শুধু গল্প নয়।
👉 এগুলো ছিল Ancient Management Bible।
🧬 আমরা তো সেই জাতি—
• যারা শূন্য আবিষ্কার করেছিল
• যারা নক্ষত্রপথ চিনত আঙুল গুনে
• যারা Leadership শিখেছিল রামচন্দ্রের জীবন থেকে
• যারা Strategy শিখেছিল কৃষ্ণের কাছ থেকে
• আর যারা Emotion Management শিখেছিল হনুমানের কাছ থেকে
কিন্তু আজকের ভারতীয় যুবক বলে—
👨💼
“দাদা, আমি তো MBA পড়ছি…
বিদেশে যেতে চাই!”
আমি বলি—
👉 তুই যদি নিজের ঘরের রত্ন চিনতে না শিখিস,
তাহলে বিদেশে গিয়ে
শুধু চাকরি খুঁজবি—
নিজের রাস্তা তৈরি করতে পারবি না। ❌
🔁 ভাবো তো—
আজ যদি Sundar Pichai ভারতেই থাকতেন,
তাহলে আমরা বলতাম —
“এই ছেলেটা একটু বেশি ভাবনা-চিন্তা করে না?” 😑
👉 কারণ আমরা আজও নিজেদেরকে ছোট মনে করি।
নিজেদের মানুষকে আগে সন্দেহ করি,
তারপর বিশ্বাস করতে শিখি।
📌 ভাই, একটা কথা পরিষ্কার করে বলি—
👉 এই Mindset না বদলালে—
তুমি যত Training নাও,
যত Seminar করো,
যত Book পড়ো—
তুমি হয়ে থাকবে
Municipality Water Tank।
🪣 জ্ঞান ঢুকবে
🪣 আবার বেরিয়ে যাবে
Recall? ❌ Zero
Execution? ❌ Zero
Result? ❌ Negative
🎯 তাই জীবনের প্রথম ট্রেনিং হওয়া উচিত—
🔥 Mindset Reset 🔥
👉 নিজের ভিতরের গোলামিটাকে চেনো
👉 তার চোখে চোখ রেখে দাঁড়াও
👉 আর প্রয়োজনে— গলা টিপে মারো! 💥
কারণ যতদিন তুমি নিজেকে ছোট ভাববে,
কোনো হনুমান তোমাকে শক্তির কথা মনে করিয়ে দিতে পারবে না।
মনে রাখবেন—
সমস্যা এইটা নয় যে আপনার ভেতরে শক্তি নেই।
আসল সমস্যা হলো— আপনি সেই শক্তির কথা ভুলে গেছেন।
হনুমান কখনো দুর্বল ছিলেন না।
তিনি শুধু এক সময় নিজের শক্তিকে স্মরণ করতে পারেননি।
আর ঠিক সেই ভুলটাই—
আজ আমরা প্রতিদিন, প্রতিক্ষণ করে চলেছি।
👉 যতদিন আমরা বিদেশি মোড়ককেই গুণের একমাত্র মানদণ্ড বানাবো,
👉 যতদিন নিজের শিকড়কে “পুরনো” বলে অবহেলা করবো,
👉 ততদিন আমরা শিখবো অনেক…
কিন্তু দাঁড়াতে পারবো না।
আজ থেকে একটা ছোট কিন্তু কঠিন কাজ করুন—
🔹 নিজের চিন্তাকে প্রশ্ন করুন
🔹 নিজের সংস্কৃতিকে সম্মান করুন
🔹 আর নিজের শক্তিকে বিশ্বাস করুন
কারণ সত্যিটা খুব পরিষ্কার—
Mindset বদলালে জীবন বদলায়।
আর Mindset না বদলালে—
কোনো Degree, কোনো Training, কোনো বিদেশ—
কিছুই আপনাকে সত্যিকারের মুক্তি দিতে পারবে না।
🔥 তাই এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিন—
আমি আর গোলামির মানসিকতায় বাঁচবো না।
আমি নিজের শিকড়ে দাঁড়িয়েই আকাশ ছুঁবো।
এইটাই হনুমানের শিক্ষা।
এইটাই ভারতের শক্তি।
এইটাই আপনার ডাক।
🚩 Jai Hanuman🚩