আপনি কতটা ভালো শ্রোতা?
আমি আপনাদের একটি খুব সাধারণ প্রশ্ন করতে চাই।
আমাদের দুটো কান আর একটা মুখ কেন?
কেন আমাদের শোনার ক্ষমতা বলার ক্ষমতার চেয়ে দ্বিগুণ?
একটু ভগবান গণেশের কথা ভাবুন।
তিনি জ্ঞানের প্রতীক।
তাঁর কান খুব বড়, আর মুখ খুব ছোট—আর সেটাও আবার শুঁড়ের আড়ালে লুকানো।
এটা কি কাকতালীয়?

এখন অনেকের মনে হতে পারে—
এমন বাচ্চাদের মতো প্রশ্ন কেন করছি?
ঠিক 3 Idiots-এর প্রফেসরের স্টাইলে বললে—
“Arey… Kehna Kya Chahte Ho Scene😕

👉 আমি আসলে যেটা বলতে চাই, সেটা হলো—
জীবনে সফল হতে হলে—
চাকরি, ব্যবসা, নেতৃত্ব, সম্পর্ক—সব ক্ষেত্রেই
আমাদের শোনার দক্ষতা (Listening Skill) বাড়াতেই হবে।
শুধু শোনা নয়,
👉 Active Listening—মন দিয়ে, মনোযোগ দিয়ে শোনা।
❗ আমরা সবাই একটা বড় ভুল ধারণা নিয়ে চলি
আমরা মনে করি—
- “আমি তো ভালোই শুনি”
- “শোনার জন্য আবার ট্রেনিং লাগে নাকি?”
- “শোনা তো স্বাভাবিক ব্যাপার”
কিন্তু বাস্তবতা আলাদা।
শোনার দক্ষতা সবার একরকম নয়।
আর বেশিরভাগ মানুষই নিজেকে বেশি নম্বর দিয়ে দেয়।
আমরা প্রায় সবসময়ই ভাবি—
“আমি ঠিক আছি,I am OK ”,
“আমার কোনো সমস্যা নেই।”
কিন্তু আসল উপলব্ধিটা আসে তখনই,
যখন আমরা আয়না/ক্যামেরার সামনে দাঁড়াই।
হঠাৎ বুঝতে পারি—
- চুল ঠিক করা দরকার
- একটু comb করা উচিত
- make-up প্রয়োজন
- posture ঠিক নেই
- expression কাজ করছে না

যে জিনিসটা মনে হচ্ছিল “perfect”,
আয়নায় বা ক্যামেরায় সেটা নির্মমভাবে দেখিয়ে দেয় What is true reality।
👉 Listening skill-এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই।
মনে মনে আমরা সবাই নিজেকে ভালো listener ভাবি,
কিন্তু বাস্তব পরিস্থিতি, প্রশ্ন, টেস্ট, feedback—
এই “camera”-র সামনে দাঁড়ালেই
আমরা বুঝতে পারি—
❗ এখনও অনেকটা উন্নতির জায়গা আছে।
আর এই উপলব্ধিটাই
উন্নতির প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ।
🪞 আমাদের দরকার একটা আয়না
যেখানে আমরা সত্যিটা দেখতে পারি—
- আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি?
- আমার বর্তমান Listening Skill কতটা?
- আমি কি শুধু শুনছি, না সত্যিই বুঝছি?

🧪 সেই জন্যই আমি তৈরি করেছি দুটো টেস্ট
1️⃣ Self Evaluation / Self Analysis Test
- এখানে আপনি নিজেই নিজেকে বিচার করবেন
- নিজের উপলব্ধির ভিত্তিতে নম্বর দেবেন
- বুঝবেন, আপনি নিজেকে কীভাবে দেখছেন
This stage builds self-awareness, the foundation of all growth.
📥 Access Your Interactive Self awareness Quiz:
2️⃣ MCQ ভিত্তিক Listening Test
- ৪টি অপশন, ১টি সঠিক উত্তর
- বাস্তব জীবনের পরিস্থিতিভিত্তিক প্রশ্ন
- টেস্টের শেষে পাবেন আপনার আসল স্কোর
- যা দেখাবে—
👉 আপনি বাস্তবে এখন ঠিক কোথায় দাঁড়িয়ে
This assessment removes bias and gives you objective clarity.
📥 Access Your Interactive Self awareness Quiz:
- Level 1 Challenge-1-10 Questions
- Level 2 Challenge-2-10 Questions
- Level 3 Challenge-3-10 Questions
- Level 4 Challenge-4-10 Questions
- Level 5 Challenge-5-10 Questions
- Level 6 Challenge-6-10 Questions
🎯 এরপর সিদ্ধান্ত আপনার
যখন আপনি জানবেন—
- আপনার বর্তমান অবস্থান
তখন আপনি নিজেই ঠিক করবেন—
- আপনি কোথায় পৌঁছাতে চান
- কেমন শ্রোতা (Listener) হতে চান