Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Innovation Begins with a Problem

আজ আমি আপনাদের সামনে শুধু একটি দেশের গল্প বলবো না—
আমি বলবো একটি মানসিকতার গল্প

একটি দেশ…
আয়তনে ছোট।
প্রাকৃতিক সম্পদ প্রায় নেই।
চারদিকে সংঘাত, নিরাপত্তা হুমকি।

তবুও—
বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, চিকিৎসা, সাইবার সিকিউরিটি, ডিফেন্স—প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা বিশ্বমঞ্চে প্রভাব ফেলেছে।

দেশটির নাম—Israel

আজ ইসরায়েলকে বলা হয় “Startup Nation”
কারণ কী?

কারণ তারা একটি জিনিস বুঝেছে—
👉 সম্পদ নয়, মানুষের মেধাই সবচেয়ে বড় সম্পদ।
👉 সীমাবদ্ধতা নয়, সমস্যা-সমাধানের মানসিকতাই ভবিষ্যৎ গড়ে।


চলুন কয়েকটি উদাহরণ দেখি।

আপনি আজ যখন রাস্তায় গাড়ি চালান,
Google Maps আপনাকে লাইভ ট্রাফিক দেখায়,
রিয়েল-টাইম আপডেট দেয়—
কোথায় জ্যাম, কোথায় দুর্ঘটনা, কোন রাস্তাটা দ্রুততম।

কিন্তু আপনি কি জানেন, এই কনসেপ্টের শুরুটা কোথায়?
কীভাবে?


শুরুটা ২০০৬ সালে, Israel

Ehud Shabtai নিজের দেশে গাড়ি চালানোর সময় একটা বড় সমস্যা অনুভব করলেন।

মানুষ প্রতিদিন রাস্তায় চলাচল করছে,
নতুন রাস্তা তৈরি হচ্ছে,
অনেক রাস্তা পরিবর্তন হচ্ছে—

কিন্তু ম্যাপ?
ম্যাপ পুরনো। আপডেট নেই।

তিনি বুঝলেন, সমস্যা ম্যাপের নয়—
সমস্যা হলো ডেটা আপডেট করার পদ্ধতি


FreeMap Israel – কমিউনিটি ম্যাপিংয়ের সূচনা

২০০৬ সালেই তিনি শুরু করেন একটি কমিউনিটি-ভিত্তিক প্রজেক্ট — FreeMap Israel

ধারণাটা ছিল সহজ কিন্তু Innovative,Challenging:

👉 সরকার বা বড় কোম্পানি নয়,
👉 সাধারণ মানুষই তাদের GPS ডিভাইস দিয়ে ডেটা শেয়ার করবে
👉 ব্যবহারকারীরাই ম্যাপ আপডেট করবে

অর্থাৎ, রাস্তার তথ্য তৈরি করবে রাস্তার ব্যবহারকারীরাই।


টিম গঠন

পরবর্তীতে তাঁর সঙ্গে যুক্ত হন—

  • Uri Levine
  • Amir Shinar

তারা একসাথে এই প্রজেক্টকে শুধু একটি ওপেন ম্যাপিং প্ল্যাটফর্ম থেকে
একটি complete,smart , সোশ্যাল নেভিগেশন সিস্টেমে রূপ দিতে শুরু করেন।


💡 Waze-এর ইনোভেশন – কীভাবে বদলে দিল পৃথিবী?

২০০৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় Waze নামে।

Waze শুধু ম্যাপ ছিল না —
এটি ছিল একটি Live , Crowd sourced Navigation Platform.

Waze-এর সবচেয়ে বড় শক্তি ছিল — ব্যবহারকারীরাই ছিল এর ডাটা সোর্স।
যে চালক রাস্তায় আছে, সেই-ই আপডেট দিচ্ছে:

  • কোথায় ট্রাফিক জ্যাম
  • কোথায় অ্যাক্সিডেন্ট
  • কোথায় পুলিশ চেকপোস্ট
  • কোথায় রাস্তা বন্ধ

এর বিশেষত্ব ছিল:

  • রিয়েল-টাইম ট্রাফিক আপডেট
  • ব্যবহারকারীদের মাধ্যমে দুর্ঘটনা রিপোর্ট
  • স্পিড ক্যামেরা সতর্কতা
  • বিকল্প রুট সাজেশন

এটা ছিল এক নতুন যুগের সূচনা—
যেখানে প্রযুক্তি আর কমিউনিটি একসাথে কাজ করছিল।


২️-Live Traffic Intelligence

অ্যাপ শুধু ম্যাপ দেখাত না —
এটি গাড়ির গতি বিশ্লেষণ করে বুঝে ফেলত কোথায় জ্যাম তৈরি হচ্ছে।

যদি সামনে রাস্তা ধীরগতির হয় —
Waze স্বয়ংক্রিয়ভাবে বিকল্প রুট প্রস্তাব করত।


৩️-Gamification

Waze মানুষকে শুধু ব্যবহারকারী বানায়নি — বানিয়েছিল অংশগ্রহণকারী।
পয়েন্ট, লেভেল, র‍্যাঙ্ক — মানুষ উৎসাহ নিয়ে রোড আপডেট দিত।

একটি স্টার্টআপ, কিন্তু একটি মুভমেন্ট হয়ে উঠেছিল।


💰 Google কীভাবে এলো?

২০১০–২০১২ সালের মধ্যে Waze দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী।

এই সময় Google বুঝতে পারে —
Navigation শুধু ম্যাপ নয়, এটি ডাটা ইকোনমি।

https://cdn.dribbble.com/userupload/42104084/file/original-22e6aec99ae0b0845d1294f85100b508.gif

২০১৩ সালে Google প্রায় 1.1 বিলিয়ন ডলারে Waze অধিগ্রহণ (acquire) করে


🗺️ তারপর কী হলো Google Maps-এর?

Google Maps Waze থেকে শিখলো তিনটি বড় জিনিস:

✔️ Real-time traffic analytics
✔️ User-reported incidents
✔️ Dynamic rerouting

তারপর Google Maps-এ যুক্ত হলো:

  • লাইভ ট্রাফিক কালার কোডিং
  • Accident alerts
  • Alternative route suggestion
  • ETA prediction উন্নত অ্যালগরিদম

আজ আপনি যখন Google Map খুলে দেখেন লাল রঙের ট্রাফিক লাইন —
তার পেছনে Waze-এর সেই বিপ্লব কাজ করছে।


Key Takeaways:

Innovation মানে সবসময় নতুন কিছু আবিষ্কার করা নয় —
মানুষকে যুক্ত করে একটি সিস্টেম বদলে দেওয়াই আসল ইনোভেশন।

Waze নতুন রাস্তা বানায়নি।
নতুন স্যাটেলাইটও তৈরি করেনি।
তারা শুধু একটা প্রশ্ন করেছে —

“মানুষ প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হচ্ছে, সেটাকে আমরা কি একসাথে সমাধান করতে পারি?”


যখন আপনি আজ রাস্তায় গাড়ি চালাচ্ছেন
এবং Google Maps-এ Live Traffic দেখছেন —

মনে রাখবেন…

এটা শুরু হয়েছিল একজন মানুষের বাস্তব জীবনের বিরক্তি থেকে।
একজন ড্রাইভার, যিনি ট্রাফিকে আটকে গিয়ে ভাবলেন —
“এটার একটা ভালো সমাধান হওয়া উচিত।”


🚀 আসল শিক্ষা কী?

  • সমস্যা খুঁজতে দূরে যেতে হয় না
  • বড় সুযোগ লুকিয়ে থাকে দৈনন্দিন জীবনের ছোট সমস্যায়
  • যখন আপনি Human Problem সমাধান করেন
    তখনই আপনি Society Problem সমাধান করতে শুরু করেন

Innovation শুরু হয়:

  • চোখ খোলা রাখলে
  • মন খোলা রাখলে
  • এবং প্রশ্ন করতে সাহস থাকলে

কখনও কখনও পৃথিবী বদলায় গ্যারেজ থেকে…
কারণ কেউ একজন থেমে গিয়ে বলে —

“এই সমস্যাটা আমি সমাধান করব।”

So always keep your eyes open.
Keep your mind open.
Opportunity অনেক সময় সমস্যার ছদ্মবেশে আসে.