Corporate Daduji

A Corporate Daduji’s Creation

About the Author(B)

Who am I? “কে আমি?


অনেকে প্রশ্ন করে — কে তুমি?

তাহলে শুনে নাও —

বর্তমানে আমার নাম — অমিত লোহার।
একজন লৌহ বিক্রেতা —
এই দেশের লোহা পৌঁছে দিই বিদেশের বাজারে।


কিন্তু এটুকুই কি আমার পরিচয়? না ভাই…

আমি শুধু লোহা বিক্রি করি না ভাই,
আমি একজন ক্যাটারার,

যিনি খাবার নয় —
পরিবেশন করেন জীবনের আসল স্বাদ as a কনটেন্ট।

আমি কনটেন্ট ক্রিয়েটর না,
আমি শব্দের ভেতরে ঢেলে দিই আবেগ, উপলব্ধি ।

যার যা রুচি, যার যেমন সংস্কৃতি,
আমি পরিবেশন করি সেই অনুযায়ী —
ইতিহাসের গল্প, আত্মজাগরণের ভাষা,
প্রেরণার বার্তা, আর হৃদয় ছুঁয়ে যাওয়া কথাবার্তা।

আমি প্রতিদিন কিছু মনের তালা খুলে দিই জ্ঞানের চাবি দিয়ে।

আমি কাউকে পৌঁছে দিই তার জীবনের পরবর্তী লক্ষ্যপথে।


অনেকে আবার জিজ্ঞেস করে —
“এতসব কেন করো?”
“কি লাভ এতে?”

আমি বলি —
কারণ আমি জানি,
দেশটা শুধু বড় হবে স্টিল দিয়ে না —
মানুষের ভিতরে যদি স্টিলের মতো দৃঢ়তা না থাকে, কিছুই হবে না।

আমি এসব করি কারণ —
আমি বিশ্বাস করি,
একজন মানুষ বদলালেই বদলায় একটা পরিবার।
একটা পরিবার বদলালেই বদলায় একটা সমাজ।
আর সমাজ বদলালেই বদলায় পুরো দেশ।

এইটাই আমার মিশন।

এইটাই আমার আগুন।
আর এই আগুনকেই আমি ছড়িয়ে দিতে এসেছি —
Corporate Daaduji হয়ে।