Corporate Daduji

A Corporate Daduji’s Creation

My First Boss

The Professional Blueprint I Learned From My First Boss


জীবনের চলার পথে
আমাদের সবারই পরিচয় হয় বহু ধরনের মানুষের সাথে।
কেউ আমাদের হাসায়, কেউ কাঁদায়,
কেউ জেতায়, আবার কেউ ঠকায়।
এটাই জীবন।

জীবনটা ঠিক যেন টক-ঝাল-মিষ্টি
এই ভিন্ন স্বাদের মিশ্রণেই
জীবন নামের খাবারটা হয় মজাদার, উপভোগ্য, আর উত্তেজনাপূর্ণ।

আমার জীবনেও আমি অসংখ্য মানুষের সংস্পর্শে এসেছি।
প্রতিটি মানুষ কিছু না কিছু শিখিয়ে গেছে—
কেউ ভালোবেসে,
কেউ আঘাত দিয়ে,
কেউ পথ দেখিয়ে,
কেউ ধাক্কা মেরে।

আর তাদের মধ্যেই একজনকে
আজ আমি বিশেষভাবে তুলে ধরবো…
যার কারণে আমার জীবনপথের দৃষ্টিভঙ্গি বদলে গেছে,
ভাবনা বদলেছে,
এবং বদলেছে আমি—নিজে।

আজ আমি যে মানুষটিকে  নিয়ে  আলোচনা করবো,কথা বলব,
তিনি হলেন Mr. D. Bhowmik—আমার জীবনের প্রথম বস।
বলা হয়, “The first boss shapes your professional destiny.”
আর আমার ক্ষেত্রেও সেটা একদম সত্যি।

ওনার কাছ থেকে আমি শুধু কাজ শেখিনি—
শিখেছি অনেক কিছু
আজ আমরা সেই মূল্যবান শিক্ষাগুলো নিয়ে গভীরে যাব।
যে শিক্ষাগুলো আমার অফিস লাইফ বদলে দিয়েছে,
এবং ব্যক্তিগত জীবনকেও করেছে আরও পরিণত।

So, brace yourself.
You might want to grab a notebook,
কারণ আজকের পয়েন্টগুলো
আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে,
আপনার লাইফের স্টাইল বদলে দিতে পারে,
এমনকি… আপনার ভবিষ্যতও।

চলুন শুরু করা যাক—


Lessons from Mr. D. Bhowmik — My First Boss

Lesson 1: Newton’s First Law — Applied to Life

আমরা সবাই জানি
📘 Newton’s First Law of Motion

👉 যে বস্তু স্থির থাকবে, সেটা স্থিরই থাকবে…
আর যে বস্তু চলবে, সেটা চলতেই থাকবে…
যদি না বাইরের কোনো শক্তি তাকে থামায় বা চালায়।”

শুনতে ফিজিক্সের সাধারণ থিওরি মনে হলেও—
এটা আমাদের জীবনের ক্ষেত্রেও ১০০% প্রযোজ্য।

সত্যি কথা বলতে কি,
কর্পোরেট লাইফে ঢোকার আগে আমি সম্পূর্ণ Stable স্টেজে ছিলাম—
একটা আলাদা জগতে।
Fun, Entertainment, Timepass…
কোনো লক্ষ্য নেই,
কোনো গতি নেই,
একটা ল্যাদে ভরা অলস কমফোর্ট জোন।

In rest condition ,exactly like Newton said.

এখন একটা গাড়ি যদি মাসের পর মাস একই জায়গায় দাঁড়িয়ে থাকে,
তাহলে কি সেটা নিজের থেকে চলবে?
না!

ওকে একটা solid push দিতে হবে।
একটা kick দিতে হবে।
একটা external force দরকার।

আর ঠিক সেই কাজটাই আমার জীবনে করেছিলেন—
Mr. D. Bhowmik.

তিনি আমাকে Kich করেছিলেন,
Push করেছিলেন,
Comfort zone থেকে বের করে এনেছিলেন,
আর আমার “life vehicle”-টাকে
স্টার্ট করিয়ে দিয়েছিলেন।

আজ আমি যেদিকে এগোচ্ছি,
যে গতিতে চলছি,
তার প্রথম ignition point ছিল—
ওনার সেই ধাক্কা।


How Did He Push Me? — The Real Story Behind the “Kick”

কিন্তু প্রশ্ন হল—
ওনি কীভাবে আমাকে push করেছিলেন?

আমাদের প্রতিদিনই প্রায় ৭০ কিলোমিটার একই গাড়িতে করে যাতায়াত হতো।
গাড়িতে বসে যতটা আরামে যাওয়া যায়,
ততটাই uncomfortable করে দিতেন তিনি—
questions, questions, and more questions.

প্রতিদিন তিনি আমাকে
বিভিন্ন business-related প্রশ্ন করতেন—
এবং সেটা সবাইকে সামনে রেখে।

এবং প্রতিদিনই…
হ্যাঁ, প্রতিদিনই আমি fail করতাম।

কাল তিনি যে প্রশ্ন করেছিলেন,
তার উত্তর আজ আমি রেডি করে আনতাম।
কিন্তু সকালে গাড়িতে উঠেই দেখতাম—
তিনি আবার পুরো ভিন্ন বিষয়ের ওপর
সম্পূর্ণ নতুন প্রশ্ন করছেন!

D. Bhowmik-এর expectation ছিল আলাদা।

ওনার একটাই কথা—
👉 “A good sales professional should carry the business on his fingertips… not in his laptop.”

এটা শুধু কথা ছিল না—
এটা ছিল একটা স্ট্যান্ডার্ড,
যা আমি তখন পর্যন্ত চিন্তাই করিনি।

গাড়ির প্রতিদিনের সেই ৭০ কিলোমিটার
আমার জন্য হয়ে উঠেছিল
একটা mobile classroom,
আর তিনি—
হয়ে উঠেছিলেন আমার
drill master + life coach + real-time examiner

আর সেই constant pressure,
সেই daily failures—
আমাকে ভেতর থেকে বদলে দিতে শুরু করল।


Lesson 2: Get Deeply Involved — ডিটেইলসকে নিজের রক্তে মিশিয়ে নাও

Mr. D. Bhowmik-এর সবচেয়ে বড় শক্তি ছিল—
তিনি ব্যবসার প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিটেইল জানতেন।

এমন ডিটেইল…
যা অনেকের কল্পনারও বাইরে।
সবই তাঁর মাথায় রিয়েল-টাইম ডেটাবেস এর মতো প্রিন্ট হয়ে থাকত।

আর শুধু নিজে জানলেই হল না—
তিনি আমাদেরও একইভাবে গভীরে যেতে বাধ্য করতেন।

যখন আমরা ভাবতাম—
“আজকের প্রশ্নগুলো ঠিকঠাক সামলেছি”—
তখনই তিনি এমন একটা প্রশ্ন ছুড়তেন
যেটা আমাদের পুরো আত্মবিশ্বাস নাড়িয়ে দিত।

কারণ তাঁর উদ্দেশ্য ছিল পরিষ্কার—
👉 “তোমরা কাগজে-কলমে সেলস প্রফেশনাল না,
তোমাদের রক্তে ব্যবসাটা থাকতে হবে।”

তিনি চাইতেন আমরা শুধু কাজ না করি—
কাজটা বুঝি, অনুভব করি, নিজের করে নিই।

আর সেই কঠিন প্রশ্নগুলো—
যা আমাদের অস্বস্তিতে ফেলত,
ভয় পাইয়ে দিত,
নিরব করে দিত—

সেগুলোই আসলে আমাদের ভিত মজবুত করেছে।

তিনি আমাদের শেখালেন—
👉 “If you want to grow, you must get deeply involved.
Surface knowledge will only give you surface success.”

আজ পিছন ফিরে তাকালে বুঝতে পারি—
গভীরে না গেলে,
ডিটেইলস না জানলে,
নাড়িভুঁড়ি না বুঝলে—
খেলার মাঠে টিকে থাকা যায় না।

আর এই গভীরতার পাঠ—
আমার পুরো professional life-কে বদলে দিয়েছে।


Lesson 3: Never Satisfied Attitude — “Good” Is Never Good Enough

Mr. D. Bhowmik-এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল—
তিনি কখনও সন্তুষ্ট হতেন না।খুঁতখুঁতে ছিলেন।

He used to say “There is ALWAYS a better way.”

আপনি যত ভালোই করুন—
যত সুন্দর প্রেজেন্টেশন বানান,
যত ভালো সেলস টার্গেট অর্জন করুন,
যতই উন্নতি করুন—

তিনি খুব শান্তভাবে বলে দিতেন—
👉 “Good. Now make it better.”

এটাই ছিল তাঁর ম্যাজিক।
তিনি কখনও “perfect” শব্দটাকে ব্যবহার করতেন না,
কারণ তাঁর বিশ্বাস ছিল—
Perfect বলে কিছু নেই;
Continuous improvement shoud be the habit of every professional।

আপনি প্রেজেন্টেশন বানালেন?
তিনি বলবেন—
👉 “Slide 2-টা আরও sharp,attractive,visual হতে পারত।”

আপনি সেলস টার্গেট ক্রস করলেন?
তিনি বলবেন—
👉 “Next month আরেকটু aggressive হওয়া যায়।”

আপনার communication skill ভালো?
তিনি বলবেন—
👉 “Practice more, polish more.”

তিনি আমাদের শিখিয়েছিলেন—
Improvement is not a goal… it’s a habit.

যে মানুষ উন্নতির পথে প্রতিদিন ১% করে এগোয়,
সে একসময় এমন জায়গায় পৌঁছায়
যেখানে পৌঁছনোকে অন্যরা অসম্ভব ভাবে।

আর তাঁর এই Never Satisfied Attitude
আমার mindset-টাই বদলে দিয়েছে।

আজ আমি কোনো কাজ শেষ হলেই
নিজেকে জিজ্ঞাসা করি—
👉 “Can I make this better?”
আর আশ্চর্যের বিষয়—
উত্তর সবসময়ই থাকে—হ্যাঁ


So, I am stopping here today.
কারণ শেখার গল্প কখনও এক দিনে শেষ হয় না।

আমি এই পোস্টটা বারবার পড়ব,
বারবার দেখব—
কোথায় উন্নতি করা যায়,
কীভাবে আরও ভালো করা যায়।

যেমন Mr. D. Bhowmik শিখিয়েছিলেন—
👉 “There is always scope to improve.”

এই গল্প এখানেই শেষ না।
কারণ শেখার গল্পের কোনো end chapter নেই।

Next episode-এ আসছে আরও নতুন গল্প,
আরও নতুন learning,
আরও নতুন life-changing lesson.

Till then—
Keep learning, keep improving, keep growing.

See you in the next chapter.