মুর্শিদাবাদ…
শুধু ঐতিহাসিক শহর নয়।
শুধু হাজারদুয়ারি, ইমামবাড়া, নবাবদের কাহিনি, সিংহাসন আর ষড়যন্ত্রের ইতিহাস নয়।
মুর্শিদাবাদ মানে—
World Class প্রতিভা… কিন্তু অবিশ্বাস্য বিনয় Humility।
বিশ্বমঞ্চে দাঁড়িয়েও শিকড় না ভোলার শক্তি।
সাফল্যের আলোয় থেকেও মাটির গন্ধ ধরে রাখার চরিত্র।
মুর্শিদাবাদ মানেই—শিকড়ের টান—
যে টান মানুষকে যত দূরেই নিয়ে যাক,
ফিরিয়ে আনে নিজের মাটির কাছে।
যে টান মনে করিয়ে দেয়—
“আমি কোথা থেকে উঠে এসেছি।”Who am I?
জন্মভূমির সেই অদৃশ্য টান থেকেই—
এক বছর আগে আমি এই শহরকে নিয়ে একটি বই লিখেছিলাম।
সেই বইয়ের নাম—
📖 “ইতিহাসের অন্দরমহল থেকে মুর্শিদাবাদ ফিরে দেখা”

এটা স্মৃতি সংরক্ষণের এক প্রয়াস।
.হারিয়ে যেতে বসা গল্পগুলো যেগুলো আধুনিকতা, সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল ঝড়ের ভেতরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে—
সেগুলো ধরে রাখতে চেয়েছি।
পুরনো দিনের সেই মূল্যবান মুহূর্তগুলো,
আমি চেয়েছি—আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে।
কিন্তু…
সেই বই পড়ার পর আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু বলেছিল—
“তুই যদি মুর্শিদাবাদের মানুষদের গল্প না বলিস,
তাহলে বইটা অসম্পূর্ণ রয়ে যাবে।”
এই কথাটা আমাকে নাড়িয়ে দিয়েছিল।
আমি ভাবতে শুরু করলাম—মুর্শিদাবাদকে যদি সত্যিই বুঝতে চাই,
তাহলে তার মানুষদের বুঝতে হবে।
যারা এই মাটি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে গেছে।
যারা প্রমাণ করেছে—ছোট শহর বড় স্বপ্ন দেখতে পারে।
আজ সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করতে শুরু করছি
🎬 Murshidabad Legends Series

এই সিরিজে আমি বলব পাঁচজন Living কিংবদন্তির গল্প—
🎵 Arijit Singh
🎵 Shreya Ghoshal
🎙️ Mir Afsar Ali
🧠 পঞ্চানন চক্রবর্তী
✒️ আর একজন কবি,লেখক—
যিনি ২০০১ সালে উঠেছিলেন–২০১৩-তে থেমে গিয়েছিলেন—নাম প্রকাশে অনিচ্ছুক।
আজ এই যাত্রার প্রথম দিন।
আর শুরু করছি আমার বহু বছরের প্রিয় একজন মানুষকে দিয়ে—
মুর্শিদাবাদের আজিমগঞ্জের সন্তান—🎙️ Mir Afsar Ali

🎬 Small Town Big Dream –ছোট শহরের বড় স্বপ্ন
আজিমগঞ্জ—মুর্শিদাবাদের এক ছোট্ট শহর।সাধারণ মানুষের সরল জীবন।
সেই মাটি থেকেই উঠে এসেছিল এক কণ্ঠ।
কে জানত—
সেই কণ্ঠ একদিন রেডিওর ভাষা বদলে দেবে?
টেলিভিশনের বিন্যাস Reality Show বদলে দেবে?
হাসির সংজ্ঞাই বদলে দেবে?
কিন্তু শুরুটা?
খুবই সাধারণ।
1994–1998
- Started career with All India Radio (AIR), Kolkata as a casual announcer.
🎧 2000–2006: Rise with Radio Mirchi
2000
- Joined Radio Mirchi Kolkata (98.3 FM) during its early expansion phase.
- Became one of the pioneering private FM voices in Bengal.
2001–2004
- Hosted the iconic breakfast show “Hello Kolkata”.
- Introduced humor-driven, relatable urban Bengali radio style.
- Built a massive fan base among youth and working professionals.
2005–2006
- Recognized as one of the most popular RJs in Eastern India.
- Started experimenting with satire and storytelling formats on radio.

মীরের ছিল—
✔ ভাষার ওপর অসাধারণ দখল
✔ মানুষের মন বোঝার অদ্ভুত ক্ষমতা
✔ অবিরাম পরিশ্রম
✔ আর অসম্ভব পরিমাণ হোমওয়ার্ক
আর একটা প্রশ্ন—
“Audience কিভাবে world-class অনুভব করবে?”
তিনি কাজ করতেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে—
যা করছি, সেটা যদি আন্তর্জাতিক মানের না হয়, তাহলে সেটা করাই বৃথা।
🎙প্রস্তুতির মানুষ

মীরের সবচেয়ে বড় শক্তি ছিল—
তার প্রস্তুতি।অসম্ভব পরিশ্রম।অসম্ভব রিসার্চ।
প্রতিভা ইন্ডাস্ট্রিতে অনেকেরই থাকে।
কণ্ঠ ভালো, স্টেজ প্রেসেন্স ভালো, বুদ্ধি ভালো—
এসবের অভাব নেই।
কিন্তু প্রস্তুতি?
Dedication?
Consistent Hardwork?Discipline?
সেটা খুব কম মানুষের থাকে?
আজকাল আমরা অনেক ইন্টারভিউ দেখি—
দুই-চারটে প্রশ্ন, কিছু হালকা কথা, কিছু প্রচলিত কৌতুক… শেষ।
কিন্তু মীরের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল।
যখন তার Organization তাকে কোনো ইন্টারভিউর দায়িত্ব দিত—
তিনি কখনোই “গোছানো, গতানুগতিক” প্রশ্ন করে দায়িত্ব শেষ করতেন না।
তিনি মানুষের ভিতরে ঢুকতেন।
যাকে প্রশ্ন করছেন—
তার জীবন, তার সংগ্রাম, তার ব্যর্থতা,
তার ছোটবেলার গল্প, তার ভাঙন, তার পুনর্জন্ম—
খুঁটিনাটি সব জেনে,
নিজেকে প্রস্তুত করে,
তারপর বসতেন মাইক্রোফোনের সামনে।
এমন প্রশ্ন করতেন,
যে প্রশ্নে অতিথিও অবাক হয়ে যেতেন—
“এটা তুমি জানলে কীভাবে?”
এই জায়গাটাই তাকে বারবার আলাদা করেছে।

একজন ইন্টারভিউয়ারের কাজ শুধু প্রশ্ন করা নয়—
অতিথির ভিতর থেকে গল্প বের করে আনা।
আর মীর সেটাই করতেন।
কারণ তিনি জানতেন—
“Interview মানে প্রশ্ন করা নয়।
Interview মানে মানুষকে উন্মোচন করা।
আপনি যদি তাঁর শুরুর দিকের ইন্টারভিউগুলো শুনে থাকেন,
তাহলে বুঝবেন—
ডেডিকেশন আর প্রস্তুতি কাকে বলে।
বিশেষ করে,Singer শিলাজিৎ-এর প্রথম অ্যালবাম “ভূমিকা” “প্রকাশের পর
মীর যে ইন্টারভিউটি নিয়েছিলেন—
সেটা একবার খুঁজে শুনে দেখুন।

ওটা শুধু একটা ইন্টারভিউ ছিল না—
ওটা ছিল এক শিল্পীর আত্মপ্রকাশের অন্তরালের গল্প উন্মোচনের মুহূর্ত।
মীর এমনভাবে প্রশ্ন করেছিলেন,
যে শিলাজিৎ নিজেই ক্রমশ খুলে গিয়েছিলেন।
কোনো নাটকীয়তা নয়,
কোনো কৃত্রিমতা নয়—
শুধু গভীর মনোযোগ, সম্মান আর প্রস্তুতি।

একজন ইন্টারভিউয়ার কিভাবে অতিথিকে “কমফোর্ট জোন”-এ নিয়ে গিয়ে
তার সেরা কথাগুলো বের করে আনতে পারে—
তার নিখুঁত উদাহরণ ছিল সেই কথোপকথন।
আজ আমরা “কনটেন্ট” বলি,
“ভাইরাল ক্লিপ” বলি,
“ট্রেন্ডিং প্রশ্ন” বলি—
কিন্তু মীর আমাদের শিখিয়েছিলেন—
ইন্টারভিউ মানে ট্রেন্ড নয়,
ইন্টারভিউ মানে ট্রাস্ট।
যখন একজন মানুষকে সত্যিই শোনা হয়,
তখন তার ভেতরের সেরা গল্পগুলো নিজে থেকেই বেরিয়ে আসে।
মীরের এই প্রস্তুতি, এই সম্মানবোধ, এই গভীরতা—
তাকেই আলাদা করে দিয়েছে।
এই জায়গাটাই তাকে শুধু জনপ্রিয় করেনি—
তাকে করেছে স্মরণীয়।
ইন্ডাস্ট্রিতে প্রতিভা কম নয়—
কিন্তু প্রতিদিন একই উন্মাদনা নিয়ে প্রস্তুতি নেওয়া?
নিজেকে উন্নত করা?
নিজের স্ট্যান্ডার্ড নিজেই বাড়ানো?
সেটা একমাত্র প্যাশনেট মানুষের কাজ।
মীরের সাফল্য শুধুই কণ্ঠের জাদু নয়—
এটা শৃঙ্খলার জাদু।
এটা ধারাবাহিকতার জাদু।
এটা নিজের কাজের প্রতি গভীর ভালোবাসার ফল।

ক্যামেরার সামনে যাকে দেখি—
হাস্যরসিক।
চটপটে।
ঝরঝরে।
কিন্তু ক্যামেরার বাইরে?
Disciplined, systematic, organized,Focused .Highly Professional.
এবং গভীরভাবে আবেগী।
প্রতি প্রিমিয়ারের আগে উত্তেজিত —
“দর্শকদের কেমন লাগবে?”
এই প্রশ্নটাই প্রমাণ—
তিনি এখনো শেখেন।
এখনো উন্নতি করতে চান।
আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ভাবেন—
“আমি কি পারব?”
তাহলে আজিমগঞ্জের সেই ছেলেটার দিকে তাকান।
ছোট শহর সীমাবদ্ধতা নয়।
ছোট শহর হলো শক্তি—
যদি আপনি প্রস্তুত থাকেন বড় স্বপ্ন দেখার জন্য।
এখানেই শেষ করছি Murshidabad Legends Series – Episode 1।
কিন্তু গল্পের এখানেই শেষ নয়।
কারণ মীরের জীবন শুধুই একটি অধ্যায় নয়—
এটি এক মহাসাগর।
শেখার মহাসাগর।
সংগ্রামের মহাসাগর।
নম্রতার মহাসাগর।
আজ আমরা শুধু তার এক ঝলক দেখলাম।
সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ঢেউ ছুঁয়ে দেখলাম মাত্র।
আগামী পর্বে আমরা আরও গভীরে যাব।
আরও শক্তিশালী, আরও অনুপ্রেরণামূলক এক অধ্যায় নিয়ে ফিরব।
তাই আমাদের সঙ্গে থাকুন।
এই যাত্রা এখনো চলছে।
কারণ কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না—
সেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায়।
বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…