Corporate Daduji

A Corporate Daduji’s Creation

About the Author

Who am I? “কে আমি?
অনেকে প্রশ্ন করে — কে তুমি?

তাহলে শুনে নাও —

বর্তমানে আমার নাম — অমিত লোহার।
একজন লৌহ বিক্রেতা —
এই দেশের লোহা পৌঁছে দিই বিদেশের বাজারে।


কিন্তু এটুকুই কি আমার পরিচয়? না ভাই…

আমি শুধু লোহা বিক্রি করি না ভাই,
আমি একজন ক্যাটারার,

যিনি খাবার নয় —
পরিবেশন করেন জীবনের আসল স্বাদ।

আমি কনটেন্ট ক্রিয়েটর না,
আমি শব্দের ভেতরে ঢেলে দিই আবেগ, উপলব্ধি ।

যার যা রুচি, যার যেমন সংস্কৃতি,
আমি পরিবেশন করি সেই অনুযায়ী —
ইতিহাসের গল্প, আত্মজাগরণের ভাষা,
প্রেরণার বার্তা, আর হৃদয় ছুঁয়ে যাওয়া কথাবার্তা।

আমি প্রতিদিন কিছু মনের তালা খুলে দিই জ্ঞানের চাবি দিয়ে।

আমি কাউকে পৌঁছে দিই তার জীবনের পরবর্তী লক্ষ্যপথে।


অনেকে আবার জিজ্ঞেস করে —
“এতসব কেন করো?”
“কি লাভ এতে?”

আমি বলি —
কারণ আমি জানি,
দেশটা শুধু বড় হবে স্টিল দিয়ে না —
মানুষের ভিতরে যদি স্টিলের মতো দৃঢ়তা না থাকে, কিছুই হবে না।

আমি এসব করি কারণ —
আমি বিশ্বাস করি,
একজন মানুষ বদলালেই বদলায় একটা পরিবার।
একটা পরিবার বদলালেই বদলায় একটা সমাজ।
আর সমাজ বদলালেই বদলায় পুরো দেশ।

এইটাই আমার মিশন।

এইটাই আমার আগুন।
আর এই আগুনকেই আমি ছড়িয়ে দিতে এসেছি।

Corporate Daaduji শুধু একটা ছদ্মনাম নয়।
এটা আমার শিকড়।

ছোটবেলা থেকে দাদু–দিদার কাছ থেকে গল্প শোনার অভ্যাস ছিল।
সেই গল্পগুলোতে ছিল না পাওয়ারপয়েন্ট,
ছিল জীবনের পাওয়ার।

ভাষা ছিল সহজ,
কিন্তু কথা গুলো ছিল ভারী আর সেই ভারটাই
মনের ভেতরে অদ্ভুত এক খুশি এনে দিত।

আজ আমি সেই গল্পগুলোকেই নতুন ভাষায় বলি—
কর্পোরেট মানুষের জন্য,
in their language,and in their own way.

এই জন্যই নাম Corporate Daaduji।
যাতে ভারতের অসীম পুরোনো প্রজ্ঞা
So that India’s boundless ancient wisdom
can reach the hands of the next generation—
not through slides,
but straight into the heart.