Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Engagement Psychology

Maslow’s Hierarchy of Needs-Employee Engagement Psychology


একটা প্রশ্ন দিয়ে শুরু করি।

আপনার টিমে কি এমন কেউ আছে—

  • যে আগে খুব energetic ছিল
  • আগে নিজে থেকে ideas দিত
  • আগে extra effort নিত
  • কাজটাকে নিজের বলে ভাবত

কিন্তু এখন—
👉 শুধু কাজ করে
👉 কথা কম বলে

👉 মুখে কোনো অভিযোগ নেই
👉 আর আগের মতো care করে না?

👉 আসল সমস্যাটা কী?
👉 তার সাথে ঠিক কী হয়েছে?


❗ Real Problem

সহজ উত্তরটা শুনুন—

👉 সে অলস হয়ে যায়নি।
👉 সে অযোগ্য হয়ে যায়নি।
👉 সে কাজ ভুলে যায়নি।

👉 সে de-motivated হয়েছে।

আর এখানে একটা তিক্ত সত্য আছে—

Motivation জন্মায় মানুষের ভেতর থেকে।
De-motivation তৈরি হয় leadership আচরণ থেকে।


🧠 Disengagement: How It Really Happens

কেউ অফিসে এসে সকালে বলে না—

👉 “আজ আমি disengaged হব।”
👉 “আজ আমি care করা বন্ধ করব।”

Disengagement কখনও intentional নয়।

Disengagement হয় ধীরে ধীরে—

• বারবার ignore হওয়া থেকে
• ideas শোনা না হওয়া থেকে
• effort-এর স্বীকৃতি না পাওয়া থেকে
• respect কমে যাওয়া থেকে


⚠️ The Most Dangerous Part

সবচেয়ে বিপজ্জনক বিষয়টা কী জানেন?

👉 De-motivated employee খুব শান্ত হয়।

সে তর্ক করে না।
সে অভিযোগ করে না।
সে বিদ্রোহও করে না।

সে শুধু—

👉 নিজেকে emotionally withdraw করে নেয়।

আর leader ভাবে—

👉 “সব ঠিক আছে।”

কিন্তু আসলে—

👉 সব শেষ হয়ে গেছে।


Disengagement কোনো attitude problem নয়।
এটা leadership side-effect।

🎯 Reflection for Leaders

সুতরাং প্রশ্নটা হওয়া উচিত—

👉 আমার টিম কেন বদলে গেল?

….না।

প্রশ্নটা হওয়া উচিত—

👉 আমার আচরণে কী বদল এসেছে?

কারণ—

মানুষ কাজ ছাড়ে না।
মানুষ experience ছাড়ে,Leader ছাড়ে ।

আর engagement ভাঙে—

👉 আচরণে।
👉 কথায়।
👉 সিদ্ধান্তে।


Maslow’s Hierarchy of Needs | Employee Engagement Psychology

Maslow বলেছিলেন—
মানুষ এক লাফে উপরে ওঠে না।
মানুষ ধাপে ধাপে উপরে ওঠে।

👉 নিচের ধাপ পূরণ না হলে,
👉 উপরের ধাপের কথা বলা অর্থহীন

সেই কারণেই Leadership-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত—

👉 আমার টিমের মানুষটা এখন কোন ধাপে আছে?

কারণ সব employee-কে এক চোখে দেখা
সবচেয়ে বড় leadership mistake।


🧠 Employee Engagement-এর ৫টি ধাপ

🔻 Level 5: DISENGAGED – Survival Mode

এরা অফিসে আসে শুধু টিকে থাকার জন্য।

ভাবনা—

  • “টাকা পেলেই হলো”
  • “যখন পারব, ছেড়ে দেব”
  • “এই কাজটা আমার নয়”

এরা কাজ করে,
কিন্তু মন নেই।

👉 এখানে মানুষ বাঁচতে আসে, গড়তে নয়।


🔻 Level 4: NOT ENGAGED – Security Mode

এরা নিরাপত্তা খোঁজে।

চিন্তা—

  • Job security
  • Salary on time
  • Working condition

এরা বলে না, কিন্তু মনে মনে ভাবে—
👉 “কিছু ভালো পেলে চলে যাব”

👉 এখানে মানুষ ভয় থেকে কাজ করে, আগ্রহ থেকে নয়।


🔺 Level 3: ALMOST ENGAGED – Belonging Mode

এখান থেকেই Engagement শুরু হয়।

এরা ভাবে—

  • “আমি এই টিমের অংশ”
  • “আমি একা নই”
  • “আমি কিছু বড় কিছুর সঙ্গে যুক্ত”

কিন্তু ঝুঁকি আছে—

👉 সুযোগ পেলে এরা চলে যেতে পারে।

👉 এখানে মানুষ মন দিয়ে যুক্ত, কিন্তু এখনও পুরোপুরি committed নয়।


🔺 Level 2: ENGAGED – Importance Mode

এরা বলে—

  • “আমি এখানে গুরুত্বপূর্ণ”
  • “আমার কাজ matter করে”
  • “আমার contribution দেখা হয়”

এরা—

  • Ownership নেয়
  • Result আনে
  • Leader-এর ভরসা হয়

👉 এখানে মানুষ কাজকে নিজের বলে ভাবে


🔺 Level 1: HIGHLY ENGAGED – Self Actualization

এই লেভেলে মানুষ—

  • নিজে inspire করে
  • অন্যদের grow করায়
  • শুধু কাজ করে না, purpose নিয়ে বাঁচে

👉 এরা salary-র জন্য কাজ করে না
👉 এরা impact-এর জন্য কাজ করে

Maslow বলেছিলেন—

“এরা সংখ্যায় কম, কিন্তু value-তে সবচেয়ে বেশি।”


⚠️ Leadership-এর সবচেয়ে বড় ভুল

অনেক Leader যা করেন—

👉 Survival level-এর মানুষকে
👉 Self-actualization আশা করেন।

ফলাফল?

  • Frustration
  • Burnout
  • Disengagement

🎯 Mature Leadership Question

সঠিক প্রশ্নটা হওয়া উচিত—

❌ “ও motivate কেন হচ্ছে না?”
❌ “ও extra effort দিচ্ছে না কেন?”

“আমি কি ওর নিচের ধাপটা ঠিক করেছি?”

কারণ—

👉 মানুষ নিজের ধাপ অনুযায়ী behave করে
👉 Leader-এর কাজ হলো— ধাপটা বুঝে support দেওয়া


সব মানুষ এক জায়গায় দাঁড়িয়ে নেই।
কিন্তু সবাই ধাপে ধাপে উপরে উঠতে চায়।
সঠিক Leadership সেই পথটা তৈরি করে।

এইটা ছিল
👉 Engagement Psychology
👉 Maslow in Corporate Reality


Coming soon

How leaders move people from one level to next