বন্ধুরা… আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি—
ভাবুন তো… যদি প্রতিদিন—হ্যাঁ, প্রতিদিনই—
আপনাকে একই রকম মিষ্টি type খাবার খেতে দেওয়া হয়,
তখন কী হবে?
শুরুতে আনন্দ। তৃপ্তি। সুখ।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে—
সেই মিষ্টিই একসময় বিষ হয়ে উঠবে।
শরীর খারাপ হবে,
সুগার বেড়ে যাবে…
আর তখন আমরা অবাক হয়ে বলবো—
“কি আশ্চর্য!”
কিন্তু বন্ধুরা… জীবনও ঠিক তেমনই।
জীবন যদি শুধু আনন্দ দিত,
শুধু সুখ দিত,
শুধু মধুর মুহূর্তে ভরপুর হতো—
তবে আমরা শিখতাম কীভাবে?
কারণ—
জীবন কখনো টক,
কখনো ঝাল,
কখনো তেতো,
আর মাঝে মাঝে একটু মিষ্টি।
And that’s the beauty.
এই চার স্বাদের মিশ্রণই জীবনের আসল স্বাদ।
আমাদের পথে আসবে—
▪ বাধা,
▪ পরীক্ষা,
▪ ব্যর্থতা,
▪ অশ্রু,
▪ হাসি,
▪ নতুন মানুষ,
▪ নতুন গল্প।
কেউ আমাদের পথ দেখাবে,
কেউ সতর্ক করবে,
কেউ পাশে থাকবে,
কেউ আবার কাঁদবে ,ভেঙে দেবে।
কিন্তু মনে রাখবেন—
এই mix টাই আমাদের তৈরি করে।
এই টক–ঝাল–মিষ্টির journey-টাই
আমাদের বড় করে।
যন্ত্রণা যেমন শেখায় ধৈর্য,
হাসি শেখায় কৃতজ্ঞতা,
হারা শেখায় জিততে।
জীবন আসলে এই স্বাদের সমন্বয়।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন—
‘মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ।’
অর্থ খুব সহজ—
তুমি, আমি, আমরা সবাই
সর্বশক্তিমানের চিরন্তন অংশ।
We are not ordinary beings.
We are extensions of the Divine.
ভাবুন তো—
যেমন সমুদ্র আর বৃষ্টির ফোঁটা —
দুজনেই H2O.দুজনেই একই জিনিস।
সমুদ্র ভাবে— “আমি বিশাল।”
ফোঁটা ভাবে— “আমি ক্ষুদ্র।”
কিন্তু উৎস একটাই।origin?
Same.
ঠিক আমাদের মতোই।
আমরা আলাদা শরীর, আলাদা পথ, আলাদা গল্প—
তবু আমরা সবাই একই মহান শক্তির প্রকাশ।
এক উৎস, হাজার রূপ।
বন্ধুরা…
Life is not all about sweet & good things.
মিষ্টি হলে জীবন আর শিক্ষা দিত না—
জীবন তখন শুধু ভোগ হতো, বিকাশ নয়।
জীবন স্বাদের সংমিশ্রণ।
টক, তেতো, ঝাল, মিষ্টি—
সবই আছে, এবং সবকিছুই দরকার।
কারণ শুধু সহজ পথ মানুষকে তৈরি করে না,
কঠিন পথই মানুষকে নির্মাণ করে।
ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন বৈচিত্র্যে।
তিনি তৈরি করেছেন আলো, তেমনি অন্ধকারও।
জ্ঞান দিয়েছেন, আবার মায়াও দিয়েছেন।
কেউ বুদ্ধিমান, কেউ মূর্খ;
কেউ শান্ত, কেউ রাগী;
কেউ সৎ, কেউ অসৎ—
কারণ without duality, realization is impossible.
ভাল না থাকলে খারাপের মাপ জানা যায় না।
হাসি না এলে কান্নার গভীরতা বোঝা যায় না।
শুধু মিষ্টি পেলে স্বাদের অর্থ থাকত না।
এবং একদিন যখন আমরা উপলব্ধি করি—
আমি আলাদা নই, তুমি আলাদা নও,
আমরা কেউই স্বাধীন সত্তা নই,
বরং আমরা সবাই একই চেতনার বহুরূপ,
একই মহাশক্তির অসংখ্য প্রতিফলন—
সেদিন জীবন আমাদের কাছে রহস্য নয়,
জীবন সত্য হয়ে দাঁড়ায়।
বাঁচা তখন কেবল অস্তিত্ব নয়,
বাঁচা তখন জাগরণ।
কারণ উপলব্ধির পর জীবন আর আগের মত থাকে না।
সত্য যখন মনে জন্ম নেয়,
জীবন তখন বদলে যায়—ভিতর থেকে।