কৃপণ–
একটা প্রশ্ন করি—
একটি পুরোনো কবিতা কি সত্যিই একজন মানুষকে পুরোপুরি বদলে দিতে পারে?
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন,
আমার উত্তর—
হ্যাঁ, পারে।
বিশ্বাস হচ্ছে না?
তাহলে আজ আমি আপনাকে শোনাবো একটা গল্প।
কোনও বানানো গল্প নয়…
এটা আমার নিজের জীবনের গল্প।
একটা কবিতা,
একটা মুহূর্ত,
একটা উপলব্ধি…
আমার জীবনটাই উল্টে পাল্টে দিয়েছে।
দশ বছর আগের আমি—
একেবারে অন্য মানুষ।
স্বার্থপর।
আত্মকেন্দ্রিক-self centered
সর্বক্ষণ একই হিসেব—
“আমার কী লাভ?”
যেখানে আমার লাভ নেই,
ওখানে আমি নেই।
As a result?
My progress was limited.
My bank balance was limited.
My happiness was limited.
My life… was limited.
আর ভিতরের মানুষটা… প্রতি দিন ছোট হয়ে যাচ্ছিল।
আমি দৌড়াচ্ছিলাম,
কিন্তু এগোচ্ছিলাম না।
⚡ তারপর এল সেই ‘Spark Moment’
আমি একটু–আধটু কবিতা লিখতাম।
কবিতা আমার খুব ভালো লাগত।
হাসতে হাসতে আমি কবিতার parody বানাতাম।
বন্ধুরা আমাকে ডাকত—
“ঢোলকবি”।
হ্যাঁ… এই ছিল আমার ছদ্মনাম ।
একদিন মনটা খুব খারাপ ছিল।
ঠিক তখনই—
খুঁজতে খুঁজতে, ভেসে এল রবীন্দ্রনাথের একটি কবিতা,আবৃত্তি।
গীতাঞ্জলি থেকে।
The poem was—কৃপণ
ভাবিনি,
এই কবিতা আমার জীবন ভেঙে টুকরো করে আবার নতুন করে গড়ে দেবে।
🪞 এই কবিতাটা আমাকে আয়নায় দেখিয়ে দিল
কবিতার গল্পটা সহজ—
এক ভিখারী দাঁড়িয়ে আছে।
রাজা আসবে, কিছু দেবে—
এই আশায়।
কিন্তু রাজাই উল্টো ভিখারীর কাছে —
“আমায় কিছু দাও গো’ বলে বাড়িয়ে দিলে হাত।
ভিখারী অবাক।
শেষে অনিচ্ছায়
একটি ছোটো কণা দিল।
দিনের শেষে—
তার ভিক্ষার বাটিতে
সে খুঁজে পেল সোনার ছোট্ট দানা।
ঠিক সেই এক দানা মতো।
আর তখন তার চোখে জল।
কারণ সে বুঝল—
সে যদি আরও দিত,
সে আরও পেত।
রাজা থেকে নয়…
জীবন থেকেই।
🌩 উপলব্ধি-Self Actualization
সেই লাইনটা আমার বুকে তীরের মতো বিঁধেছিল।
আমি বুঝলাম—
ভিখারীটা আমি।
আমি সবকিছু আঁকড়ে ধরে আছি—
জ্ঞান, সময়, সহানুভূতি, সাহায্য—
এই ভেবে যে দিলে কমে যাবে।
কিন্তু সত্য ঠিক উল্টো—
দিতে শিখলে জীবন তোমাকে আরও বড় করে দেয়।
সেদিন কবিতাটি কানে যায়নি—
হৃদয়ে গেঁথে গিয়েছিল।
🌱 পরিবর্তনটা সেদিনই শুরু হলো
আমি নিজের সাথে প্রতিজ্ঞা করলাম—
আজ থেকে আমি একজন GIVER হবো।
আমি দেব—
জ্ঞান,
সাহায্য,
Postive Vives
আর আশ্চর্যভাবে—
আমার চারপাশ বদলাতে লাগল।
🔹 সম্পর্ক ভালো হতে লাগল
🔹 সুযোগ বাড়তে লাগল
🔹 আর্থিক উন্নতি শুরু হল
🔹 অন্তরে শান্তি এল
আমি ভিতর থেকে… বড় হতে লাগলাম।
🌟
আজ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে—
একটি পুরোনো কবিতা কি মানুষকে বদলে দিতে পারে?
আমি বলব না—হ্যাঁ।
আমি বলব—
আমাকে বদলে দিয়েছে।
যদি আমার মতো আত্মকেন্দ্রিক-self centered,Selfish একজন মানুষকে
একটি কবিতা পুনর্জন্ম দিতে পারে—
তবে যে কাউকে পারে।
কারণ এই পৃথিবীতে
সবচেয়ে বড় শক্তি
ক্ষমতা নয়, জ্ঞান নয়, প্রতিভা নয়—
👉 দান করার শক্তি।
Thank you.