একটি উটের গল্প🪷
🎙️ নমস্কার বন্ধুরা!
🔥 আপনার অফিসে কি কখনো এমন হয়েছে—
যাকে আপনি নিজের বন্ধু ভেবেছিলেন, সেও একদিন আপনাকেই ফাঁসিয়ে দিল?”
অথবা
⚡ কখনো কি দেখেছেন—সব পরিশ্রম আপনার, কিন্তু শেষমেষ সুযোগ কাড়ল অন্য কেউ?”
😓 যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের গল্পটা আপনার জন্যই!
আজ আমরা শোনাব একটি অসাধারণ গল্প—প্রাচীন পঞ্চতন্ত্র থেকে নেওয়া, কিন্তু কর্পোরেট জগতের তীক্ষ্ণ অভিজ্ঞতার ছোঁয়ায় নতুন রূপে।
এই গল্প শুধু মনোরঞ্জন নয়, এটি আপনার চোখ খুলে দেবে! 🧠
🦁 আজকের গল্প: একটি উটের গল্প🪷
🌳✨ এক জঙ্গলের কাহিনি ✨🌳
Once upon a time in a deep Jungle.
অনেককাল আগে…
পাহাড়ের পাদদেশে ছিল এক বিশাল অরণ্য। 🌳
সেই অরণ্যের অধিপতি ছিল জঙ্গলের রাজা—সিংহ।

সে শুধু শক্তিশালীই নয়, ছিল ন্যায়পরায়ণ, দয়ালু আর সকল প্রাণীর কাছে শ্রদ্ধেয়।
একদিন সিংহ নদীর ধারে বসে ছিল। তখন ভেসে আসা এক বড় কাঠের গুঁড়িতে তিন প্রাণী এসে পৌঁছল—
একটি কাক 🐦,
একটি শিয়াল 🦊,
আর একটি নেকড়ে 🐺।
তারা হাতজোড় করে প্রার্থনা করল—
“মহারাজ, আমাদের এই বনে আশ্রয় দিন।”
সিংহ গম্ভীর কণ্ঠে বলল—
“অবশ্যই, তবে একে অপরের বন্ধু হয়ে শান্তিতে থাকতে হবে।”
কিছুদিন পর, এক পথভ্রষ্ট উট 🐪 অরণ্যে এসে পড়ল।

কাক ফিসফিস করে বলল—
“প্রভু, এ তো সহজ শিকার!”
কিন্তু ভীত উট কাঁপতে কাঁপতে বলল—
“মহারাজ, আমি পথ হারিয়ে এসেছি। আমাকে আশ্রয় দিন, আমাকে বাঁচতে দিন।”
সিংহ স্নিগ্ধ হাসি দিয়ে বলল—
“ভয় পেও না। তুমিও আমার বন্ধু হবে।”
এভাবেই পাঁচজন একসাথে দিন কাটাতে লাগল।
সিংহ, কাক, শিয়াল আর নেকড়ে শিকার করত,
আর উট খেত শুধু ঘাস, ভেষজ আর পাতা।
বিপদের সূচনা ⚡
একদিন অরণ্যে এক উন্মত্ত হাতি 🐘 এসে সিংহকে দ্বন্দ্বে আহ্বান করল।

সিংহ দ্বিধা না করে চ্যালেঞ্জ গ্রহণ করল, লড়াই করল, কিন্তু ভীষণভাবে আহত হয়ে শয্যাশায়ী হল,আর শিকার করতে অক্ষম হয়ে পড়ল।
দিন যেতে লাগল।
কাক, শিয়াল, নেকড়ে—সবাই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগল।
কিন্তু উট ঘাস খেয়ে নিশ্চিন্তে দিন কাটাতে লাগল।
তিন জনের মনে হিংসা আর কুটিলতা জন্ম নিল।
চতুর শিয়াল ফিসফিস করে সিংহকে বলল—
“প্রভু, মোটাসোটা উটকে মেরে খেয়ে ফেলুন।”
কিন্তু সিংহ গর্জে উঠল—
“ধিক্কার! সে আমার বন্ধু। বন্ধুকে কি আমি খেতে পারি?”
শিয়াল ধূর্ত হাসি হেসে বলল—
“যদি সে নিজেই প্রাণ উৎসর্গ করে? তখন তো আপনার অজুহাত থাকবে না।”
ক্ষুধার্ত সিংহ গম্ভীর মুখে বলল,
“যদি সে নিজেই বলে, তখন ভাবব।”
সেই রাতেই কাক, শিয়াল আর নেকড়ে পরিকল্পনা করল—তারা ভান করবে নিজেদের উৎসর্গ করার, আর তাতেই সরল উট ভুলে নিজের জীবন দেবে।
মিথ্যা আত্মবলিদান 🎭
পরদিন সকালের ঘটনা—
সিংহ শয্যাশায়ী, চারপাশে সকালে হাজির হলো।
প্রথমে নেকড়ে বলল—
“প্রভু, আমাকে খেয়ে ফেলুন।”
সিংহ মাথা নাড়ল—
“তোমার শরীরে ক্ষুধা মিটবে না।”
এরপর কাক বলল—
“তাহলে আমাকেই খান মহারাজ।”
সিংহ দীর্ঘশ্বাস ফেলল—
“তুমি ছোট, তোমার মাংসে তৃপ্ত হব না।”
এবার শিয়াল কুটিল ভান করে বলল—
“আমাকেই খান প্রভু।”
সিংহ গম্ভীর কণ্ঠে বলল—
“তুমি আমার জাতভাই। তোমাকে খাওয়া পাপ।”
সরলমনা উট, এই সব শুনে ভাবল—
“সবাই প্রাণ দিচ্ছে প্রভুর জন্য, আমি না দিলে অকৃতজ্ঞ হব।”
সে মাথা নত করে বলল—
“মহারাজ, আমার দেহ নিন। আমার মাংস খেয়ে তৃপ্ত হোন।”
এ কথা শোনা মাত্রই কাক, শিয়াল আর নেকড়ে ঝাঁপিয়ে পড়ল তার ওপর।
দুর্বল সিংহ কিছুই বলল না।
উট নিহত হল, আর তারা তৃপ্তির সাথে তার দেহ ভক্ষণ করল।
🌱 Moral of the Story -গল্পের শিক্ষা:
এই গল্প আমাদের শেখায়—
👉 সোজা-সরল মানুষ প্রায়শই ধূর্তদের ষড়যন্ত্রে বলি হয়।
👉 সত্যিকারের বন্ধু কেবল কথায় নয়, কাজে প্রমাণিত হয়।
👉 আর শাসকের দুর্বল নীরবতা অনেক সময় নিরপরাধের মৃত্যুর কারণ হয়।
⚠️ কর্পোরেট লিঙ্ক
এবার আসুন আধুনিক কর্পোরেট জগতে।

আজকের অফিসের পরিবেশও সেই অরণ্যের মতোই। 🌳
এখানেও আছে কাক, শিয়াল আর নেকড়ের মতো চরিত্ররা।
তারা কারা জানেন?
👉 কখনো তারা আপনার সহকর্মী,
👉 কখনো ম্যানেজার,
👉 আবার কখনো প্রতিদ্বন্দ্বী টিমমেট।
তাদের স্বভাব হলো—
- আপনার দুর্বল মুহূর্তে সুযোগ নেওয়া,
- নিজের লাভের জন্য আপনাকে উৎসাহিত করা এমন কিছু করতে, যা শেষে আপনার সর্বনাশ ডেকে আনবে।
🏢 কর্পোরেট ভার্সন: “অফিসের উট”
✨ এবার আসছে সবচেয়ে exciting part — যেখানে আমি শোনাবো একটা কর্পোরেট Story, ঠিক এই অরণ্যের গল্পের ভিত্তিতে।
বন্ধুরা, কর্পোরেট জগৎও একরকম অরণ্য। 🌳
এখানেও আছে সিংহের মতো Leader, যিনি শক্তিশালী, ন্যায়পরায়ণ, এবং টিমকে রক্ষা করেন।
কিন্তু সেই টিমের ভেতরেই লুকিয়ে থাকে ঠগ চরিত্র — কেউ স্বার্থপর, কেউ আবার চাতুর্যে ভরপুর, কেউ আবার অন্যকে খেয়ে নিজের লাভ করতে চায়।

💼 উদাহরণ দিই—
একটা বড়ো কোম্পানিতে এক টিমে ছিল চারজন—
একজন টিম লিডার 🦁 (সিংহ),
আর বাকি তিনজন ছিল “স্মার্ট”
কিন্তু কূটবুদ্ধির colleague🐦🦊🐺।
কিছুদিন পর কোম্পানিতে যোগ দিল এক নতুন কর্মী 🐪—
👉 শান্ত-সরল,
👉 নিজের কাজে মনোযোগী,
👉 কাউকে ঠকানোর ইচ্ছে নেই।
ওফিসে সবার সাথে ভালো ব্যবহার করল, সবার কাজে হেল্প করল।
টিম লিডারও তাকে পছন্দ করল, বলল—
“তুমি এখন থেকে আমার টিমের অংশ।”
📉 বিপদ নেমে এল
এক বড় প্রজেক্টে টিম লিডার মারাত্মক ভুল করল।
বড়সড় লস হলো কোম্পানির।
ম্যানেজমেন্ট লিডারকে সরাসরি দোষ দিল।
এবার তিনজন Cunning Colleague 🐦🦊🐺 ভাবে—
“লিডার তো দুর্বল, এখন আমাদের নিজের ক্যারিয়ার বাঁচাতে হবে।”
তারা একে একে বলল—
- “স্যার, চাইলে আমাকে বলি দিতে পারেন।”
- “আমাকেও দোষ দিতে পারেন।”
- “আমিও রেডি।”
কিন্তু এগুলো ছিল শুধুই নাটক 🎭।
কারণ, তারা জানত লিডার কখনো তাদের দোষ দেবে না।
😓 Simpleকর্মীর সর্বনাশ
নতুন যোগ দেওয়া Simple কর্মী 🐪 এটা দেখে ভাবল—
“সবাই এত সাহস দেখাচ্ছে, আমি চুপ থাকলে অকৃতজ্ঞ হব,I should also took some initiative।”
সে বলল—
“স্যার, যদি চান—আমাকে বলি দিন। পুরো দোষ আমার উপর দিন।”
শোনামাত্র তিনজন চতুর Colleague সেই কথাটা কাজে লাগাল।
তারা ম্যানেজমেন্টের কাছে প্রমাণ সাজিয়ে দিল, ইমেল ঘুরিয়ে দিল,
ফাইনালি নতুন কর্মীকে দায়ী করে দিল।
👉 চাকরি গেল নির্দোষ কর্মীর,
👉 আর তিনজন “স্মার্ট” Colleague ক্যারিয়ার বাঁচিয়ে নিল।
🌱 শিক্ষা (Corporate Moral)
- অফিসে অতিরিক্ত সরলতা মানেই বিপদ।
- সব সহকর্মী বন্ধু হয় না—কেউ কেউ শুধু নিজের সুবিধার জন্য হাসি মুখে থাকে।
- নেতার নীরবতা বা দুর্বলতা অনেক সময় টিমের নির্দোষ সদস্যকে বলি করে দেয়।
- কর্পোরেটে শুধু পরিশ্রম নয়, বুদ্ধি আর সতর্কতাও সমান জরুরি।
🔥 মনে রাখবেন—
অফিসের কাক, শিয়াল আর নেকড়ে—তারা সবসময় থাকবে।
কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে—আপনি উট হবেন নাকি সিংহ?
💬আজকের গল্প কেমন লাগলো?
তোমার Corporate life এ কখনও এমন কোনও ঘটনার মুখোমুখি হয়েছো?
Comments এ share করো ⬇️
আর পরের গল্পের জন্য প্রস্তুত থাকুন! 🔔✨