শিয়াল & বোকা গাধার গল্প
বন্ধুরা, কখনও কি এমন হয়েছে—
হঠাৎ করে কেউ আপনার প্রতি অতি মিষ্টি ব্যবহার করছে, অতি যত্ন নিচ্ছে, আর আপনি ভাবছেন সে-ই আপনার সত্যিকারের বন্ধু?
কিন্তু পরে বুঝলেন, আসলে তার পিছনে লুকিয়ে আছে ধোকা আর স্বার্থের কুৎসিত খেলা! 😓
😓 যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের গল্পটা আপনার জন্যই!
আজ আমরা শোনাব একটি অসাধারণ গল্প—প্রাচীন পঞ্চতন্ত্র থেকে নেওয়া, কিন্তু কর্পোরেট জগতের তীক্ষ্ণ অভিজ্ঞতার ছোঁয়ায় নতুন রূপে।
এই গল্প শুধু মনোরঞ্জন নয়, এটি আপনার চোখ খুলে দেবে! 🧠
🦁 আজকের গল্প:বোকা গাধার গল্প 🐎
এই গল্প আমরা শৈশবে বারবার শুনেছি। কিন্তু আজ, কর্পোরেট দাদুজির কণ্ঠে এই গল্প নতুন অর্থ নিয়ে হাজির।
এ যেন এক আয়না, যা আপনাকে দেখাবে আপনার কর্মজীবনের লুকোনো ফাঁদগুলো।
🌳✨ এক জঙ্গলের কাহিনি ✨🌳
Once upon a time in a deep Jungle.
জঙ্গলের রাজা 🦁 সিংহ একদিন তার দুষ্টু পরামর্শদাতা শিয়ালকে 🦊 বলে –
👉 “যা, আমার জন্য খাবার নিয়ে আয়।”
🦊 শিয়াল প্রথমে ঘোড়ার কাছে যায় 🐎।
👉 মিষ্টি স্বরে বলে – “ভাই কেমন আছেন?”
🐎 ঘোড়া ভাবে –
😏 “যে শিয়াল সবসময় খ্যাক খ্যাক করে, সে আজ এত মিষ্টি গলায় ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব (Bad Intention) আছে।”
👉 তাই ঘোড়া আর সাড়া দেয় না।
এরপর 🦊 শিয়াল যায় ময়ূরীর কাছে 🦚।
👉 মধুর স্বরে বলে – “দিদিমনি কেমন আছো? দেখতে আজ খুবই সুন্দর লাগছে।”
🦚 ময়ূরী ভাবে –
“শিয়ালের মুখে যদি মিষ্টি কথা শোনা যায়, তবে বুঝতে হবে Danger আসছে।” 🚨
👉 তাই সেও সাড়া দেয় না।
❌ কিন্তু এবার শিয়াল যায় গাধার কাছে গিয়ে মধুর স্বরে বলে
“ওহো! তুমি তো দেখতে একদম Handsome! এভাবে খেটে খেটে জীবনটা নষ্ট করে দিচ্ছো।
শোনো, আমাদের রাজা সিংহের বয়স হয়ে গেছে 🦁👑।
তিনি অবসর নেবেন… আর তোমাকেই বানাবেন নতুন রাজা!”
🫏 গাধা খুশিতে আত্মহারা 🤩।
👉 শিয়ালের সাথে সিংহাসনের দিকে ছুটে যায়।
🔥 কিন্তু…
সিংহের এক থাবা 💥 – আর গাধার দুটো কান কেটে পড়ে যায়। 🩸
যেভাবেই হোক গাধা পালিয়ে যায় 🏃♂️।
🦊 শিয়াল এবার গাধাকে বলে –
😏 “এত বোকা হলে রাজা হবে কীভাবে?
👑 রাজমুকুট মাথায় বসাতে গেলে তো কান থাকতে নেই।
তাই তোমার কান কেটে দেওয়া হলো। এটাকেই বলে Grooming!”
👉 আবারও শিয়াল গাধাকে টেনে নিয়ে যায় সিংহাসনের দিকে।
আবার এক থাবা 💥 – এবার গাধার লেজ খসে পড়ে 🩸।
শিয়াল বলে –
🤣 “আবার ভুল করলে!
লেজ থাকলে কি রাজসিংহাসনে বসা যায়?
এটা হলো Ultra Grooming – মানে Final Touch!
চলো চলো, এবার তুমি সত্যিই রাজা হবে।”
কিন্তু…
🫏 গাধা যখন তৃতীয়বার সিংহাসনের সামনে আসে…
সিংহের ভয়ঙ্কর থাবায় 💥 তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। 🩸🦁
🦊 শিয়াল তখন সিংহকে বলে –
👉 “মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন না।
মাথাটা আমাকে দিন। আমি সুন্দর করে সাজিয়ে দিই।”
শিয়াল গাধার মাথার ভেতর থেকে ব্রেন খেয়ে নেয় 🧠🍴।
👉 আর বাকি অংশ সিংহকে দেয়।
🦁 সিংহ জিজ্ঞেস করে –
👉 “ব্রেন কোথায়?”
🦊 শিয়াল হেসে বলে –
🤣 “মহারাজ, যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে…
আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে?”
🦚 তখন গাছের ডালে বসে থাকা ময়ূর বলে –
👉 “না শিয়াল! তার ব্রেন ঠিকই আছে 🧠…
কিন্তু সে এতটাই Simple & Innocent,
যে প্রতারকদের বুঝতে পারেনি।” 💔
✨ Moral of the Story ✨
👉 পৃথিবীতে Simple হওয়া ভালো 😊,
কিন্তু Over-Simple হলে Danger! 🚨
কারণ দুনিয়া ভরা আছে শেয়ালের মতো Cunning People দিয়ে 🦊।
প্যাঁচা তার ছেলেকে বলে – “এই ঘটনার শিক্ষা কী জানো?”
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে?
✅কি শিখলামঃ
✅হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
✅এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
✅লোভের ফল কখনো মিষ্টি হয়না।
✅সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
✅সবচেয়ে বড় জিনিস যেটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
✅যে অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।
⚠️ কর্পোরেট লিঙ্ক
এবার আসুন আধুনিক কর্পোরেট জগতে।
এখানেও শেয়াল আর সিংহের মতো চরিত্র ভরপুর।
তারা হতে পারে –
আপনার সহকর্মী,
আপনার বস,
এমনকি আপনার ব্যবসার পার্টনারও।
কেউ হঠাৎ অতি বন্ধু সেজে আসে,
কেউ লোভনীয় প্রলোভন দেয়,
আবার কেউ আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করে।
এই গল্প আমাদের শেখায় – কর্পোরেটে টিকে থাকতে হলে, শুধু পরিশ্রম নয়, বুদ্ধি আর সতর্কতাও জরুরি।
কারণ, কর্পোরেট জঙ্গলে—“বোকা গাধা” হলে আপনি হারবেন, আর চালাক শেয়াল-সিংহ জিতে যাবে!”
📖 কর্পোরেট গল্প-
একটা বড় কোম্পানিতে বস (Like সিংহ) তার ধূর্ত ম্যানেজারকে (Like শেয়াল) বলে দিল—
“নতুন প্রজেক্টের জন্য fresh রিসোর্স এনে দাও, আমি চাই immediate result ।”
শেয়াল প্রথমে সিনিয়র এমপ্লয়িদের (ঘোড়া, ময়ূরী) কাছে গিয়ে মধুর স্বরে বলে
“আপনারা তো কোম্পানির হিরো! বস চান আপনাদের আরও বড় দায়িত্ব দিতে।”
কিন্তু তারা বুঝে নেয়—“এটা ফাঁদ, বাড়তি কাজ চাপিয়ে দেওয়া হবে”—তাই সাড়া দেয় না।
অবশেষে শেয়াল এক নতুন, newly joined সরল এমপ্লয়ির (গাধা) কাছে যায়।
তাকে বলে—
“তুমি কত ট্যালেন্টেড! বসের চোখ তোমার ওপর পড়েছে। তুমি শিগগিরই প্রোমোশন পাবে, শুধু এই প্রজেক্টে ঝাঁপিয়ে পড়ো।”
গাধা এমপ্লয়ি খুশি হয়ে দৌড়ে যায় বসের কাছে।
বস চাপ দিয়ে তার থেকে কাজ আদায় করে, তার “কান” কেটে নেয়—মানে কাজের আনন্দ কেড়ে নেয়, স্ট্রেস বাড়ায়।
শেয়াল ধূর্ত ম্যানেজার আবার এসে বলে—
“এই হলো তোমার গ্রুমিং! বড় পদে উঠতে গেলে sacrifice করতেই হয়।”
গাধা এমপ্লয়ি আবারও দৌড়ে যায়, আবার নতুন প্রোজেক্ট নেয়—এইবার তার “লেজ” কেটে যায়—মানে ব্যক্তিগত জীবন আর মানসিক শান্তি হারায়।
শেষে গাধা একেবারে ভেঙে পড়ে—burnout, career crash।
কোম্পানির বস আর শেয়াল তখন তাকে একেবারে খালি করে খেয়ে ফেলে—মানে তার সবটুকু ব্যবহার করে ফেলে দেয়। তার স্কিল, এনার্জি, সবটুকুই ব্যবহার করে ফেলে দেয়।
🧠 শিক্ষাটা কী?
অতিরিক্ত বিশ্বাস করলে ধোঁকা খাবেন।
অতিরিক্ত লোভে (“প্রোমোশন হবে”, “রাজা GM/Maanger বানানো হবে”) পড়লে সর্বনাশ হয়।
যে ধূর্ত, সে সবসময় মিষ্টি কথা বলে নিজের স্বার্থ উদ্ধার করে।
সাদাসিধে হওয়া ভালো, কিন্তু সরলমনা বোকামি করলে অফিস-পলিটিক্সে টিকে থাকা যায় না।
একবার ভুল করলে শেখা উচিত, বারবার একই ফাঁদে পড়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা।
বন্ধুরা, আধুনিক অফিসও একেকটা জঙ্গল।
এখানেও শেয়াল আছে—যারা আপনাকে তোষামোদে ফাঁদে ফেলবে।
এখানেও সিংহ আছে—যারা আপনার সমস্ত এনার্জি শুষে নেবে।
আর এখানেও আছে গাধারা—যারা বারবার একই ভুল করে।
👉 তাই সাবধান!কর্পোরেট দুনিয়ায় গাধা হবেন না।
বুদ্ধি খাটান, পরিস্থিতি পড়ুন, আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
কারণ, কর্পোরেট জঙ্গলও ঠিক ওই বনের মতো—যেখানে শেয়াল আর সিংহ সবসময় শিকার খুঁজছে।
কর্পোরেট জঙ্গলে টিকে থাকতে হলে বুদ্ধি, সতর্কতা আর সঠিক সিদ্ধান্তই আপনার প্রকৃত ঢাল।
💬আজকের গল্প কেমন লাগলো?
তোমার corporate life এ কখনও এমন কোনও শেয়াল-এর মুখোমুখি হয়েছো?
Comments এ share করো ⬇️
আর পরের গল্পের জন্য প্রস্তুত থাকুন! 🔔✨