Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Lessons from Israel-1


ভাবুন তো…

আপনাকে যদি বলা হয়—
একটি দেশ, যার প্রায় ৬০% জমি মরুভূমি…
যেখানে প্রাকৃতিক মিষ্টি জলের ভয়াবহ সংকট…
তেল নেই। বিশাল খনিজ সম্পদ নেই।
চারদিকে ভূরাজনৈতিক চাপ, সংঘাত, নিরাপত্তা হুমকি…

সাধারণ যুক্তিতে বললে—
এই দেশটির পিছিয়ে থাকার কথা ছিল।

এই দেশটির সাহায্য চাওয়ার কথা ছিল।
অন্যদের ওপর নির্ভর করার কথা ছিল।

কিন্তু বাস্তবতা?

বাস্তবতা ঠিক উল্টো।

আজ সেই দেশ ফল, সবজি, ফুল রপ্তানি করছে বিশ্বের বহু দেশে।
আজ সেই দেশ প্রযুক্তি, কৃষি, সাইবার সিকিউরিটি, মেডিকেল সায়েন্সে বিশ্বনেতাদের সঙ্গে একই টেবিলে বসে।
আজ সেই দেশকে বলা হয়—innovation powerhouse।

এই গল্প কোনো অলৌকিকতার গল্প নয়।
এটি কোনো ভাগ্যের গল্প নয়।
এটি প্রযুক্তির গল্প।
এটি বিজ্ঞানের গল্প।
এটি এক অবিচল মানসিকতার গল্প।

আজ আমি আপনাদের একটি ছোট দেশের গল্প বলতে চাই।
একটি দেশ… যার আয়তন ছোট।
প্রাকৃতিক সম্পদ সীমিত।
চারদিকে ভূরাজনৈতিক চাপ।
কিন্তু তবুও—সে দেশ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

দেশটির নাম—ইসরায়েল।

মরুভূমির মাটি।
পানীয় জল নেই, তেল নেই, বিশাল খনিজ সম্পদ নেই।
চারদিকে সংঘাত, নিরাপত্তা সংকট।

সাধারণ যুক্তিতে বললে—এই দেশটির পিছিয়ে থাকার কথা ছিল।

কিন্তু আজ ইসরায়েল পৃথিবীর অন্যতম শক্তিশালী, প্রভাবশালী এবং বিস্ময়করভাবে সফল একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।

বিশ্বমানের গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ইসরায়েলের প্রভাব সত্যিই অসাধারণ।

চলুন একটি সহজ উদাহরণ দেখি—


নোবেল পুরস্কার।

এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মান।

সারা পৃথিবীতে ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা মাত্র প্রায় ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন)
কিন্তু আশ্চর্যের বিষয় হলো—
নোবেল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০ শতাংশের কাছাকাছি মানুষ ইহুদি বংশোদ্ভূত

১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের নাগরিকরা প্রায় ১৪টি নোবেল পুরস্কার জয় করেছেন—একটি ছোট দেশের জন্য যা সত্যিই বিস্ময়কর।

অন্যদিকে ভারত—
যে দেশকে এক সময় “জগতগুরু” হিসেবে সম্মান করা হতো।

কিন্তু ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে
ভারতের নাগরিকদের মধ্যে হাতে গোনা কয়েকজন—মোট প্রায় ৯ জন—নোবেল পুরস্কার পেয়েছেন।

তাই স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন উঠে আসে—

কেন এমন হলো?

কেন এত ছোট একটি জাতি
গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনে
পৃথিবীকে এত বড় অবদান দিতে পারল?

আর কেন এত বিশাল জনসংখ্যার দেশ
সেই তুলনায় অনেক পিছিয়ে রইল?

এই প্রশ্নের উত্তরটাই আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।


আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি—
তা হঠাৎ করে তৈরি হয়নি।
এটা আমাদের অতীতের কর্মের ফল।

আর মনে রাখবেন—
আমাদের আগামীকাল কেমন হবে, তা নির্ধারণ করছে আজ আমরা কী করছি।


তাই এই ওয়েব সিরিজে আমরা ফিরে যাব ইতিহাসের পথে।
১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে
ইসরায়েল কী কী সিদ্ধান্ত নিয়েছিল,
কী ধরনের নীতি, গবেষণা এবং উদ্যোগ নিয়েছিল—
সেই প্রতিটি অধ্যায় আমরা একে একে খুলে দেখব।

কারণ আজকের এই শক্তিশালী, প্রযুক্তিনির্ভর ইসরায়েল
একদিনে তৈরি হয়নি।

এর পেছনে রয়েছে
দশকের পর দশক ধরে নেওয়া সাহসী সিদ্ধান্ত,
অবিরাম পরিশ্রম
এবং ভবিষ্যৎকে বদলে দেওয়ার দৃষ্টিভঙ্গি।

তাহলে চলুন—
শুরু করি সেই অসাধারণ যাত্রার গল্প।


📌 ১৯৪৮ সালের ১৫ মে, যখন ইসরায়েল স্বাধীন হলো—
তখন তাদের মাতৃভাষা হিব্রু প্রায় লুপ্তপ্রায় ছিল।
এক অর্থে বলা যায়, ভাষাটি প্রায় মৃত অবস্থায় পৌঁছে গিয়েছিল।

ঠিক যেমন আজ ভারতে সংস্কৃত ভাষার অবস্থা।

কিন্তু ইসরায়েলিরা হাল ছাড়েনি। ❌
তারা একটি সাহসী সিদ্ধান্ত নিল—

“আমরা আমাদের মাতৃভাষা হিব্রুকে আবার জীবিত করব,
আর সেই ভাষাতেই নতুন জাতি গড়ে তুলব।”
💥

🎯 তারপর তারা কী করল?

📘 স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে
হিব্রুকে শিক্ষার প্রধান ভাষা করে দিল।

🏛️ সরকারি কাগজপত্র, সংসদের আলোচনা,
সভা-সেমিনার, গবেষণা—সবকিছুতেই
হিব্রু ভাষার ব্যবহার শুরু হলো।

🧑‍🏫 নতুন করে শিক্ষক তৈরি করা হলো,
হাজার হাজার বই লেখা হলো,
নাটক, সিনেমা, সংবাদপত্র—
সবকিছুই তৈরি হতে লাগল মাতৃভাষায়।

আর এখান থেকেই শুরু হলো
একটি ভাষার পুনর্জন্ম…
আর একটি জাতির আত্মবিশ্বাসের পুনর্জাগরণ।
🚀


📚 স্বামী সর্বপ্রিয়ানন্দজী একবার বলছিলেন তাঁর জীবনের একটা গভীর অভিজ্ঞতা…

🌍 তিনি গিয়েছিলেন এক নামকরা Mathematician, Oxford ইউনিভার্সিটির Professor Marcus du Sautoy-র বাড়ি।

সেখানেই আলাপ হল তাঁর স্ত্রী’র সঙ্গে — একজন ইজরায়েলি Anthropologist।

তিনি হঠাৎ বললেন —
🗣️ “Do you know, when Israel was founded in 1948 — our population was even less than Kolkata!””But we decided one thing — our national language will be Hebrew.

🗣️ “আপনি জানেন? যখন ইজরায়েল তৈরি হল ১৯৪৮ সালে — আমাদের জনসংখ্যা ছিল কলকাতার থেকেও কম! কিন্তু আমরা ঠিক করলাম — আমাদের জাতীয় ভাষা হবে হিব্রু।


😮 হিব্রু?

হিব্রু ভাষা একটি প্রাচীন ভাষা যা ৩০০০ বছরেরও বেশি পুরনো। হিব্রু ভাষা বাইবেল  ভাষা হিসেবে পরিচিত!
হিব্রু ভাষা মৃতপ্রায় হয়ে গিয়েছিল
যেটা বহু বছর কেউ ব্যবহারই করেনি!

কিন্তু বন্ধুরা, জানেন ওরা(ইজরায়েল) কী করল?

🔥 তারা সেই মৃত ভাষাকে জীবন্ত করল।
Kindergarten থেকে PhD — সব শিক্ষা, সব বিজ্ঞান, সব গবেষণা শুরু হল হিব্রুতে!
Higher Mathematics-এর হিব্রু টার্ম ছিল না — তারা রাতারাতি নতুন টার্ম বানিয়ে নিল!

👊 এবং আজ?
Israel is one of the most advanced nations — Nobel Laureates, world-class scientists, inventors

ইজরায়েলের নাম বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, ম্যাথমেটিশিয়ান, নোবেল বিজেতাদের তালিকায়!

— যারা ইংরেজিতে না, নিজেদের মাতৃভাষায় কাজ করছে।
তাহলে তারা কি পিছিয়ে গেছে?

❌ Nope.
They’ve risen above the world — কারণ তারা নিজের শিকড়কে সম্মান দিয়েছে।


কিন্তু আমরা?

আমরা নিজের ভাষা বলতেই লজ্জা পাই।
নিজের ভাষায় কথা বললে — “ও বাঙালি টাইপ”, “গ্রাম্য”, “আনস্মার্ট” ট্যাগ জুড়ে যায়।

কেন?

আমি বলছি না — just like Israel সবাইকে সংস্কৃত শিখতে হবে।
আমি বলছি — যে জিনিসটাকে ত্যাগ করছি, আগে অন্তত সেটা একটু জেনো!
তোমার culture, তোমার ভাষা, তোমার logic – আগে জানো… তারপর না হয় decide করো!


📖 আমি যখন Plus Two-তে পড়তাম, একটা subject ছিল – Logic.
আমরা নিয়েছিলাম বেশি মার্কসের আশায়।
আর পড়লাম?
Greek Logic! Aristotelian Logic!
🤔 সত্যি বলতে subject টা fascinating ছিল।

কিন্তু অনেক পরে আমি জানতে পারলাম —
আমাদেরও তো একটা লজিকাল ট্র্যাডিশন আছে – ন্যায়।

🎓 Not just any system,
The most sophisticated system of logic in the world before symbolic logic was developed!

🌾 Bengal School of Logic — নব্যন্যায়!
স্বামী বিবেকানন্দ বলেছিলেন — একসময় Tibet থেকে লামারা আসতেন নদিয়ায়, এই লজিক শিখতে!

🤯 কিন্তু আমি, একজন ভারতীয় ছাত্র, স্বাধীন দেশের নাগরিক —
প্লাস টু-তে একবারও জানলাম না — আমার দেশেও এমন জ্ঞান আছে!


🎤 তাহলে আজ প্রশ্ন উঠবেই —

❓ আমরা নিজের ভাষা, নিজের দর্শন, নিজের বিজ্ঞান জানবো না — তাহলে আত্মসম্মান আসবে কোথা থেকে?

📢 মাতৃভাষা শুধু ভাষা নয় —
ওটা তোমার চিন্তার ভাষা।
তোমার ভাবনার ধরন।
তোমার আত্মার প্রতিধ্বনি।

যদি তুমি নিজের ভাষার উপরে ভরসা না করো —
🌱 তাহলে তুমি নিজের উপরও কখনোই ভরসা করতে পারবে না।


👣 যদি তুমি নিজের শিকড় না চেনো,
তাহলে কত বড় গাছ হয়েছো সেটা কোনও কাজের নয়।যে নিজের শিকড় চেনে না, সে যেখানেই দাঁড়াক — ভিতরে ভিতরে সে ফাঁপা, শূন্য! He can’t achieve the excellence & can’t be an elite person.

🌺 তাই আজ থেকেই শুরু হোক এক নতুন যাত্রা —
মাতৃভাষাকে সম্মান করা,
নিজের সংস্কৃতিকে জানা,
আর নিজের পরিচয়কে গর্বের সঙ্গে বয়ে বেড়ানো।

📢 Because…

👉 “Language is not just communication – It is Identity. It is Power. It is Self-Respect.”



🔔 বন্ধুরা, যদি এই ভিডিওটা মনে ছুঁয়ে যায় — তাহলে Like দাও, Comment করো, Share করো।
🌱 নিজের ভাষাকে ছোট মনে করা বন্ধ হোক — আজ থেকেই!
জয় হিন্দ! জয় বাংলা!