Corporate Daduji

A Corporate Daduji’s Creation

The Forgotten Genius of Vedic Mathematics

প্রাচীন ভারতের গণিত –Vedic mathসংখ্যার সাথে বন্ধুত্ব, ভয়ের সাথে বিচ্ছেদ


একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি—

👉 গণিত শুনলেই আপনার মাথার ভেতরে কী আসে?
ভয়?
Boaring?
নাকি স্কুলের সেই কড়া স্যার, লাল কালি, আর ভুল করলে নম্বর কাটা?

আমাদের বেশিরভাগের কাছেই গণিত মানে চাপ,ভয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে—
👉 গণিত কি সত্যিই ভয়ের জিনিস?
নাকি আমরা ভুলভাবে শিখেছি?

আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই এমন এক জায়গায়,
যেখানে গণিত মানে—
খেলা 🎲
হাসি 😄
আর চমক ✨

আমি কথা বলছি বৈদিক গণিত নিয়ে।প্রাচীন ভারতের গণিত -Vedic math


বন্ধুরা…
আপনাদের মনে আছে সেই ঐতিহাসিক পর্বটার কথা?
যার শিরোনাম ছিল —
🎓 “ভারতের শিক্ষা ব্যবস্থা — ব্রিটিশ আসার আগে!”

সেই পর্বে আমরা এক বিস্ময়কর সত্য জানতে পেরেছিলাম —
👉 ব্রিটিশদের আগে, ভারতের শিক্ষাব্যবস্থা কতটা মজবুত, আত্মনির্ভর, আর মানব গঠনের উপযোগী ছিল!
👉 কেমন ছিল গুরুকুল !কেমন ছিল শিক্ষা?

📚 যদি ভুলে গিয়ে থাকো সেই পর্বটা, এখনই একবার পড়ে নাও —
কারণ আজ আমরা সেই গল্পের আরও গভীরে যাব,
আর বিশ্লেষণ করব…
আর বের করব এমন কিছু মূল্যবান শিক্ষা,
যা তোমার চিন্তা, নেতৃত্ব আর দৃষ্টিভঙ্গি —
সবকিছু বদলে দিতে পারে!:
👉 🔗 সম্পূর্ণ গল্প পড়তে ক্লিক করো

Indian Education System:1


🎬 চলুন তবে… শুরু করা যাক আজকের বিশেষ পর্ব!
📣 এক এমন যাত্রা —
যেখানে অতীতের গৌরব,শিক্ষা আমাদের দেখাবে ভবিষ্যতের পথ!
যেখানে প্রাচীন ভারতের শিক্ষার আলো ছড়াবে আজকের অন্ধকারে…
আর জন্ম নেবে নতুন কিছু concept,idea & ways !


এমন একজন মানুষ ছিলেন—নাম রাজীব দীক্ষিত
তিনি বলতেন—

“যে বৈদিক গণিতের সূত্রগুলো শিখে নেবে,
সে এমন গণনা করতে পারবে,
যে ক্যালকুলেটরও তার কাছে ধীরে মনে হবে।”

আপনারা হয়তো দেখেছেন—
বিশ্বজুড়ে কিছু শো হয়,
যেখানে একজন মানুষ মঞ্চে দাঁড়িয়ে বলে দেন—
১০ অঙ্কের সংখ্যার গুণফল!
ক্যালকুলেটরের আগেই!

আমরা অবাক হই।
আমরা হাততালি দিই।
আমরা ভাবি—
“এ তো অলৌকিক ক্ষমতা!”

কিন্তু

👉 এতে কোনো অলৌকিকতা নেই।
👉 এটা শুধুই বৈদিক গণিতের সূত্র।


বন্ধুরা,
এই বৈদিক গণিতের পুরো জাদুটা লুকিয়ে আছে মাত্র ১৭টা সূত্রে

মাত্র ১৭টা!

এগুলো যদি শেখা যায়—
👉 একজন মা
👉 একজন বোন
👉 একজন বাবা
👉 একজন সাধারণ মানুষ

সবাই এই ‘চমক’ দেখাতে পারে।

তাহলে প্রশ্নটা এখানে—
👉 কেন এই ক্ষমতা শুধু কয়েকজনের হাতেই থাকবে?
👉 কেন আমাদের বাচ্চারা গণিতকে ভয় পাবে?


আজকের শিক্ষা ব্যবস্থা আমাদের কী শেখায়?

সূত্র মুখস্থ করো।
ধাপ মনে রাখো।
ভুল করলে— শাস্তি।

কিন্তু আমাদের ভারতীয় শিক্ষা দর্শন কী বলত?

📌 হাসতে হাসতে শেখাও
📌 খেলতে খেলতে শেখাও
📌 গান গাইতে গাইতে শেখাও

বৈদিক গণিত ঠিক সেটাই করে।

এটা গণিতকে রসপূর্ণ বানায়।
এটা সংখ্যাকে বন্ধু বানায়।


একটা আশ্চর্য কথা বলি—

বৈদিক গণিত এমনভাবে তৈরি,
যে আপনি—

১৫ বছরের বাচ্চা হলেও শিখতে পারবেন,
বা ৯০ বছরের বৃদ্ধ হলেও—
একই আনন্দ নিয়ে শিখবেন।

কারণ এখানে ভয় নেই
আছে কৌতূহল।


আজ আমি বিশেষ করে বাবা-মায়েদের উদ্দেশ্যে বলছি—

👉 আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে?
তাদের আগে ফোন ধরাতে শেখাবেন না।
👉 আগে সংখ্যার সাথে খেলতে শেখান।

বৈদিক গণিত শেখান।

বাজারে বই আছে।
সহজ ভাষায়।
খুব মজার।


আর শেষ কথা—

আমি চাই না
দু-তিনজন মানুষের নামেই এই “Magical Power ” আটকে থাকুক।

আমি চাই—

ভারতের প্রতিটা ঘরে
একজন এমন মানুষ থাকুক,
যে গর্ব করে বলতে পারে—

👉 “আমিও কম্পিউটারের চেয়ে দ্রুত গণনা করতে পারি।”

কারণ এটা কোনো জাদু নয়।
এটা আমাদের ঐতিহ্য


বন্ধুরা,
গণিতকে ভয় পাওয়া বন্ধ করুন।
গণিতকে ভালোবাসতে শুরু করুন।

কারণ—

👉 যেদিন সংখ্যা আপনার বন্ধু হবে,
সেদিন আপনার আত্মবিশ্বাসও বহুগুণ বেড়ে যাবে।


🔥 ভারত এক খোঁজ
এটি কোনো বই নয়—
এটা এক অনুসন্ধান
এটা এক যাত্রা
যেখানে আমরা খুঁজে বেরাই ভারতবর্ষের গুপ্তধন
জ্ঞান, তত্ত্ব, স্থাপত্য, মানুষ—সবকিছুই।

আজকের এই পর্বে আমরা অনুসন্ধানে বেরিয়েছি প্রাচীন ভারতের গণিত—বৈদিক গণিত

এটা শুধু শুরু।
এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি।
পরবর্তী পর্বগুলোতে এই জ্ঞানের ভাণ্ডার আরও গভীরভাবে উন্মোচিত হবে।

আর সম্ভব হলে,
আপনিও এই অনুসন্ধানে বেরিয়ে পড়ুন।
কারণ—
ভারতকে জানার যাত্রা, শেষ হয় না।


বন্ধুরা, আজ এখানেই ইতি — আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে…