ভাবুন তো… আপনার জীবনে যদি একের পর এক সবকিছু ভেঙে পড়ে—
ঘর হারান, প্রিয় মানুষ হারান, স্বপ্ন ভেঙে যায়, আপনাকে যে মানুষগুলো গড়ে তুলেছিল তারাও দূরে সরে যায়…
তখনও কি আপনি হাসতে পারবেন?
তখনও কি আপনি আলো খুঁজে পাবেন অন্ধকারের মাঝেও?
👉 যে মানুষটা পারতেন , তাঁর নাম— শ্রীকৃষ্ণ।
আজ আমি বলব— কেন জীবনের User Manual হওয়া উচিত শ্রীকৃষ্ণ।

আমরা যখন নতুন মোবাইল কিনি… নতুন গাড়ি কিনি… এমনকি একটা নতুন ফ্রিজ কিনলেও—
তার সঙ্গে আসে একটা User Manual।
কীভাবে ব্যবহার করতে হবে, কোন সমস্যা হলে কী করতে হবে, কোন বাটন চাপলেই কী ফাংশন কাজ করবে—
সব পরিষ্কার লেখা থাকে।
কিন্তু জীবনের সঙ্গে তো কোনো User Manual আসে না!
জীবন কখনো বলে না—
“এই পরিস্থিতিতে কীভাবে সামলাবে”,
“এই ক্ষতির পর কীভাবে উঠবে”,
“এই দুঃখে কীভাবে হাসবে।”
কিন্তু যদি আপনি মহাভারত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিবেচনা করেন—
যদি আপনি শ্রীকৃষ্ণের জীবনকে একটু গভীরভাবে দেখেন—
আপনি বুঝবেন….
👉 Krishna Himself is the User Manual of Life.
আপনার জীবনের প্রতিটি ভুল, প্রতিটি সমস্যা, প্রতিটি কঠিন মুহূর্তের একটা সমাধান লুকিয়ে আছে কৃষ্ণের জীবনে।
আজ পৃথিবী যুদ্ধ, মহামারী, ক্ষতি, দুঃখ, ব্যথায় ভরা।
মানুষ মনে করছে—
“Life is cheating me…”
“জীবন আমাকে অন্যায় করছে…”
“সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে…”
কিন্তু থামুন।
একবার শুধু দেখুন— শ্রীকৃষ্ণের জীবন।
শুরু থেকেই কৃষ্ণ সব হারিয়েছেন।
✔ জন্মের সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে চলে যেতে হয়েছিল বাবা-মা দেবকী ও বসুদেবকে।
✔ যে মা তাঁকে বড় করলেন— যশোদা, যে বাবা রক্ষা করলেন— নন্দ, শেষমেশ তাঁদের থেকেও দূরে যেতে হল।
✔ গোপাল বন্ধুদের ছেড়ে যেতে হল।
✔ তাঁর প্রেম— রাধা— সারা জীবন তাঁর সঙ্গে থাকলেন না।
✔ গোকুল ছাড়লেন, মথুরা ছাড়লেন।
✔ জীবনের শেষ পর্যায়ে—
তিনি নিজে গড়ে তোলা সমুদ্রের রানী দ্বারকাও পানির নিচে ডুবে গেল।
এত ক্ষতি!
এত বিচ্ছেদ!
এত পরিত্যাগ!
এত কষ্ট!
তবুও… একটুও ভাঙেননি।
একটুও তিক্ত হননি।
একটুও অভিযোগ করেননি।
বরং—
🌼 তিনি হাসলেন।
🌼 তিনি উদযাপন করলেন।
🌼 তিনি জীবনকে আশীর্বাদ মনে করে বাঁচলেন।
এই কারণেই কৃষ্ণ—
দুঃখের প্রতীক নন,
বরং celebration-এর প্রতীক।
তাই আজকের পৃথিবীতে—
যখন যুদ্ধ চলছে, রোগ ছড়াচ্ছে, মানুষ মন ভাঙছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, ক্ষতি প্রতিদিন বাড়ছে—
আপনার জীবনের User Manual হোক শ্রীকৃষ্ণ।
কারণ কৃষ্ণ শিখিয়েছেন—
“যা হারিয়েছ, তা তোমাকে ভাঙতে নয়,
তোমাকে গড়তে এসেছে।”
🙏 কৃষ্ণকে অনুসরণ করুন।
🙏 কৃষ্ণকে বুঝুন।
🙏 কৃষ্ণকে নিজের জীবনের User Manual বানান।
Jai Sree Krishna