Corporate Daduji

A Corporate Daduji’s Creation

The Man Who Taught Cars To See

আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই…

ভাবুন তো—

আপনি গাড়ি চালাচ্ছেন।
হয়তো অফিসে যাচ্ছেন,
হয়তো পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন।

হঠাৎ ড্যাশবোর্ডে একটা শব্দ…
একটা আলো জ্বলে উঠলো…

“সামনে গাড়ি আছে।”
“Collision Warning।”
অথবা — “Lane Change Alert।”

এক সেকেন্ডের জন্য আপনি সজাগ হলেন।
স্টিয়ারিং শক্ত করে ধরলেন।
আর হয়তো… একটা বড় দুর্ঘটনা এড়িয়ে গেলেন।

কিন্তু কখনও কি ভেবেছেন —
এই ছোট্ট সতর্কবার্তার পেছনে কত বড় গল্প লুকিয়ে আছে?

এই যে গাড়ি আপনাকে বলছে,
“সাবধান!”
এটা হঠাৎ করে একদিন তৈরি হয়নি।

এর পেছনে আছে বছরের পর বছর গবেষণা।
রাত জেগে কাজ করা ইঞ্জিনিয়াররা।
অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা।
হাজারো ব্যর্থ প্রোটোটাইপ।

আর আছে একটা খুব সাধারণ চিন্তা —
“কিভাবে মানুষের জীবন আরও একটু নিরাপদ করা যায়?”

একটা ছোট্ট সিগন্যাল।
কিন্তু সেই সিগন্যাল হয়তো কারও বাবাকে বাঁচাচ্ছে,
কারও মেয়েকে বাড়ি পৌঁছে দিচ্ছে নিরাপদে,
কারও স্বপ্নকে ভেঙে যেতে দিচ্ছে না।

প্রযুক্তি কখনও শুধু মেশিন নয়।
প্রযুক্তি মানে মানুষের চিন্তা।

Today we are going to explore —
কে এই সিস্টেম আবিষ্কার করেছিলেন…
এবং কীভাবে তিনি গাড়িকে “দেখতে” শিখিয়েছিলেন।


আজ আমি আপনাদের একটা গল্প বলব।
একজন অধ্যাপকের গল্প।

নাম — অ্যামনন শাশুয়া।Amnon Shashua

তিনি ছিলেন Computer Vision Expert। 

অন্যরা যখন বলছিল —
Automatic car অনেক দূরের স্বপ্ন…

তিনি বলছিলেন —

“গাড়ি মানুষের মতো দেখতে শিখতে পারে।”

ভাবুন একবার।
গাড়ি… দেখতে পারে!


১৯৯৯ সালে, ইসরায়েলে তিনি শুরু করেন Mobileye।

একটা ছোট কোম্পানি।
একটা বড় স্বপ্ন।

সেই সময় Automotive Industry বিশ্বাস করত —
Automatic নিরাপত্তার জন্য দরকার দামী Sensor,Radar জটিল হার্ডওয়্যার।

কিন্তু শাশুয়ার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল।

তিনি বললেন —
“ক্যামেরাই যথেষ্ট, যদি তার পেছনে থাকে সঠিক algorithm।”

এভাবেই তৈরি হলো EyeQ নামের বিশেষ চিপ।

এই ছোট চিপ —

রিয়েল-টাইমে রাস্তা বিশ্লেষণ করতে পারে।
লেন চিনতে পারে।
পথচারী সনাক্ত করতে পারে।
এমনকি দুর্ঘটনার আগেই সতর্ক করতে পারে।

এটা শুধু প্রযুক্তি ছিল না।
এটা ছিল এক নতুন দৃষ্টিভঙ্গি।


শুরুতে অনেকে বিশ্বাস করেনি।

কিন্তু ধীরে ধীরে…
BMW।
Audi।
Volvo।

এক এক করে বড় বড় অটোমোবাইল কোম্পানি Mobileye-এর প্রযুক্তি গ্রহণ করতে শুরু করল।

একটা ছোট গবেষণাগার থেকে শুরু হওয়া চিন্তা —
বিশ্বজুড়ে লাখো গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে শুরু করল।


তারপর এলো ২০১৭ সাল।

Intel Mobileye-কে অধিগ্রহণ করল
১৫.৩ বিলিয়ন ডলারে।

ভাবুন তো…

একজন অধ্যাপকের গবেষণা আইডিয়া —
বিশ্ব প্রযুক্তি ইতিহাসের অন্যতম বড় চুক্তিতে পরিণত হলো।


🔥 কিন্তু আসল শিক্ষা কী?

এটা কেবল ব্যবসার গল্প নয়।
এটা ভিশনের গল্প।

বিশ্ব যেমন আছে,
তা সবাই দেখে।

কিন্তু বিশ্ব যেমন হতে পারে,
তা দেখতে পারে কেবল visionary-রা।

Mobileye আমাদের শেখায় —

প্রযুক্তি তখনই শক্তিশালী হয়,
যখন তা মানুষের জীবন রক্ষা করে।


হয়তো আজ আপনার আইডিয়াটাকে মানুষ বিশ্বাস করছে না।
হয়তো আপনার স্বপ্নটাকে ছোট মনে হচ্ছে।

কিন্তু মনে রাখবেন —

ভবিষ্যৎ তৈরি হয় তাদের হাতেই,
যারা অন্যদের আগে দেখতে পায়।


এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—

আমরা এই গল্প শুনে কী করবো?

শুধু শুনবো?
অনুপ্রাণিত হবো পাঁচ মিনিট?
তারপর ভুলে যাবো—যেমন আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ি…
একটু অবাক হই, একটু আলোচনা করি, তারপর জীবন আগের মতোই চলতে থাকে?

না।

এবার সময় বদলানোর।

আগে জ্ঞান ছিল সীমিত মানুষের কাছে।
আজ জ্ঞান সবার কাছে।
আগে সুযোগ ছিল নির্দিষ্ট শহরে।
আজ সুযোগ ডিজিটাল।

তাহলে পার্থক্য কোথায়?

পার্থক্য একটাই—
Action.


আইডিয়া সবার মাথায় আসে।
কিন্তু Execution সবার দ্বারা হয় না।

আমরা শিখি, ভিডিও দেখি, মোটিভেশন শুনি—
কিন্তু প্রয়োগ করি না।

আমরা পরিকল্পনা করি—
কিন্তু শুরু করি না।

আমরা স্বপ্ন দেখি—
কিন্তু ঝুঁকি নিতে ভয় পাই।


আজ থেকে যদি কিছু বদলাতে হয়, তাহলে তিনটি জিনিস করতে হবে—

No-1 Learn Deeply, Not Widely.

আজ আপনার হাতে একটি স্মার্টফোন মানে—
এক ক্লিকে আপনি পৃথিবীর যেকোনো কিছু শিখতে পারেন।

কিন্তু শুনুন…
এক ক্লিকে শেখা মানে এক ক্লিকে দক্ষ হওয়া নয়।

শুধু ChatGPT ব্যবহার করে,
শুধু AI tools দিয়ে,
শুধু ready-made উত্তর নিয়ে—
আপনি সাময়িকভাবে স্মার্ট হতে পারেন,
কিন্তু বাস্তবে শক্তিশালী হতে পারবেন না।

Information আপনাকে knowledgeable বানাবে।
কিন্তু Depth আপনাকে valuable বানাবে।


আমরা আজ কী করছি?

একটু AI,
একটু কোডিং,
একটু ডিজাইন,
একটু মার্কেটিং,
একটু ভিডিও এডিটিং…

সবকিছু একটু একটু।
কিন্তু কিছুই গভীর নয়।

ফলাফল?

Surface knowledge.
Zero mastery.


মনে রাখবেন—

Scrolling is not learning.
Watching shorts is not skill-building.
Consuming content is not creating value.


একটি স্কিল বেছে নিন।

হয়তো AI.
হয়তো Coding.
হয়তো Communication.
হয়তো Design.
হয়তো Marketing.

কিন্তু একটি জিনিসে গভীরে যান।

১০০ ভিডিও দেখার চেয়ে
১টি প্রজেক্ট বানানো বেশি শক্তিশালী।

১০টি কোর্স কেনার চেয়ে
১টি স্কিল মাস্টার করা বেশি মূল্যবান।


কারণ Depth creates value.

আর পৃথিবী মূল্য দেয় মাস্টারিকে—
মাল্টিটাস্কিংকে নয়।

So try to become master .