The Hidden Force That Controls You | Lessons from Arjun & Duryodhan
Dear Friends,
Welcome to another exciting episode of Corporate Mahabharata! ✨
আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়—
👉 যেখানে মহাভারতের timeless wisdom মিশে যাবে তোমাদের Modern Corporate Office-এর Reality-র সঙ্গে!
👁️ কল্পনা করো—
তুমি বসে আছো অফিসে… চারপাশে
- Promotion-এর লোভ 🏆
- Competition-এর চাপ ⚡
- Ethical dilemma-র জট 😓
হঠাৎ একজন Mentor—যেন স্বয়ং শ্রীকৃষ্ণ—এসে দাঁড়ালেন তোমার সামনে।
তিনি বললেন—
“এটা করো না, এটা অন্যায়!”
এখন প্রশ্ন হলো 👉 তুমি কী উত্তর দেবে?
⏸️ Pause .Please wait for a moment…
let’s take a small detour, একটি bypass, before we answer Krishna’s question.
চলো, একটু ফিরে যাই মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্তে—
👉 শান্তিদূত পর্বে!
যেখানে কৃষ্ণকে পাঠানো হয়েছিল হস্তিনাপুরে—শান্তির দূত হিসেবে
তাঁর উদ্দেশ্য ছিল স্পষ্ট:
👉 যুদ্ধ আটকানো,
👉 রক্তক্ষয় এড়ানো,
👉 ধর্ম ও শান্তি ফিরিয়ে আনা!
কৃষ্ণ তখন দুর্যোধনের সামনে দাঁড়িয়ে বললেন—
“দুর্যোধন, তুমি পাণ্ডবদের সঙ্গে অন্যায় করছো।
এটা অধর্ম! 🙅♂️
থামো! শান্তির পথ বেছে নাও। সঠিক পথে চলো।
কিন্তু দুর্যোধনের উত্তর? 😮
🔥 ওটা ছিল এক অসাধারণ স্বীকারোক্তি—যা আজও আমাদের Personal Life ও কর্পোরেট জীবনের সঙ্গে মিলে যায়!
সে বলল—
“হে কৃষ্ণ,
👉 ধর্ম-অধর্ম আমি সব জানি!
👉 আমি জানি কী সঠিক… কিন্তু করতে ইচ্ছে করে না।
👉 আমি জানি কী ভুল… কিন্তু নিজেকে থামাতে পারি না।
আমার ভিতরে একটা অদৃশ্য শক্তি কাজ করে, যা আমাকে টেনে নিয়ে যায়।
আমি অসহায়! এটাই আমার স্বভাব!এটাই আমি!
👨💼 Corporate World Connection 👩💼
বন্ধুরা…এই কথা কি তোমাদের চেনা লাগছে না?
অফিসের দৈনন্দিন দৃশ্য কি এমন নয়? 🤔
সকালে অফিসে ঢুকে মনে মনে ঠিক করো:
“আজ থেকে আমি এথিক্যালি কাজ করব। কোনো শর্টকাট নেব না। টিমকে সম্মান দেব, সঠিক পথে চলব।”
কিন্তু তারপর কী হয়? 😣
👉 বসের প্রেশার তোমাকে টেনে নেয়,
👉 টার্গেটের চাপ তোমার ফোকাস ভাঙে,
👉 প্রমোশনের লোভ,প্রফিটের লোভ তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়!
তুমি জানো যে ক্লায়েন্টকে ঠকানো অন্যায়,অনৈতিক, তবু প্রমোশনের আশায় করে ফেলো।
তুমি জানো যে ওভারটাইমে টিমের উপর অযৌক্তিক চাপ দেওয়া ভুল, কিন্তু তবু থামতে পারো না।
এটা তো দুর্যোধনের অবস্থা! 🔥
সব জেনেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো! 😔
💡 এবার আসি অর্জুনের কাছে—ভগবদ্গীতার সেই অমর প্রশ্ন!
তৃতীয় অধ্যায়ে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন,
“হে কৃষ্ণ, কোন শক্তি মানুষকে ভুল পথে,ভুল কাজের দিকে টেনে নেয়, এমনকি যখন সে তা চায় না? যেন কেউ জোর করে তাকে ভুল করায়!”
এটা তো আমাদের সকলের প্রশ্ন!
🎓 ছাত্রজীবনে রুটিন বানিয়ে আবার ভেঙে ফেলা…
🏃♂️ ব্যক্তিগত জীবনে প্রতিদিন সকালবেলা হাঁটার প্রতিশ্রুতি দিয়ে বারবার ভেঙে ফেলা…
🍔 ফাস্ট ফুড খাব না বলে ঠিক করেও, আবার সেই ফাস্ট ফুড খেয়ে ফেলা…
💼 কর্পোরেটে লক্ষ্য /Goal Set করে বারবার তা পূরণ করতে না পারা…
👉 কেন?
কেন আমরা জেনেও ভুল করি?
কেন আমরা বারবার আটকে যাই?
কেন আমাদের সব দৃঢ়সংকল্প (Determination) ভেঙে যায়?
কেন আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না?
কৃষ্ণের উত্তর ছিল অসাধারণ! 🔥
তিনি বললেন,
“এটা হলো কাম—লোভ, যা রজোগুণ থেকে জন্মায়। এই লোভ ক্রোধে রূপান্তরিত হয়।
এটাই মহান গ্রাসকারী, এটাই মহান পাপ!
কিন্তু হে যোদ্ধা, এটাকে জয় করা সম্ভব!”
কৃষ্ণ শুধু সমস্যা দেখাননি, সমাধানও দিয়েছেন! ✅
তিনি বললেন:
👉 ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো—তোমার ইচ্ছাকে শৃঙ্খলায় আনো। 🧘
👉 মনকে শান্ত করো—ধৈর্য ও ফোকাস ধরে রাখো। 🙏
👉 আত্মজ্ঞান অর্জন করো—নিজেকে বোঝো।নিজের শক্তি ও দুর্বলতা বোঝো। 🌌
👉 রজোগুণকে সত্ত্বগুণে জয় করো—শান্তি, জ্ঞান আর স্ব-নিয়ন্ত্রণের পথে চলো।
💼 কর্পোরেট জগতে এর মানে কী?
👉 মেডিটেশন করো—প্রতিদিন সকালে ১০ মিনিট সময় বের করো মেডিটেশন করো, মনকে শান্ত করো। মনকে ফোকাসড রাখো।
🤝 এথিক্যাল লিডারশিপ শেখো—টিমকে চাপ নয়,অনুপ্রাণিত করো।
👉 টিমকে ইন্সপায়ার করো—তাদের সঙ্গে নিয়ে সঠিক পথে চলো, শর্টকাট নয়। 🎯 গোল সেট করো, কিন্তু সঠিক পথে।
দুর্যোধনের মতো হাল ছেড়ে দেবে না,বন্ধুরা! 🙅♂️
অর্জুনের মতো প্রশ্ন করো:“আমি কীভাবে এই দুর্বলতাকে জয় করব? কীভাবে আমি আমার জীবনকে সঠিক পথে নিয়ে যাব?
কীভাবে আমি আমার লোভ, আমার দুর্বলতা জয় করব?”
যে বোঝে সে খোঁজে,
যে খোঁজে সে পায়।
আজ থেকে ঠিক করো:
✅ শর্টকাটকে না বলবে,
✅ প্রফিটের লোভে ইন্টিগ্রিটি হারাবে না,
✅ তোমার ভিতরের কৃষ্ণকে জাগিয়ে তুলবে!
লোভকে জয় করো, সঠিক পথে চলো,
তোমার ভিতরের কৃষ্ণকে জাগাও।
এখনই শুরু করো—এই মুহূর্ত থেকে!
তাহলেই তোমার কর্পোরেট জার্নি শুধু একটা চাকরি থাকবে না—
হয়ে উঠবে একটা বিজয়ের গল্প! 🏆🚀
জয় শ্রীকৃষ্ণ! 🙌✨