Corporate Daduji

A Corporate Daduji’s Creation

The Israeli Way

5 lessons we can learn from Israel


একটা ছোট দেশ—
চারদিকে সংঘাত,
প্রাকৃতিক সম্পদ খুব কম,
বাজারও সীমিত…

তারপরও—
সেই দেশটাই হয়ে উঠেছে
বিশ্বের অন্যতম শক্তিশালী innovation hub।

প্রশ্নটা হলো—
কীভাবে?

কোনো ম্যাজিক না…
কোনো শর্টকাট না…

এটা একটা “মানসিকতা”—
একটা আলাদা ভাবে চিন্তা করার ক্ষমতা।

যেটাকে বলা হয়—
“The Israeli Way”


আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো—
এই চিন্তাধারার ৫টা powerful lesson,
যেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি—
আরও innovative, আরও flexible হওয়ার জন্য।

কারণ সত্যিটা হলো—
resources কম থাকাটা সমস্যা না…
problem হলো—
আমরা কীভাবে ভাবছি।


Point No 1 :Failure Isn’t the End — It’s the Beginning

ভাবুন তো…

আপনি যখন প্রথমবার কোনো বাদ্যযন্ত্র (Like Guitar,Violin etc) শিখতে শুরু করেছিলেন—
কতবার ভুল করেছিলেন?

নোট ভুল… তাল কেটে গেছে…
হয়তো মাঝপথেই থেমে গেছেন।

কিন্তু আপনার শিক্ষক কী বলেছিলেন?
“চেষ্টা করো… আবার করো… ঠিক হয়ে যাবে।”

এটাই তো স্বাভাবিক, তাই না?


কিন্তু…
জীবনের মঞ্চে—বিশেষ করে ব্যবসা বা উদ্যোক্তা(entrepreneur) হওয়ার ক্ষেত্রে—
আমরা ঠিক উল্টোটা করি।

একবার কেউ ব্যর্থ হলেই—
আমরা তাকে বলি,
“ও তো ফেল করেছে…”
“ওর দ্বারা হবে না…”

আমরা তাকে দ্বিতীয় সুযোগ দিই না।
বরং… তার উপর একটা অদৃশ্য দাগ লাগিয়ে দিই—
“ব্যর্থ মানুষ।”

কিন্তু—

ইসরায়েলে…
এই চিন্তাটা একেবারেই আলাদা।

ওখানে ব্যর্থতা কোনো “লজ্জা” নয়,
বরং একটা “শিক্ষা।”

ওরা বিশ্বাস করে—
যদি তুমি ফেল করো,
তার মানে তুমি চেষ্টা করেছো।

আর যদি চেষ্টা করো,
তাহলে তুমি শিখছো।

আর যদি শিখো…
তাহলে পরেরবার তুমি আরও ভালো করবে।

এই মানসিকতাই
তাদের উদ্ভাবনী শক্তির মূল।


এই জায়গাতেই আমার আজ একটা কথা মনে পড়ে গেল—
Vivek Bindra-র সেই শক্তিশালী ডায়লগটা—

“Main kabhi haarta nahi…
ya toh main jeetta hoon…
ya phir seekhta hoon…”

অর্থাৎ—

আমি কোনোদিন হারি না…
হয় আমি জিতি…
না হলে আমি শিখি।


ভাবুন তো—
যদি আমরা আমাদের জীবনে এই একটা জিনিস বদলাই—

ব্যর্থতাকে ভয় না পেয়ে,
তাকে গ্রহণ করি…

তাহলে?

হয়তো…
আমাদের মধ্যেও লুকিয়ে থাকা
একজন উদ্যোক্তা(entrepreneur) , একজন সৃষ্টিকর্তা(creator)—
জেগে উঠবে।

So next time you fail…

নিজেকে থামাবেন না।

নিজেকে বলবেন—
“এটা শেষ না…
এটা আমার শেখার শুরু।”


2. প্রতিকূলতাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে

আমরা অনেক সময় সমস্যাকে এড়িয়ে চলতে চাই…
ভাবি—
“সবকিছু যদি সহজ হতো!”

কিন্তু “The Israeli Way” ঠিক উল্টোটা বলে—

প্রতিকূলতা কোনো বাধা না…
এটাই তোমাকে শক্তিশালী করে।

ইসরায়েলের ইতিহাসই সংঘাত, চ্যালেঞ্জ আর অনিশ্চয়তায় ভরা।

তবুও—ওরা থেমে যায়নি।

বরং শিখেছে—
চাপের মধ্যে কাজ করতে,
হঠাৎ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে,
আর দ্রুত সিদ্ধান্ত নিতে।

এই মানসিকতাই
তাদের আলাদা করে তোলে।

ব্যবসার জগতে—
ওরা সমস্যার সামনে থেমে থাকে না…
বরং সঙ্গে সঙ্গে নতুন পথ খোঁজে।

নতুন strategy try করে,
plan বদলায়,
আর দ্রুত adapt করে নেয়।

কারণ—

ওরা জানে…
comfort zone তোমাকে safe রাখে,
কিন্তু growth দেয় না।

আর প্রতিকূলতাই—
তোমার ভিতরের আসল শক্তিটাকে বাইরে নিয়ে আসে।


3. Culture of transparency:—বিশ্বাস তৈরির আসল শক্তি

আমরা অনেক সময় সত্যিটা সরাসরি বলতে ভয় পাই…
ভাবি—
“যদি কেউ খারাপ পায়?”

কিন্তু “The Israeli Way” আমাদের অন্যভাবে ভাবতে শেখায়—

ওরা খুবই direct… খুবই transparent।

কথা ঘুরিয়ে বলে না…
যা সত্যি, সেটাই সামনে বলে।

প্রথমে এটা একটু অস্বস্তিকর লাগতে পারে…
মনে হতে পারে—
“এভাবে কেউ বলে নাকি!”

কিন্তু পরে বুঝতে পারবেন—
ওরা আসলে আপনাকে সাহায্যই করছে।

কারণ—

যখন কথা পরিষ্কার হয়,
তখন ভুল বোঝাবুঝি কমে যায়।

আর যখন ভুল বোঝাবুঝি কমে—
তখন সম্পর্ক শক্ত হয়।

ব্যবসার জগতে—
এই স্বচ্ছতাই তৈরি করে trust।

আর trust থেকেই তৈরি হয়—
long-term, loyal relationship।

তাই—

মনে রাখবেন,
মিষ্টি মিথ্যা নয়…
সৎ সত্যিই শেষ পর্যন্ত
আপনাকে এগিয়ে নিয়ে যায়।


4. একা নয়—একসাথে চলাই আসল শক্তি

আমরা অনেক সময় ভাবি—
success মানে একাই সব কিছু করে দেখানো।

কিন্তু “The Israeli Way” আমাদের শেখায়—
একাই নয়…
একসাথে এগোনোই আসল শক্তি।

অনেক উন্নত দেশে—
বিশেষ করে business world-এ—
focus থাকে individual-এর উপর।

কিন্তু ইসরায়েলে—
cultureটা পুরো community-driven।

ওরা বিশ্বাস করে—
“আমি জিতবো” না…
“আমরা একসাথে জিতবো।”

ওখানে মানুষ একে অপরকে সাহায্য করে,
support করে,
আর একসাথে grow করে।

এই মানসিকতাই
তাদের business ecosystem-কে করে তোলে শক্তিশালী।

কারণ—

যখন আপনার পাশে মানুষ থাকে,
তখন আপনি একা নন।

আপনার থাকে allies,
থাকে support system,
আর তৈরি হয় নতুন connection।

Guy Franklin একবার বলেছিলেন—
“The Israeli startup ecosystem is based on community, support and helping each other.”

তাই—

মনে রাখবেন,
একজন মানুষ দ্রুত এগোতে পারে…
কিন্তু একটা community
অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে।


5. অন্ধ আনুগত্য নয়—পরিবর্তনের জন্য সাহস দরকার

আমরা অনেক সময় ভাবি—
নেতা যা বলবে, সেটাই শেষ কথা।

প্রশ্ন করা মানে অসম্মান…
ভিন্ন মত মানে বিদ্রোহ।

কিন্তু “The Israeli Way” একদম অন্য কথা বলে—

ওরা মানে—
respect থাকবে…
কিন্তু blind obedience না।

ইসরায়েলের সেনাবাহিনী—
বিশ্বের অন্যতম শক্তিশালী।

কারণ?
ওখানে সৈনিকরা শুধু আদেশ মানে না…
প্রয়োজনে প্রশ্নও করে।

যদি তারা মনে করে—
পরিস্থিতি বদলেছে,
তাহলে তারা নতুনভাবে ভাবতে পারে,
নতুন সিদ্ধান্ত নিতে পারে।

এই culture-টাই
তাদের startup ecosystem-এও দেখা যায়।

ওখানে idea-এর value বেশি…
designation-এর না।

যদি CEO-এর কোনো decision কাজ না করে—
team সেটা প্রশ্ন করতে পারে,
plan বদলাতে পারে,
আর better solution বের করতে পারে।

কারণ—

শেষ কথা হলো—
কে বলেছে সেটা গুরুত্বপূর্ণ না…
কাজটা কাজ করছে কিনা, সেটাই আসল।

তাই—

মনে রাখবেন,
শুধু নিয়ম মেনে চললেই growth হয় না…
কখনো কখনো
নতুন প্রশ্ন করাটাই
সবচেয়ে বড় progress এনে দেয়।


এই ছিল—
ইসরায়েল থেকে শেখা সেই ৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।

এগুলো শুধু কোনো দেশের গল্প না…
এগুলো একটা mindset—
যেটা চাইলে আমরা আমাদের জীবনেও,
আমাদের business-এই apply করতে পারি।

আমি আপনাদের আমন্ত্রণ জানাই—
এই ecosystem-এর সেরা দিকগুলোকে নিজের মধ্যে নিয়ে আসুন…
আর দেখুন—
কীভাবে আপনি আপনার কাজ, আপনার business-কে
আরও innovative, আরও flexible করে তুলতে পারেন।

আর যদি “The Israeli Way” নিয়ে
আরও গভীরে জানতে চান—

তাহলে আমি recommend করবো একটা বই—
“Startup Nation”

যেখানে বিস্তারিতভাবে বলা আছে—
কীভাবে একটি ছোট দেশ,
সব বাধা—ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক—
সবকিছুকে পেছনে ফেলে
শুধু তাদের চিন্তাধারা আর innovation-এর জোরে
বিশ্বের সামনে নিজের জায়গা তৈরি করেছে।

শেষে শুধু একটা কথাই—

Change বাইরে থেকে আসে না…
Change শুরু হয়
আপনার চিন্তা থেকে।