কলিযুগের চতুর্থ ও সবচেয়ে সূক্ষ্ম চিহ্ন
একদিন ভীম, অর্জুন, নকুল আর সহদেব—
চার ভাই একসঙ্গে এসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ–এর কাছে।
(সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে উপস্থিত ছিলেন না।)
চার ভাইয়ের চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা।
যেন তারা বুঝে গিয়েছিল—
যুদ্ধ শেষ হয়েছে ঠিকই,
কিন্তু সময়ের সঙ্গে যুদ্ধ এখনো শুরু বাকি।
তারা প্রণাম করে বললেন—
“হে মাধব,
কলিযুগ দ্রুত এগিয়ে আসছে।
আমাদের বলুন—
সে যুগ কেমন হবে?”

শ্রীকৃষ্ণ মৃদু হেসে উঠলেন।
সে হাসিতে ছিল আশ্বাস,
আবার গভীর এক সতর্কবার্তাও।
তিনি বললেন—
“আমি শুধু তোমাদের কলিযুগের কথা বলব না।
আমি তোমাদের কলিযুগ দেখাবো।
কিন্তু তার আগে—
তোমাদের একটি কাজ করতে হবে।”
এই বলে শ্রীকৃষ্ণ চার দিকের দিকে
পরপর চারটি তীর নিক্ষেপ করলেন।
চারটি তীর ছুটে গেল চারদিকে—
চার দিক,
চার সময়,
চারটি ভিন্ন ভবিষ্যতের পথে।
তারপর শ্রীকৃষ্ণ বললেন—
“তোমরা চারজন চার দিক থেকে
একটি করে তীর এনে দাও।
আর যেখানে তীরটি পড়বে,
সেখানে যা কিছু অদ্ভুত, বিস্ময়কর
অথবা ভয়ংকর দৃশ্য দেখবে—
সবকিছু আমাকে এসে জানাবে।”
এই কথা শুনে
ভীম, অর্জুন, নকুল আর সহদেব
চারদিকে রওনা দিলেন—
সময়কে জানতে,
ভবিষ্যৎকে ছুঁতে,
আর কলিযুগকে চোখে দেখার জন্য।
🏹 চতুর্থ তীর — সহদেব যা দেখলেন
সহদেব গেলেন পাহাড়ের দিকে।
হঠাৎ তিনি দেখলেন—
👉 পাহাড়ের চূড়া থেকে
একটি বিশাল পাথরখণ্ড গড়িয়ে পড়ছে।
ঝড়ের মতো গতি,
ভয়ংকর শক্তি।
পথে পড়ছে যা কিছু—
বড় বড় গাছ,
শত বছরের পুরোনো বৃক্ষ—
সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
কিন্তু ঠিক তখনই—
👉 সেই বিশাল পাথরটি
হঠাৎ থেমে গেল।
কার সামনে?
একটি ছোট, দুর্বল গাছের সামনে।
না বিশাল আকৃতির,
না কোনো দৃশ্যমান প্রতিরোধ।
তবু—
পাথরটি আর এগোল না।
সহদেব স্তম্ভিত।সহদেব স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন।
এ দৃশ্য বোঝার বাইরে।
তিনি কাছে গিয়ে দেখলেন—
গাছটির শিকড়
মাটির গভীরে ঢুকে আছে।
নীরবে, অদৃশ্যভাবে,
কিন্তু গভীর।
সেই গভীরতার কাছেই
পাথরের সমস্ত গতি
হেরে গেছে।
সহদেব আর দেরি করলেন না।
তিনি দৌড়ে ফিরে এলেন
শ্রীকৃষ্ণের কাছে।
সহদেব সব বর্ণনা শেষ করতেই
শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর তিনি বললেন—
“এটাই কলিযুগের চতুর্থ ও সবচেয়ে সূক্ষ্ম চিহ্ন।”
তিনি ধীরে ধীরে বললেন—
“কলিযুগে যা বড়,
তা সবসময় শক্তিশালী হবে না।
আর যা ছোট,
তা সবসময় দুর্বল হবে না।”
শ্রীকৃষ্ণ বললেন—
“বিশাল শক্তি, বিশাল Money,
বিশাল Authority—
সবই চলবে কলিযুগে।
কিন্তু যে গভীরে শিকড় গাড়বে—
মূল্যবোধে, সত্যে,Culture,Value,ethics, বিবেকের মাটিতে—
সেই ছোট শক্তিই
একদিন বিশাল অন্যায়কে থামিয়ে দেবে।”
তিনি সহদেবের দিকে তাকিয়ে বললেন—
“অন্ধতা আসে চোখ বন্ধ করলে নয়,
অন্ধতা আসে গভীরতা হারালে,মূল্যবোধ হারালে।”
চার ভাই নীরবে দাঁড়িয়ে রইলেন।
তারা বুঝে গেলেন—
কলিযুগে যুদ্ধ হবে না
শক্তির সঙ্গে শক্তির।
তলোয়ার বনাম তলোয়ার নয়,
বাহুবল বনাম বাহুবলও নয়।
কলিযুগের আসল যুদ্ধ হবে—
👉 মুল্যবোধ বনাম সুবিধাবাদ
👉 নৈতিকতা বনাম অনৈতিক চর্চা
👉 বিবেক বনাম ফলাফল-নির্ভর হিসাব
👉 সঠিক পথে ধীর অগ্রগতি বনাম ভুল পথে দ্রুত সাফল্য
এ যুদ্ধ হবে নীরবে।
মাঠে নয়—
মানুষের সিদ্ধান্তের ভেতরে।
শ্রীকৃষ্ণ যেন আগেই বলে দিয়েছিলেন—
“কলিযুগে অন্যায় চেঁচিয়ে চলবে,
আর ন্যায় কথা বলবে নিচু গলায়।
অনৈতিকতা দ্রুত ফল দেবে,
নৈতিকতা সময় নেবে।
অর্থাৎ—
যে মানুষটি
দেখতে সাধারণ,কিন্তু যার শিকড় গভীরে গাঁথা—
👉 মূল্যবোধে
👉 নৈতিকতায়
👉 পরিবারের শিক্ষায়
👉 সংস্কৃতির ভিত্তিতে
সে মানুষটি একা হলেও
ভিতর থেকে অটল।
তার শক্তি আসে না
পদ, অর্থ বা প্রভাব থেকে।
তার শক্তি আসে—
মা–বাবার শেখানো সততা থেকে,
পরিবারে পাওয়া বিবেক থেকে,
সংস্কৃতির দেওয়া দায়িত্ববোধ থেকে।
আর সেই কারণেই—
অনৈতিকতা যতই প্রভাবশালী হোক,
যতই বড় হোক তার আওয়াজ,
যতই শক্ত হোক তার পাথর—
একদিন না একদিন
এই নীরব, শিকড়-ওয়ালা মানুষটাই
তার পথ রোধ করে দাঁড়াবে।
কারণ—
অনৈতিকতা চাপ সৃষ্টি করে।
মূল্যবোধ প্রতিরোধ সৃষ্টি করে।
আর কলিযুগে
যে মানুষ নিজের শিকড় ছাড়ে না,
শেষ পর্যন্ত সময়ও
তার পথ এড়িয়ে চলে।
তারা বুঝে গেলেন—
এই যুদ্ধে জিততে
শক্তিশালী হওয়া জরুরি নয়,
মূল্যবান হওয়াই যথেষ্ট।
কারণ কলিযুগে
যে মানুষ নিজেকে বিক্রি করে না,
সেই মানুষই শেষ পর্যন্ত
সময়কে হার মানায়।
এবার আসি গল্পের সবচেয়ে exciting অংশে—
যেখানে পুরাণের রূপক
হঠাৎ এসে মিলে যায় বাস্তব ভারতের ক্রিকেট ইতিহাসের সঙ্গে।
সময়টা ছিল প্রায় ২০০০–২০০১।
ভারতীয় ক্রিকেট তখন ভীষণ খারাপ অবস্থায়।
মাঠের লড়াইয়ের থেকেও বড় লড়াই চলছিল মাঠের বাইরে।
👉 বুকিদের ছায়া
👉 ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক
👉 মানুষের বিশ্বাস ভেঙে পড়ছে
দেশের ক্রিকেট–sentiment যেন ঢাকা পড়ে গিয়েছিল
কালো মেঘে।
এই সময়—
Mohammad Azharuddin
Ajay Jadeja
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হলেন।
আর অন্যদিকে—
Sachin Tendulkar
দেশের সবচেয়ে প্রিয় মুখ,
দায়িত্ববান মানুষটি—
দলের দুরবস্থার কারণে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন।
ভারতীয় ক্রিকেট তখন ছিল—
👉 প্রতিভাবান, কিন্তু দিশাহীন
👉 শক্তিশালী, কিন্তু ভেতর থেকে ভঙ্গুর
ঠিক তখনই মঞ্চে এলেন—
Sourav Ganguly
এক নতুন অধিনায়ক।
কিন্তু শুধু অধিনায়ক নয়—
একটা stance।
সৌরভ গাঙ্গুলি ছিলেন
ভীষণভাবে rooted।
👉 নিজের value-তে
👉 নিজের ethics-এ
👉 পরিবার ও সংস্কৃতির শিক্ষায়
👉 আর এক অদ্ভুত ভয়হীন ব্যক্তিত্বে
তিনি loud ছিলেন না,
কিন্তু ভিতর থেকে ছিলেন অটল।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—
বড় বড় বুকি,
বড় বড় প্রভাবশালী মানুষ—
👉 তাঁর কাছে যাওয়ার সাহসই পায়নি।
কারণ সবাই জানত—
এই মানুষটাকে
👉 টাকা দিয়ে কেনা যাবে না
👉 চাপ দিয়ে ভাঙা যাবে না
👉 ভয় দেখিয়ে নত করা যাবে না
এটাই ছিল সেই
ছোট গাছ যার শিকড় গভীরে।
পাথর গড়িয়ে আসেনি থামেনি বলে নয়—
থেমে গিয়েছিল আগেই।
কারণ—
যেখানে চরিত্র শক্ত,
সেখানে অনৈতিকতা
প্রস্তাব রাখার আগেই
পরাজিত হয়।
এই ঘটনাই আমাদের আজকের গল্পের
সবচেয়ে বাস্তব উদাহরণ—
যে মানুষটা নিজের value, ethics আর শিকড় ধরে রাখে,
তার সামনে সবচেয়ে শক্তিশালী অনৈতিক শক্তিও
দাঁড়াতে পারে না।
পুরাণ শুধু গল্প নয়।
ইতিহাস শুধু ঘটনা নয়।
দুটোই আসলে আমাদেরই কথা বলে—
শুধু সময় বদলায়,
পরীক্ষা বদলায়।
আর কলিযুগে পরীক্ষাটা একটাই—
👉 তুমি কতটা গভীরে শিকড় গাঁথতে পেরেছ।