Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Madly Love

বিয়ের পরের সেই দিনগুলো ছিল যেন নিখাদ স্বপ্নের মতো ✨।
আমি আর আমার স্ত্রী রাখি দু’জনেই ঠিক করেছিলাম—সকালে একটু হাঁটতে বেরোবো। কারণ, Health is wealth.

একদিন সকালবেলা কলকাতার শান্ত গলিতে আমরা হাত ধরাধরি করে হাঁটছিলাম। রোমান্স ❤️তখন উথলে উঠছে হৃদয়ের প্রতিটি কোণে।সকালের আলো,শীতল হাওয়া, নিস্তব্ধ শহর আর হাতের উষ্ণতা—
সব মিলিয়ে মনে হচ্ছিল, এ জীবনের সবচেয়ে সুন্দর কবিতা আমরা দু’জনে মিলে লিখছি।


হঠাৎ কোথা থেকে এক কুকুর ছুটে আসছে আমাদের দিকে! আর তার পেছনে ছ’সাতজন লোক লাঠি নিয়ে তাড়া করছে। চিৎকার করছে—
“সাবধান! পাগলা কুকুর আসছে! সরে দাঁড়ান!”

মুহূর্তের মধ্যে আমি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে,এক সেকেন্ডও নষ্ট না করে চোখের পলকে আমি রাখিকে কাঁধে তুলে নিলাম!আমার মাথায় একটাই thought “যা হওয়ার আমার হোক, কুকুর যদি কামড়ায় আমাকে কামড়াবে কিন্তু আমি রাখিকে কুকুরের নাগালের বাইরে রাখব। কুকুর ছুতে পর্যন্ত পারবে না। ভালোবাসার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করবো, কিন্তু বউয়ের গায়ে একটি আঁচড়ও লাগতে দেব না।একেই বলে বউয়ের প্রতি প্রকৃত ভালোবাসা।


যেমন ভাবা তেমন কাজ।কুকুরটি আমাদের কাছে এসে একেবারে হতভম্ব হয়ে গেল আর অদ্ভুত ভয় পেয়ে গেল কারণ সে জীবনে যুগ্ম মানুষ,অর্ধনারীশ্বর কখনো দেখেনি—অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ—দুই পায়ে দাঁড়িয়ে।এই অদ্ভুত দৃশ্য দেখে কুকুরটা ভয় পেয়ে মনে মনে বলল “Too strange!অদ্ভুত”.বলতে বলতে পাশ কাটিয়ে ছুটে পালিয়ে গেল। পেছনের লোকগুলোও লাঠি নিয়ে কুকুরটিকে মারার চেষ্টা করতে করতে চলে গেল।


কিছুক্ষণ পর, যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, আমি আলতো করে রাখিকে নিচে নামিয়ে দিলাম। মনে হিরো হিরো ভাব,যেন বিরাট কিছু করে ফেলেছি। ভাবলাম এবার একটা বাহবা তো নিশ্চয় জুটবে।

… কিন্তু না! সে অবাক দৃষ্টিতে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।মুখ গোমড়া করে আছে। আমি আস্তে জিজ্ঞেস করলাম, “কী হল?”

রাখি রেগে বলে উঠল “লোকে কুকুর তাড়ানোর জন্য পাথর তোলে, পাথর ছুড়ে মারে, আর তুমি এত ছোটোলোক,কঠোর যে পাথর না পেয়ে শেষে আমাকে তুলে ছিলে কুকুরকে মারার জন্য! স্বার্থপর কোথাকার!”

সে বুঝতে পারল না যে সে কি দোষ করেছিল। সে তো ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। প্রতিদানে কি পেল?

আমি একেবারে হতবাক,stunned হয়ে গেলাম। 💔 আমি তো ভালোবাসার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলাম। প্রতিদানে কি শুনতে হল!

ঢোঁক গিলে বললাম, “না না, রাখি, তুমি ভুল বুঝছ। আমি তোমাকে কুকুরের আক্রমণ থেকে বাঁচানোর জন্যই কাঁধে তুলে নিয়েছিলাম, মারার জন্য নয়,”

কিন্তু রাখি মাথা নেড়ে বলল—“Liar!মিথ্যাবাদী কোথাকার!”


💡 Moral of the Story:
বউকে খুশি করতে জীবনটাও দিয়ে দিলেও, বিনিময়ে মুখ ঝামটা ছাড়া আর কিছু প্রত্যাশা কোরো না বন্ধু! 😅

🔖 Disclaimer:
এই গল্পের সমস্ত চরিত্র, ঘটনা ও পরিস্থিতি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনও মিল থাকলে তা নিতান্তই কাকতালীয় বলে গণ্য হবে।