আমরা কি আবার পশুর মতো আচরণ করছি?
জলই জীবন,আমাদের প্রাণ।জল ছাড়া পৃথিবীর কোনো প্রাণী এক মুহুর্ত বাঁচতে পারে না।জলের কোনো বিকল্প নেই।
তবু একটি অদ্ভুত জিনিস কি কখনও আপনারা লক্ষ্য করেছেন?
মানুষ ছাড়া আর কোনো প্রাণী জল জমিয়ে রাখার পাত্র তৈরি করে না।
না হাঁড়ি, না কলস, না বোতল।
তাহলে প্রশ্নটা উঠে আসে—
👉 বাকি প্রাণীরা কেন জল জমিয়ে রাখে না?
👉 তারা কী জানে না যে জল দরকার?
এখন অনেকের মনেই মনে হতে পারে—
“আরে, এসব কেমন বাচ্চাদের মতো প্রশ্ন?”
ঠিক 3 Idiots-এর প্রফেসরের স্টাইলে বললে—
“Arey… Kehna Kya Chahte Ho Scene

আমি আসলে যেটা বলতে চাই, সেটা খুব স্পষ্ট—
👉 Knowing আর Doing-এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে।
এই পৃথিবীর প্রতিটি প্রাণী, মানুষ হোক বা পশু—
সবাই জানে,
জলই জীবন।
কিন্তু পার্থক্যটা এখানেই।
👉 শুধু মানুষই জল জমিয়ে রাখার পাত্র বানিয়েছে।
কারণ মানুষ শুধু জানে না,
মানুষ ভবিষ্যতের ঘাটতির কথা ভেবে কাজও করে।

পাত্র বানানো মানে শুধু জল রাখা নয়—
পাত্র বানানো মানে আগামী দিনের জন্য প্রস্তুতি।Think for the future based on your imagination.
কিন্তু অদ্ভুত জিনিসটা হলো—
আজকের দিনে,
অনেক ক্ষেত্রেই আমরা আবার জানোয়ারদের মতো আচরণ করছি।

আমরা জানি—আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়—
আমরা সবাই জানি, বুঝিও।
কিন্তু তবুও…
- আমরা প্ল্যান করি, কিন্তু কাজ করি না
- আমরা ভিডিও দেখি, কিন্তু অ্যাকশন নেই না
- আমরা জানি, কিন্তু বদলাই না
এইখানেই মানুষ আর পশুর সীমারেখা মুছে যায়।
কারণ—পশুরা কল্পনা করতে পারে না,
তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে না।তাই তারা দোষী নয়।
কিন্তু মানুষ কল্পনা করতে পারে,
নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে।
তবুও কেউ যদি নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ না করে—
তাহলে এটা আসলে নির্বুদ্ধিতা।
👉 মানুষ হওয়ার মানে শুধু জানা নয়।
👉 মানুষ হওয়ার মানে আজ একটু কষ্ট নিয়ে আগামীর জন্য পাত্র বানানো।
নইলে আমরা শুধু উন্নত বুদ্ধির প্রাণীই থেকে যাব—
দায়িত্বশীল মানুষ হয়ে উঠব না।
So…
প্রশ্নটা আর জল নিয়ে নেই।
প্রশ্নটা হলো—
তুমি কি শুধু জানছ,
নাকি আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য পাত্র বানাচ্ছ?
ভগবান আমাদের এমন কিছু বিশেষ গুণ দিয়েছেন,
যেগুলো এই পৃথিবীর আর কোনো প্রাণীর নেই।

👉 ভাবার ক্ষমতা
👉 ভবিষ্যৎ কল্পনা করার শক্তি
👉 Knowing থেকে Doing-এ রূপান্তর করার ক্ষমতা,বুদ্ধি
👉 আরও অনেক কিছু…
যেগুলো আপনি আমার থেকেও ভালো জানেন।

এই গুণগুলোর কারণেই
মানুষ শুধু বাঁচে না—
মানুষ ভবিষ্যৎ তৈরি করে।
এই গুণগুলোর কারণেই মানুষ
এই universe-এর সবচেয়ে superior being হয়ে উঠেছে।
কিন্তু দুঃখের বিষয় হলো—
আজকাল আমরা এই বিশেষ গুণগুলোকে আরও উন্নত করার বদলে,
আস্তে আস্তে
নিজেদেরই টেনে নামাচ্ছি
animal instincts-এর দিকে।
আমরা—
আজকে বাঁচছি,
আগামীর কথা জানি—
তবু প্রস্তুতি নিচ্ছি না।
জানি কী করা দরকার,
তবু করি না।
ভবিষ্যৎ বোঝার ক্ষমতা আছে,
তবু সেটা ব্যবহার করি না।
এইখানেই প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে—
👉 আমাদের আসল লক্ষ্য কী হওয়া উচিত?
Animal instincts-এর দিকে নামা নয়।
বরং—
👉 Human qualities-কে আরও শাণিত করা
👉 এবং নিজেদের রক্ষা করা
animal instincts-এর দিকে ধীরে ধীরে নেমে যাওয়া থেকে।
যে গুণগুলো আমাদের আলাদা করে—
যে গুণগুলো আমাদের অন্য সব প্রাণীর থেকে বহু দূরে এগিয়ে দেয়—
👉 সেই unique human qualities-কেই আরও উন্নত করা
আর
👉 নিজের ভেতরের পশুসুলভ অলসতা, ভয়, অনীহা, তাৎক্ষণিক সুখের লোভকে দমন করা।
আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি—
AI Age-এ।
যেখানে মেশিন ধীরে ধীরে
ভাবতে শিখছে,
বিশ্লেষণ করছে, সিদ্ধান্ত নিচ্ছে—
আর মানুষ ধীরে ধীরে
না-ভাবার অভ্যাস করছে।
এই সময়ে
মানুষ হয়ে থাকার যাত্রাটাই
সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ থেকেই
এই বই লেখার উদ্যোগ।
একজন মহান দার্শনিক Aristotle একবার বলেছিলেন—
“You can’t teach anything new to an adult.
You can only help them discover
what they already know.”
এই বই ঠিক সেটাই করতে চায়।
👉 মানুষকে কিছু শেখানোর জন্য নয়,
👉 মানুষকে নিজের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
👉 মনে করিয়ে দেওয়ার জন্য—
তুমি কে ছিলে,
তুমি কী হতে পারো,
আর তুমি কী হয়ে যাচ্ছ।
এই বইয়ের নাম তাই—
The Journey of Being Human

এটা কোনো মোটিভেশনাল বই নয়।
এটা কোনো উপদেশের বই,Management manual o নয়।
এটা একটি Self-Realization / Self-Reflection Book—
যে বই পড়ে আপনি
বারবার থামবেন,
ভাববেন,
নিজেকে প্রশ্ন করবেন—
👉 আমি কি আমার মানবিক গুণগুলোকে বাড়াচ্ছি?
👉 নাকি শুধু সহজ রাস্তা বেছে নিয়ে, ধীরে ধীরে পশুসুলভ প্রবৃত্তির কাছে হার মানছি?
এই বই কোনো উত্তর চাপিয়ে দেয় না।
এই বই প্রশ্ন জাগায়।
কারণ—
সঠিক প্রশ্নই
মানুষকে
আবার মানুষ হয়ে উঠতে সাহায্য করে।
এই বই ঠিক সেটাই বোঝাতে চায়।
Good Bye… আবার দেখা হবে Next Episode-এ।