প্রিয় বন্ধুরা,

আজ আমি আপনাদের একটা খুব সাধারণ, কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন করতে চাই।

আমরা জীবনে এত পড়াশোনা করি কেন?

বই পড়ি…
Training Program-এ যাই…
YouTube Video দেখি…
Podcast শুনি…
নানা ধরনের Course করি…

কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকেই যায়—

শুধুমাত্র Knowledge কি Success এনে দিতে পারে?

আমার উত্তর—না।

কারণ Success-এর সঙ্গে শুধুমাত্র Knowledge-এর সম্পর্ক নেই।
Success-এর সঙ্গে গভীর সম্পর্ক আছে Maturity-এর।

আপনি কীভাবে কথা বলেন…
কীভাবে মানুষের সঙ্গে Communication করেন…
কীভাবে নিজের ভাবনা প্রকাশ করেন…
কীভাবে কঠিন পরিস্থিতিকে Interpret করেন…
কীভাবে জীবনের গুরুত্বপূর্ণ Decision নেন…

এসবই আপনার Maturity-এর পরিচয় দেয়।

এবার একটি মজার বিষয় লক্ষ করুন।

একই বই দু’জন মানুষ পড়তে পারে।
একই Seminar-এ দু’জন মানুষ বসতে পারে।
একই Video দু’জন দেখতে পারে।

Input একই।

কিন্তু Output কখনও একই হয় না।

কেন?

কারণ Information সবার কাছে পৌঁছায়, কিন্তু Information-এর Meaning সবাই একইভাবে উপলব্ধি করতে পারে না।

আর ঠিক এখানেই Maturity-এর জন্ম।

আমি Maturity-কে একটি অন্যভাবে দেখি।

Maturity হলো—Connecting the Dots-এর ক্ষমতা।

আর এই Dots কী?

Dots হলো—
আপনার অতীতের অভিজ্ঞতা…
আপনার সাফল্য…
আপনার ব্যর্থতা…
আপনার পড়া বই…
আপনার দেখা মানুষ…
আপনার করা ভুল…
এবং প্রতিটি ভুল থেকে পাওয়া শিক্ষা।

জীবনের প্রতিটি ঘটনা আসলে একটি করে Dot।

কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ শুধু Dot সংগ্রহ করে।

খুব কম মানুষ সেই Dot-গুলিকে Connect করতে পারে।

আর যারা এই Connection তৈরি করতে পারে, তারাই জীবনের গভীর সত্য উপলব্ধি করে এবং অসাধারণ সিদ্ধান্ত নিতে পারে।

Welcome to another episode of আমাদের Web Series—

বাংলার কিংবদন্তিদের খোঁজে”

বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন কিংবদন্তির গল্প বলতে চাই, যিনি আমাদের আবারও শিখিয়ে দেন—

Age is just a number.

জীবনের দৈর্ঘ্য নয়, জীবনের গভীরতাই একজন মানুষকে মহান করে তোলে।

মাত্র কয়েকটি বছরের জীবনে তিনি এমন এক অসাধারণ Maturity, এমন এক গভীর জীবনবোধ এবং এমন এক শক্তিশালী সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছিলেন, যা বহু মানুষ দীর্ঘ জীবনেও অর্জন করতে পারেন না।

ভাবুন তো—

একজন মানুষ মাত্র ২০ বছর পৃথিবীতে বেঁচে আছেন।

কিন্তু তাঁর চিন্তা, তাঁর অনুভব, তাঁর প্রতিবাদ, তাঁর মানবতার ডাক—প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে স্পর্শ করে চলেছে।

মৃত্যুর প্রায় আট দশক পরেও তাঁর কবিতা আমাদের উত্তেজিত করে, ভাবায়, আন্দোলিত করে, কখনও চোখে জল এনে দেয়।

অনুমান করতে পারছেন, আমি কার কথা বলছি?

তিনি আর কেউ নন—

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ধূমকেতু,
অগ্নিযুগের কবি,
যৌবনের বিদ্রোহী কণ্ঠ—

কবি সুকান্ত ভট্টাচার্য।

বাংলা সাহিত্যের আকাশে এমন কিছু ধূমকেতুর আবির্ভাব ঘটেছে, যাঁদের জীবন ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু তাঁদের আলোর দীপ্তি চিরন্তন।

সুকান্ত ছিলেন ঠিক তেমনই এক উজ্জ্বল নক্ষত্র।

১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় তাঁর জন্ম।

আর নিয়তির নির্মম পরিহাস—মাত্র ২০ বছর বয়সে, ১৯৪৭ সালের ১৩ মে, যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবন প্রদীপ নিভে যায়।

কিন্তু সত্যিকারের প্রতিভার মৃত্যু হয় না।

দেহ চলে যায়, কিন্তু চিন্তা বেঁচে থাকে।

সুকান্ত তাঁর অল্প জীবনে সৃষ্টি করে গেছেন এমন সব অমর কবিতা, যা আজও ক্ষুধার্ত মানুষের কান্না, সংগ্রামী মানুষের স্বপ্ন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার ভাষা হয়ে আছে।

তাঁর কবিতায় যেমন আছে বিদ্রোহের আগুন, তেমনি আছে মানুষের প্রতি অসীম ভালোবাসা।

তিনি যেন সেই ধূমকেতু, যিনি খুব অল্প সময়ের জন্য বাংলা সাহিত্যের আকাশে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু রেখে গেছেন এমন এক আলোর রেখা—যার দীপ্তি কখনও ম্লান হবে না।

বন্ধুরা, সুকান্ত আমাদের শিখিয়ে গেছেন—

জীবনে আপনি কত বছর বেঁচে ছিলেন, সেটাই বড় কথা নয়।
আপনার চিন্তা কত দূর পর্যন্ত মানুষের মনে আলো জ্বালাতে পারল, সেটাই একজন মানুষের প্রকৃত সাফল্য।

To be continue …Clik the link for next article


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…