Clarity Before Complexity
এই বই জ্ঞান জাহির করার জন্য লেখা নয়।
এই বই সংযোগ (connection) তৈরির জন্য।
এই বই আপনার ধারণাকে স্পষ্ট করার জন্য,
নিজের ভেতরের self-awareness তৈরি করার জন্য।
তাই এই বইয়ের ভাষা ইচ্ছাকৃতভাবেই সরল।
এখানে নেই জটিল শব্দের ভিড়,
নেই ভারী ধারণার চাপ,
নেই দীর্ঘ, জটিল বাক্যে পাঠককে ক্লান্ত করার চেষ্টা।
একজন মহান দার্শনিক বলেছিলেন—
যদি আপনি কোনো বিষয় সত্যিই গভীরভাবে বোঝেন,
তাহলে সেটি অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীকেও
সহজভাবে বোঝাতে পারবেন।
আর যদি বোঝাটা অসম্পূর্ণ হয়,
তাহলে ভাষা কখনোই সত্যিকার অর্থে সরল হতে পারে না।
এই বিশ্বাস থেকেই,
নিজের যতটা বোঝাপড়া আছে,
তার ভিত্তিতে আমি চেষ্টা করেছি
সবকিছু যতটা সম্ভব সহজ, পরিষ্কার এবং প্রাঞ্জল করে তুলে ধরতে।
দয়া করে মনে রাখবেন—
ব্যাকরণের কসরত দেখিয়ে,
উচ্চমার্গের “হাই-ফান্ডা” লেকচার দিয়ে
পাঠককে ব্যস্ত রাখা
এই বই লেখার উদ্দেশ্য নয়।
এই বই চায়—
বোঝাপড়া। উপলব্ধি। আর নিজের সঙ্গে সংযোগ।