আমি আপনাকে কয়েকটা personal question করতে চাই।
আপনি কি কখনো ভেবেছেন—
“এখন কাজের সময়… spirituality পরে হবে?”
আপনি কি নিজেকে বলেছেন—
এখন তো responsibility-র বয়স…কাজের সময়
রিটায়ার হলে একটু ধর্ম-ধ্যান করবো?”
অথবা এমনও কি মনে হয়েছে—
“business, office, family—এগুলো তো purely worldly matter…
spirituality/আধ্যাত্মিকতা এগুলোর বাইরে কোথাও?”
যদি এই প্রশ্নগুলোর কোনো একটার উত্তরও “হ্যাঁ” হয়,
তাহলে আজকের এই কথাটা আপনার জন্য।
কারণ আমরা প্রায় সবাই একটা বড় ভুল বিশ্বাস নিয়ে বড় হয়েছি।
আমরা মনে করি—
আধ্যাত্মিকতা জীবনের শেষ অধ্যায়ের বিষয়।
একসময় আমিও ঠিক এভাবেই ভাবতাম।
কিন্তু একদিন আমার এই ভুল ধারণা ভেঙে যায়
Swami Sarvapriyananda মহারাজের একটি বক্তৃতা শুনে।

তিনি আমাদের শিখিয়েছিলেন—
এই ধারণাটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
আজ আমি সেই কথাটাই একটু বিস্তারিতভাবে আলোচনা করবো,
যাতে আপনি-ও আমার মতো এর উপকার পেতে পারেন।
হয়তো আজকের এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করবে।
হয়তো এই লেখার কোনো একটি বাক্য আপনার মনে ঢুকে যাবে—
আর তখনই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে।
তাহলে শুরু করা যাক।
আমরা অজান্তেই জীবনকে দুই ভাগে ভাগ করে ফেলেছি।
একটা জাগতিক জীবন—worldly life —
বা কেউ কেউ যাকে materialistic life বলে।
যেখানে আছে work, business, responsibility, competition।
আর একটা আধ্যাত্মিক জীবন—spiritual life —
যেখানে আছে meditation, prayer, temple, religion।
কিন্তু সমস্যাটা এখানেই।
এই বিভাজনটাই ভুল।
কারণ সত্যিকারের আধ্যাত্মিকতা
কোনো নির্দিষ্ট বয়সের জন্য অপেক্ষা করে না।
এটা retirement-এর পরে করার কোনো hobby নয়।
আধ্যাত্মিকতা/Spirituality শুরু হয় তখনই—
যখন আপনি প্রতিটি কাজের মধ্যে সচেতনতা(awareness) নিয়ে আসেন।
আপনি অফিসে কাজ করছেন—
সেখানেও আধ্যাত্মিকতা থাকতে পারে।
আপনি ব্যবসা করছেন—
সেখানেও।
আপনি পরিবারকে সময় দিচ্ছেন—
সেখানেও।
কারণ আধ্যাত্মিকতা মানে
জীবন থেকে পালিয়ে যাওয়া নয়।
আধ্যাত্মিকতা মানে—
জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে, সম্পূর্ণভাবে বেঁচে ওঠা।
The Wisdom of the Bhagavad Gita
এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা এমন একটি প্রাচীন গ্রন্থের দিকে তাকাই,
যা হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষকে পথ দেখিয়েছে— Bhagavad Gita।
গীতার ১৫ অধ্যায়, ৭ নম্বর শ্লোকে
Lord Krishna একটি গভীর সত্য বলেছেন—
“mamaivāmśo jīva-loke jīva-bhūtaḥ sanātanaḥ”
এর অর্থ—
এই পৃথিবীর প্রতিটি জীবই পরম সত্তার এক চিরন্তন অংশ।
এটা বুঝতে একটা সহজ উদাহরণ ভাবুন।
ধরুন বিশাল একটা সমুদ্র আর তার একটি জলবিন্দু।

সমুদ্র বিশাল, শক্তিশালী, অপরিসীম।
কিন্তু সেই ছোট্ট জলবিন্দুর মধ্যেও সমুদ্রেরই একই সত্তা আছে।
ঠিক তেমনই—
আমরা প্রত্যেকেই সেই অসীম শক্তিরই একটি অংশ।
আপনি, আমি, আমরা সবাই—
সেই Supreme Consciousness-এরই এক একটি প্রকাশ।
কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে।
যদি আমাদের ভিতরেই এত শক্তি থাকে,
তাহলে আমরা এত অসহায়, দুর্বল বা frustrated অনুভব করি কেন?
এর উত্তর লুকিয়ে আছে একটাই শব্দে—
মায়া ।

The Illusion of Maya
মায়া হল সেই ভ্রম,
যা আমাদের বিশ্বাস করায় যে সুখ লুকিয়ে আছে বাইরের জিনিসে—
একটা বড় designation,
একটা ভালো bonus,
বা সমাজের validation।
একটা ছোট corporate example ভাবুন।
ধরুন আপনি বহু বছর কঠোর পরিশ্রম করলেন একটি promotion পাওয়ার জন্য।
অবশেষে একদিন আপনি সেই promotion পেলেন।

প্রথম কয়েকদিন খুব আনন্দ হলো।
নিজেকে সফল মনে হলো।
কিন্তু কয়েক সপ্তাহ পরেই সেই excitement ধীরে ধীরে কমে গেল।
আর তখন আপনার মন আবার ভাবতে শুরু করলো—
“Next position কবে পাবো?”
এই যে endless chase—
এটাই মায়া।
মায়া আমাদের বিশ্বাস করায়—
সুখ বাইরে কোথাও আছে।
কিন্তু সত্যটা হলো—
কোনো title, কোনো salary, কোনো paycheck
আমাদের ভিতরের শূন্যতাকে পূর্ণ করতে পারে না।
এই চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন
আধ্যাত্মিক বুদ্ধি—
যাকে আমরা বলতে পারি Spiritual Intelligence।
আর সেই বুদ্ধিই আমাদের শেখায়—
সত্যিকারের শান্তি এবং পরিপূর্ণতা
বাইরে নয়,
আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে।
Integrating Work and Spirituality-কর্ম ও আধ্যাত্মিকতার মিলন
এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে।
যদি সত্যিকারের শান্তি আমাদের ভিতরেই থাকে,
তাহলে কি আমাদের সব কাজ ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে ধ্যান করতে হবে?
না। একেবারেই না।
বরং Bhagavad Gita আমাদের ঠিক উল্টো কথাই শেখায়।

গীতায় Lord Krishna অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বলেননি।
বরং তিনি বলেছেন—
“যোগঃ কর্মসু কৌশলম্”
অর্থাৎ, কর্মের মধ্যেই যোগ আছে।
এর অর্থ খুব গভীর।
আধ্যাত্মিকতা মানে কাজ ছেড়ে দেওয়া নয়।
আধ্যাত্মিকতা মানে—
কাজের মধ্যেই awareness, purpose এবং integrity নিয়ে আসা।
আপনি যদি একজন manager হন—
আপনার leadership-এও spirituality থাকতে পারে।
আপনি যদি একজন entrepreneur হন—
আপনার decision-এও spirituality থাকতে পারে।
আপনি যদি একজন employee হন—
আপনার daily work-এও spirituality থাকতে পারে।
যখন আপনি কাজ করেন honesty নিয়ে,
যখন আপনি নিজের দায়িত্ব পালন করেন consciously,
যখন আপনি ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে শুধু নিজের best effort দেন—
সেই মুহূর্তেই আপনার কাজ
একটা spiritual practice হয়ে ওঠে।
এটাই হলো Karma Yoga।
অর্থাৎ—
কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে একটি offering হিসেবে করা।
তখন কাজ আর শুধুই কাজ থাকে না।
তখন কাজ হয়ে যায়—
growth-এর পথ,
self-discovery-এর পথ,
এবং inner freedom-এর পথ।
আজ রাতে যখন আপনি নিজের দিনটা নিয়ে ভাববেন,
একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করবেন—

আমি কি শুধু বেঁচে থাকার জন্য কাজ করছি?
নাকি আমি সচেতনভাবে জীবনকে বাঁচার জন্য কাজ করছি?
কারণ যেদিন কাজ আর আধ্যাত্মিকতা এক হয়ে যায়—
সেদিন থেকেই শুরু হয়
মানুষের সত্যিকারের inner transformation।
Thank you