সুজন আমার--Karaoke & Lyrics Poroshpathor
আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে,
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে।
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।।
ওই কোকিলাটার কুহু কুহু
কার লাগি গো বাজে,
ওই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে। হে হে..
ওই দূরে কোথায় রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে ..
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।।
নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে,
কালো কপালে কুম-কুম
আর খোপার বাঁধন চুলে।
ওই পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে ..
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইল না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।।