Je Rate Mor Duarguli Lyrics
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে,
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে।(Repeat)
সব যে হয়ে গেল কালো
নিবে গেল দীপের আলো,
সব যে হয়ে গেল কালো
নিবে গেল দীপের আলো, (Repeat)
আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?
জানি নাই তো তুমি এলে আমার ঘরে,
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙ্গল ঝড়ে।
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি,
সকালবেলা চেয়ে দেখি
দাঁড়িয়ে আছো তুমি এ কি,
ঘর-ভরা মোর শূন্যতারই বুকের পরে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে,
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।