Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Learn to Digest Before You Deliver

Life Lessons-4:How Snake eats frog?


আপনি কি কখনও দেখেছেন—
একটা সাপ কীভাবে একটা ব্যাঙ খায়?

শুনতে অদ্ভুত লাগছে, তাই না?

কিন্তু বিশ্বাস করুন—
এই একটা দৃশ্যের ভেতর লুকিয়ে আছে—

👉 শেখার, দক্ষতা অর্জনের
👉 আর কর্পোরেট জীবনে সফল হওয়ার
সবচেয়ে বড় গোপন রহস্য।


নমস্কার।

আজ আমি আপনাদের সামনে
কোনো theory নিয়ে আসিনি।
কোনো motivational quote নিয়েও না।

আজ আমি আপনাদের সঙ্গে
একটা জীবনের গল্প শেয়ার করতে এসেছি

একটা গল্প—
যেটা প্রকৃতি আমাদের
প্রতিদিন শেখায়…

কিন্তু আমরা দেখেও
দেখতে পাই না।

চলুন—
সেই গল্পে যাই।


🐍 মূল গল্প: সাপ আর ব্যাঙ

ভাবুন—

একটা সাপ।
আর তার সামনে একটা ব্যাঙ।

ব্যাঙটা আকারে বড়।
সাপটার মুখের তুলনায়—
ভীষণ বড়।

এখন প্রশ্ন—

সাপ যদি ভাবে,
👉 “এই মুহূর্তেই গিলে ফেলব”—

তাহলে কী হবে?

উত্তর একটাই—

❌ অসম্ভব।
❌ ব্যর্থতা।

কারণ মুখ ছোট,
খাবার বড়।

তাহলে সাপ কী করে জানেন?

👉 সাপ তাড়াহুড়ো করে না।

সে—

• সময় নেয়
• ধৈর্য ধরে
• ব্যাঙটার সঙ্গে Engage করে

ধীরে ধীরে।

প্রথমে—

ব্যাঙের প্রতিরোধ কমে।

তারপর—

নড়াচড়া থামে।

আর ঠিক তখনই—

সাপ সেই বড় খাবারটাকেও ধীরে ধীরে হজম করতে পারে।


🧠 WHY THIS STORY?

এখন প্রশ্ন—

আমি আপনাদের এই গল্পটা
কেন বলছি?

কারণ—

👉 যা বড়,
👉 যা কঠিন,
👉 যা জটিল—

সেগুলো এক লাফে
হজম করা যায় না।

কিন্তু হ্যাঁ—

👉 সেগুলো Execute করা যায়
👉 সেগুলোতে Expert হওয়া যায়

শর্ত একটাই—

ঠিক পদ্ধতিতে Engage করতে হবে।


🔍 জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন

এখন নিজের জীবনের দিকে তাকান।

আমরা কী চাই?

• কঠিন Subject একদিনে শিখতে
• Complex Skill এক সপ্তাহে Master করতে
• বড় Goal খুব তাড়াতাড়ি পেতে

কিন্তু আমাদের মস্তিষ্ক কী বলে?

👉 “এটা খুব বড়…”
👉 “এটা খুব Complex…”
👉 “এটা খুব কঠিন…”

👉 “আমি পারব না।”


❌ Common Mistake

আমরা তখন কী করি?

আমরা চাপ দিই।

একদিনে—

• পুরো বই
• পুরো course
• সব formula

ফলাফল?

• ভয়
• Confusion
• Frustration

আর সবচেয়ে বিপজ্জনক—

👉 শেখার সঙ্গে Engagement ভেঙে যায়।


🐍 সাপ আমাদের কী শেখায়? (Core Learning)

সাপ আমাদের চুপচাপ বলে—

👉 বড় বিষয়কে হজম করতে হলে, সময় নিয়ে তার সঙ্গে যুক্ত হতে শেখো।
👉 চাপ দিও না.Don’t be hurry—ধৈর্য রাখো

The Natural Learning Cycle

👉 First Engage.
👉 Then Digest.
👉 Then Master.

Engagement ছাড়া
কোনো বড় বিষয়
কখনোই হজম হয় না।

🏢 Corporate & Career Mapping

অফিসে প্রায়ই এমন পরিস্থিতি আসে—

নতুন
Role & Responsibility
New Technology
সম্পূর্ণ Complex Training Material
নতুন Skill Enhancement Requirement

এখন যদি বলা হয়—

👉 “এক সপ্তাহে শিখে নাও”
অথবা
👉 “এক মাসের মধ্যে Master করে ফেলো”

তখন কী হয়?

মানুষ ভয় পায়।
নিজের ওপর অকারণে চাপ নেয়।
সবকিছু একসাথে ধরার চেষ্টা করে।

👉 সব কিছু এখনই, এই মুহূর্তেই।

ফলাফল?

• Confusion বাড়ে
• Focus ভেঙে যায়
• Learning Overload তৈরি হয়

আর শেষ পর্যন্ত—

👉 মানুষ ভেঙে পড়ে।


❌ এখানেই মূল ভুলটা হয়

সমস্যা Capability-তে নয়।
সমস্যা Intelligence-এ নয়।

👉 সমস্যা ভুল Expectation আর
👉 ভুল Engagement Process-এ।


✅ এখন অন্যভাবে ভাবুন

কিন্তু যদি বলা হয়—

👉 “সময় নাও।”
👉 “ধাপে ধাপে শিখো।”
👉 “বিভিন্নভাবে Engage করো—Practice, Discussion, Observation।”
👉 “ভয় পেও না—Support আছে।”

যখন মানুষ এটা অনুভব করে—

• চাপ কমে
• ভয় কমে
• মন খুলে শেখে

আর তখন—

👉 একজন সাধারণ মানুষও
👉 অসম্ভব বলে মনে হওয়া কাজ
👉 অসাধারণভাবে করে ফেলে।


মানুষ কাজকে ভয় পায় না।
মানুষ ভয় পায়—একলা পড়ে যাওয়াকে।